এক্সপ্লোর

Abhishek Banerjee : ভোটমুখী বিহারে 'রেসিডেন্ট সার্টিফিকেট' পেল 'কুত্তাবাবু' ! ' বিহারে তো কুকুরের নামেও...' আক্রমণে অভিষেক

খবরে প্রকাশ, বিহারে কোনও এলাকায় স্থায়ী ভাবে বসবাস করার জন্য রেসিডেন্স সার্টিফিকেট পেয়েছে ‘ডগ বাবু’। আর ঘটনাক্রমে এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেন, 'কুকুরের নামে ভুয়ো ভোটার কার্ড করেছে বিহারে'।

 

কলকাতা : 'কুকুরের নামে ভুয়ো ভোটার কার্ড করেছে বিহারে', দিল্লি যাওয়ার আগে বিহারে SIR নিয়ে কড়া আক্রমণ শানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু বিষয়টা কী? এমন অভিযোগে অনেকেই তাজ্জব ! বিহারের একাধিক স্থানীয় সংবাদমাধ্যমে বিষয়টি প্রকাশিত হয়েছে। বিধানসভা ভোটের আগে তড়িঘড়ি কেন বিহারে ভোটার তালিকার বিশেষ সংশোধনের মতো প্রক্রিয়া চালাতে হল, তাই নিয়ে তুঙ্গে তরজা। তারই মধ্যে এমন অভিযোগ। খবরে প্রকাশ, বিহারে কোনও এলাকায় স্থায়ী ভাবে বসবাস করার জন্য রেসিডেন্স সার্টিফিকেট পেয়েছে ‘ডগ বাবু’। 

স্থানীয় এক সংবাদমাধ্যমে প্রকাশ, পটনার মসৌড়ী আঞ্চলিক অফিস থেকে ওই সার্টিফিকেট দেওয়া হয়েছে। সঙ্গে রয়েছে একটি কুকুরের ছবিও। সেই সার্টিফিকেটে ওই ‘ডগ বাবু’র বাবা-মায়ের নামও রয়েছে। ETV ভারতের সূত্র উল্লেখ করে একটি সংবাদমাধ্যম লিখেছে, শংসাপত্রটিতে নাম ছিল ডগ বাবু। তার বাবার নামের জায়গায় উল্লেখ রয়েছে কুত্তা বাবু আর মায়ের নামের জায়গায় লেখা কুতিয়া দেবী। এতে মসৌরির কৌলিচক ওয়ার্ড-১৫-এর একটি ঠিকানাও ছিল।  সেই সঙ্গে ছিল  রাজস্ব আধিকারিক মুরারি চৌহানের ডিজিটাল স্বাক্ষরও। সার্টিফিকেটের নম্বর BRCCO 2025/15933581। এই ঘটনাই শোরগোল ফেলে দিয়েছে। ইতিমধ্যেই ওই সার্টিফিকেট বাতিল করা হয়েছে। সম্ভবত অভিষেক বন্দ্যোপাধ্যায়ও এই ঘটনারই উল্লেখ করে কটাক্ষ করতে চেয়েছেন। এদিন নির্বাচন কমিশনের বিরুদ্ধে একপেশেমির অভিযোগ তুলে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, 'SIR-র নাম করে ভোটারদের ভয় দেখানো হচ্ছে। সাধারণ মানুষের অধিকার কেড়ে নিচ্ছে। এদিকে বিহারে কুকুরের নামে ভোটার আইডি কার্ড তৈরি করছে।'

বিহারে বিধানসভা ভোটের আগে শুরু হয়েছে ভোটার তালিকায় ‘বিশেষ নিবিড় সমীক্ষা’ (এসআইআর)।  সেখানে কারা প্রকৃত ভোটার, কাদের নাম তালিকায় থাকবে, তা নির্ধারন করা হচ্ছে কয়েকটি নির্দিষ্ট নথির ভিত্তিতে।  তার মধ্যে রয়েছে রেসিডেন্স সার্টিফিকেটও। আর সেখানেই এই আজব কাণ্ড। 

বিহারে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে পয়লা অগাস্ট।  নির্বাচন কমিশন জানিয়েছে, খসড়া ভোটার তালিকা প্রকাশের পর, যোগ্য ভোটারের নাম বাদ যাওয়া বা অযোগ্যদের নাম থেকে যাওয়া থেকে শুরু করে নতুন ভোটারের নাম তোলার জন্য পয়লা অগাস্ট থেকে পয়লা সেপ্টেম্বর পর্যন্ত ক্যাম্প করা হবে। সেখানে সংশ্লিষ্ট ERO-র কাছে আবেদন বা অভিযোগ জানানো যাবে। বিহারে ভোটার তালিকার বিশেষ সংশোধন নিয়ে সোমবার সুপ্রিম কোর্টে শুনানি রয়েছে।               

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Update : সরকারি জমি জবরদখল করে ক্যাফে, সওকতের ছেলেকে নোটিস
সরকারি জমি জবরদখল করে ক্যাফে, সওকতের ছেলেকে নোটিস
Suruchi Sangha Controversy: নজরে বিশ্বাস ব্রাদার্সের সুরুচি সঙ্ঘ, ক্লাব নিয়ে এবার বড় অভিযোগ LIC- র
নজরে বিশ্বাস ব্রাদার্সের সুরুচি সঙ্ঘ, ক্লাব নিয়ে এবার বড় অভিযোগ LIC- র
CM Suvendu Adhikari: সন্দেশখালিতে উদ্ধার অস্ত্রভাণ্ডার, বেঙ্গল STF - এর তল্লাশি অভিযান জারি, কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
সন্দেশখালিতে উদ্ধার অস্ত্রভাণ্ডার, বেঙ্গল STF - এর তল্লাশি অভিযান জারি, কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
Sandeshkhali Bengal STF Operation: সন্দেশখালির পুকুরে অস্ত্রভাণ্ডার, ফের শিরোনামে শেখ শাহজাহান, বেঙ্গল STF- এর অভিযানে মিলল কী কী
সন্দেশখালির পুকুরে অস্ত্রভাণ্ডার, ফের শিরোনামে শেখ শাহজাহান, বেঙ্গল STF- এর অভিযানে মিলল কী কী

ভিডিও

Shunun Mukhyamantri |
Shunun Mukhyamantri | আমজনতা চাহিদা 'বুঝতে পারেনি' তৃণমূল? কী বললেন চাঁচলের TMC বিধায়ক?
Shunun Mukhyamantri | 'রেফার' রোগে ভোগান্তি, স্বাস্থ্যের হাল 'পরিবর্তন' করতে পারবেন ইন্দ্রনীলরা?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০৫.০৬.২৬) পর্ব ২:গ্রেফতার হতেই স্বরূপের 'স্বরূপ' নিয়ে মুখ খুলছে নিউ আলিপুর থেকে টালিগঞ্জ
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০৫.০৬.২৬) পর্ব ১: মেয়র পদ ছাড়লেন ববি, এবার সংসদেও ভাঙতে চলেছে তৃণমূল।

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IND vs AFG Test: সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
Satakshi Nandy: আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
Tollywood News: 'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
Cyber Fraud : OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
Rajesh Exports SEBI Case : ১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
UPI Circle :  এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
TMC News: রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
Suruchi Sangha Chaos: অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
Embed widget