এক্সপ্লোর

Abhishek Banerjee Sebaashray: অভিষেকের সেবাশ্রয়কাণ্ডে হরিণঘাটার তৃণমূল প্রার্থীকে তলব, কী কী অভিযোগ ওই চিকিৎসকের বিরুদ্ধে

Sebaashray Controversy: সেবাশ্রয় নিয়ে গত কয়েকমাসে ভূরি ভূরি অভিযোগ উঠেছে। প্রথম যে এফআইআর দায়ের হয়েছিল, সেটা হয়েছিল গত ২ জুন ডায়মন্ড হারবার থানায়।

পার্থপ্রতিম ঘোষ, কলকাতা : অভিষেকের সেবাশ্রয়কাণ্ডে হরিণঘাটার তৃণমূল প্রার্থীকে তলব। বুধবার ডায়মন্ড হারবার থানায় রাজীব বিশ্বাসকে তলব। জুনিয়র ডাক্তার ও আয়ুর্বেদিক চিকিৎসকদের দিয়ে সেবাশ্রয় ক্যাম্প চালানোর অভিযোগে আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে FIR দায়ের হয়েছে। সেই মামলার তদন্তে তৃণমূল প্রার্থী রাজীব বিশ্বাসকে তলব করা হয়েছে বলে খবর। তৃণমূল প্রার্থী তথা চিকিৎসক রাজীব বিশ্বাসের উদ্যোগেই জুনিয়র ডাক্তারদের ক্যাম্পে আনা হয়েছিল, এমন অভিযোগই উঠেছে। এবার সেবাশ্রয় বিতর্কে পুলিশের স্ক্যানারে হরিণঘাটার তৃণমূল প্রার্থী তথা চিকিৎসক রাজীব বিশ্বাস।

'মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে যদি হাত পড়ে...', হালিশহরে তুলকালাম, কী বলছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় 

সেবাশ্রয় নিয়ে গত কয়েকমাসে ভূরি ভূরি অভিযোগ উঠেছে। প্রথম যে এফআইআর দায়ের হয়েছিল, সেটা হয়েছিল গত ২ জুন ডায়মন্ড হারবার থানায়। এই মামলার তদন্ত করছে ডায়মন্ড হারবার থানার এসডিপিও। সেবাশ্রয় বিতর্কে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তাঁর আপ্তসহায়ক সুমিত রায়ের বিরুদ্ধে একাধিক অভিযোগ দায়ের হয়েছে। সেবাশ্রয়ে ক্যাম্পে রোগীদের সঙ্গে প্রতারণার অভিযোগ উঠেছে। রোগীদের চিকিৎসা পরিষেবা দেওয়ার নামে তাঁদের ঠকানোর অভিযোগ উঠেছে। কখনও ভুল চিকিৎসায় রোগীর পা বাদ গিয়েছে, কখনও দেখা গিয়েছে প্রেসক্রিপশনে ডাক্তারের ঠিকঠাক রেজিস্ট্রেশন নম্বরের উল্লেখ নেই, রোগীর রিপোর্টে ডাক্তারের সঠিক নাম, সাক্ষর নেই - গত কয়েকমাসে ভূরি ভূরি অভিযোগ দায়ের হয়েছে সেবাশ্রয়ের বিরুদ্ধে। এমনকী রোগীদের চিকিৎসা পরিষেবা দেওয়ার নাম করে ডাক্তারির পড়ুয়া, জুনিয়র ডাক্তার, আয়ুর্বেদিক চিকিৎসকদের আনা হয়েছিল সেবাশ্রয়ে ক্যাম্পে। আর এই উদ্যোগ নিয়েছিলেন হরিণঘাটার তৃণমূল প্রার্থী এবং চিকিৎসক রাজীব বিশ্বাস - এমন তথ্যই পুলিশের তদন্তে প্রকাশ্যে এসেছে। এর আগে তিনি ডায়মন্ড হারবারে আরএমও হিসেবে কাজ করেছেন বলেও জানা গিয়েছে। 

কখনও অযোগ্যদের দিয়ে চিকিৎসা করানোর অভিযোগ। কখনও আবার ওষুধের গুণগত মান নিয়ে প্রশ্ন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তত্ত্বাবধানে হওয়া সেবাশ্রয় নিয়ে কাঁড়ি কাঁড়ি অভিযোগ করেছিলেন ডায়মন্ড হারবারের বিজেপি নেতা অভিজিৎ দাস ববি। ইমেল করে অভিযোগ জানিয়েছিলেন রাজ্য মেডিক্যাল কাউন্সিলে। তারই প্রেক্ষিতে তাঁকে ডেকে পাঠায় মেডিক্যাল কাউন্সিল। প্রায় আড়াই ঘণ্টা ধরে চলেছে সাক্ষ্যগ্রহণ পর্ব। অন্যদিকে, সেবাশ্রয়ের নামে রিসর্ট দখল করে রাখা, ভাড়া না দেওয়া, রিসর্ট মালিকের থেকে তোলা চাওয়া - এই ধরনের অভিযোগও উঠেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়ের বিরুদ্ধে। এবার সেবাশ্রয় বিতর্কে পুলিশ তলব করল হরিণঘাটার তৃণমূল প্রার্থী এবং চিকিৎসক রাজীব বিশ্বাসকে। 

ভূগোলে স্নাতকোত্তর। বিগত ৮ বছরের বেশি সময় ধরে কর্মরত। টেকনোলজি, লাইফস্টাইল, হেলথ ভিত্তিক লেখালেখিতে আগ্রহ রয়েছে।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Abhishek Banerjee Sebaashray: অভিষেকের সেবাশ্রয়কাণ্ডে হরিণঘাটার তৃণমূল প্রার্থীকে তলব, কী কী অভিযোগ ওই চিকিৎসকের বিরুদ্ধে
অভিষেকের সেবাশ্রয়কাণ্ডে হরিণঘাটার তৃণমূল প্রার্থীকে তলব, কী কী অভিযোগ ওই চিকিৎসকের বিরুদ্ধে
Mamata Banerjee: 'হাতজোড় করে বলেছি, আর কারও সাপোর্ট চাই না', মমতাকে জানাল হালিশহরের মৃত TMC কর্মীর পরিবার
'হাতজোড় করে বলেছি, আর কারও সাপোর্ট চাই না', মমতাকে জানাল হালিশহরের মৃত TMC কর্মীর পরিবার
Ritabrata Banerjee: 'সঠিক তদন্তেই সব রাস্তা রোমের মতো ক্যামাক স্ট্রিট পর্যন্ত নিশ্চিতভাবে পৌঁছবে', সুমিত রায় প্রসঙ্গে বললেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
'সঠিক তদন্তেই সব রাস্তা রোমের মতো ক্যামাক স্ট্রিট পর্যন্ত নিশ্চিতভাবে পৌঁছবে', সুমিত রায় প্রসঙ্গে বললেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Mamata Banerjee Live: হালিশহরে গিয়ে প্রবল ক্ষোভের মুখে মমতা, প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়িতে হামলা বিক্ষোভকারীদের
হালিশহরে গিয়ে প্রবল ক্ষোভের মুখে মমতা, প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়িতে হামলা বিক্ষোভকারীদের
Advertisement

ভিডিও

Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক
Asansol News: আসানসোল হাসপাতালে 'অভয়া' স্মরণে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। RG Kar Case
Debraj Chakraborty | দেবরাজের হাতের 'পুতুল' ছিল বিধাননগর পুরসভা! চার্জশিটে চাঞ্চল্যকর দাবি
Abhishek Banerjee PA | সুমিত রায়ের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ! অবশেষে দিলেন হাজিরা
RG Kar Case: অভয়া কাণ্ডের ২ বছর পার, বিচার অধরাই, দাবি জুনিয়র চিকিৎসকদের সংগঠনের
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget