এক্সপ্লোর

Abhishek Banerjee: 'বয়স হলে কর্মক্ষমতা কমে যায়, এটা ধ্রুবসত্য়' নবীন-প্রবীণ ইস্য়ুতে অবস্থানে অনড় অভিষেক

West Bengal News: গতকয়েক মাস ধরেই নবীন-প্রবীণ ইস্য়ুতে তৃণমূল কার্যত আড়াআড়ি বিভক্ত। শাসক শিবিরের একাধিক নেতাই মুখ খুলে, সেই বিভাজন স্পষ্ট করে দিয়েছেন।

কলকাতা: তৃণমূলনেত্রীর (TMC) বার্তার পরও, নবীন-প্রবীণ ইস্য়ুতে পুরনো অবস্থানেই অনড় রইলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় (Abhishek Banerjee)। রবিবার ডায়মন্ড হারবারের সভা থেকে তিনি ফের বলেন, “আমার কর্মক্ষমতা আজ যা, ৫৬-য় একটু হলেও তো কমবে। আজকে আমার ৩৬-৩৭ বছর বয়স। ২০ বছর পর আমার কর্মক্ষমতা হয়তো একটু কমবে। ৩০ বছর পর আরও কমবে। ৪০ বছর পর আরও কমবে। আরে, এটা তো ধ্রুব সত্য, এটা অস্বীকার করার কী আছে।’’

পুরনো অবস্থানেই অনড়: গতকয়েক মাস ধরেই নবীন-প্রবীণ ইস্য়ুতে তৃণমূল কার্যত আড়াআড়ি বিভক্ত। শাসক শিবিরের একাধিক নেতাই মুখ খুলে, সেই বিভাজন স্পষ্ট করে দিয়েছেন। পরিস্থিতি এমন জায়গায় গেছে, যে সম্প্রতি মমতা বন্দ্য়োপাধ্য়ায়কে নবীন-প্রবীণ দ্বন্দ্ব নিয়ে প্রকাশ্য় সভা থেকে বার্তা দিতে হয়েছে। তৃণমূলনেত্রী বলেন, “সিনিয়র লিডারদের যোগ্য মর্যাদা দিতে হবে। এটা আমি বারবার বলছি। পুরনো চাল কিন্তু ভাতে বাড়ে। আর, নতুন চাল আগে বাড়ে। দুটো চালকেই আমার দরকার। পুরনোকেও দরকার, নতুনকেও দরকার।’’

তবে তৃণমূলনেত্রীর বার্তার পরও অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় তাঁর অবস্থানেই অনড় রইলেন। তিনি বলেন, “আজকে আমি যদি দিলীপদাকে বলি, মোহনদাকে বলি, আপনারা ৩ মাস রাস্তায় থাকুন, অসুবিধা তো হবে একটু হলেও। দল বলছে বলে হয়তো থাকবে, কিন্তু অসুবিধা হবে না? সেই তুলনায় যদি আমি একটা ২৫ বছরের ছেলেকে বলি, তার তো কিছুটা হলেও কম অসুবিধা হবে। কর্মক্ষমতা রয়েছে। ঠিক একই জিনিস আমার জন্য প্রযোজ্য। আজকে আমি করতে পেরেছি, ৫৬-৬০ বছর যেদিনকে হবে সেদিনকে পারব না। এটাই তো আমি বলতে চেয়েছি।’’

তৃণমূলের রাজ্য় সভাপতি সুব্রত বক্সীর একটি ইঙ্গিতপূর্ণ মন্তব্য় থেকে জল্পনার সূচনা হয়েছিল। প্রশ্ন উঠেছিল, তাহলে কি অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় আসন্ন লোকসভা নির্বাচনে মূলত নিজের কেন্দ্র ডায়মন্ড হারবারের মধ্য়েই আটকে থাকবেন? রবিবার নিজের লোকসভা কেন্দ্রে দাঁড়িয়ে এই জল্পনা প্রসঙ্গেই কৌশলী জবাবই দিলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। তিনি বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় নিজে দল চালাচ্ছে। তাঁর কর্মী, সহকর্মী, পুরনো দিনের সাথীরা তাঁর পাশে রয়েছে। নতুন যাঁরা এসেছে তাঁরাও পাশে রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত সুসংগঠিত ভাবে দল চালাচ্ছেন। আমার যতটুকু সামর্থ্য রয়েছে, আমার যতটুকু এক্তিয়ার রয়েছে, আমার যতটুকু ক্ষমতা রয়েছে, সাংগঠনিক শক্তি রয়েছে আমি সব দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়াব।’

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: M.Phil Course: M.Phil বন্ধে লাভ না ক্ষতি ? কী প্রভাব কেরিয়ারে ?

সেরা শিরোনাম

Nandigram-Reginagar By-Polls LIVE: রেজিনগর, নন্দীগ্রাম উপনির্বাচনে বিক্ষিপ্ত গন্ডগোল, শান্তিতেই ভোট, দাবি মুখ্যমন্ত্রীর
রেজিনগর, নন্দীগ্রাম উপনির্বাচনে বিক্ষিপ্ত গন্ডগোল, শান্তিতেই ভোট, দাবি মুখ্যমন্ত্রীর
Kolkata Traffic Update: মহালয়া পর্যন্ত বন্ধ রেড রোড, বিকল্প রাস্তা কী কী? গাড়ি ঘুরবে কোন পথে?
মহালয়া পর্যন্ত বন্ধ রেড রোড, বিকল্প রাস্তা কী কী? গাড়ি ঘুরবে কোন পথে?
ফের ABVP বনাম SFI, বিশ্ববিদ্যালয় চত্বরের পর এবার সংঘর্ষ রায়গঞ্জ থানার সামনে, নেপথ্যে কোন কারণ ?
ফের ABVP বনাম SFI, বিশ্ববিদ্যালয় চত্বরের পর এবার সংঘর্ষ রায়গঞ্জ থানার সামনে, নেপথ্যে কোন কারণ ?
Bengal SIR: বাদ পড়া যোগ্য ভোটারদের তালিকা প্রকাশিত, কীভাবে ফর্ম ৬ ফিলআপ করে নাম তুলবেন ভোটার লিস্টে?
Bengal SIR: বাদ পড়া যোগ্য ভোটারদের তালিকা প্রকাশিত, কীভাবে ফর্ম ৬ ফিলআপ করে নাম তুলবেন ভোটার লিস্টে?

ভিডিও

Suvendu Adhikari:
Rejinagar BJP Candidate: উপনির্বাচনের দিন মাছ-ভাতে মধ্যাহ্নভোজ সারলেন বিজেপি প্রার্থী শাখারভ সরকার
Congress News: ভোট লুঠ, সন্ত্রাসের অভিযোগ, পুনর্নির্বাচনের দাবি তুলে কমিশনের দ্বারস্থ কংগ্রেস
Suvendu Adhikari : 'উনি আইন ভেঙেছেন, নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে', হুমায়ুন প্রসঙ্গে মুখ্যমন্ত্রী
CJP Protest in Delhi: জ্ঞানেশকাণ্ডে তোলপাড়, ককরোচ জনতা পার্টির আন্দোলনে সামিল হতে চলেছে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget