এক্সপ্লোর

Abhishek Banerjee : ৫০১ দিন ধরে আন্দোলনরত SSC চাকরিপ্রার্থীদের সঙ্গে কাল বৈঠকের আশ্বাস অভিষেকের

SSC Job Seekers : গনগনে রোদ্দুর থেকে ঝমঝমে বৃষ্টি, হাড় কাঁপানো ঠান্ডার ৫০১ দিন। এখনও কোনও প্রতিকূলতাই তাঁদের আন্দোলন বিমুখ করতে পারেনি

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা : মেয়ো রোডে গান্ধী মূর্তির নীচে আন্দোলনরত SSC চাকরিপ্রার্থীদের সঙ্গে আগামীকাল বৈঠকের আশ্বাস দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এই মর্মে আজ বিক্ষোভকারীদের এক প্রতিনিধির সঙ্গে ফোনে কথাও বলেন তৃণমূল সাংসদ।

৫০১ দিন ধরে মেয়ো রোডে আন্দোলন করছেন এসএসসি-র চাকরিপ্রার্থীরা (SSC Job Seekers)। এই পরিস্থিতিতে তাঁদের এক প্রতিনিধির সঙ্গে ফোনে কথা বলেন তৃণমূল সাংসদ। পুরো বিষয়টায় হস্তক্ষেপ করবেন বলে আশ্বাস দেন। 

আরও পড়ুন ; ৫০০ গ্রামের ৬টি কঙ্কন, উদ্ধার সোনার বাট, কী কী মিলল অর্পিতার ফ্ল্যাটে?

এই মুহূর্তে শিক্ষক নিয়োগ নিয়ে যে দুর্নীতি মামলা এবং অচলাবস্থা-জটিলতা চলছে, তা নিয়ে এবার সরাসরি হস্তক্ষেপ করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। চাকরিপ্রার্থীদের ফোন করে আজ প্রায় পাঁচ মিনিট কথা বলেন তিনি। দ্রুত নিয়োগের ব্যাপারে দলের তরফে সরকারকে কী পদক্ষেপ বা আবেদন করা যায়, সেই ব্যাপারে যাবতীয় সাহায্যের আশ্বাস দিয়েছেন অভিষেক। আগামীকাল তিনি চাকরিপ্রার্থীদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। তবে, সেই বৈঠক কখন-কোথায় হবে তা এখনও ঠিক হয়নি।

অতিক্রান্ত আন্দোলনের ৫০০ দিন-

উত্‍কণ্ঠার ৫০০ দিন। অনিশ্চয়তার ৫০০ দিন, অসহায়তার ৫০০ দিন অতিবাহিত। ৫০০ দিনে অতিক্রম করে গেছে গান্ধী মূর্তির পাদদেশে, SSC-র চাকরিপ্রার্থীদের অবস্থান আন্দোলন। হিসেব করলে ১ বছর ৪ মাস ১৬ দিন।

SSC দুর্নীতির অভিযোগে, ২০২১-এর ১৫ মার্চ থেকে আন্দোলন করছেন এই চাকরিপ্রার্থীরা। এদের দাবি, ২০১৬-র SSC’র নবম-দশম ও একাদশ-দ্বাদশে শিক্ষক নিয়োগের মেধাতালিকায় প্রত্যেকেরই নাম রয়েছে। কিন্তু, একজনেরও চাকরি হয়নি। অভিযোগ, তাঁদের থেকে বহু অযোগ্য প্রার্থী আজ স্কুলের শিক্ষক, শিক্ষিকা। লক্ষ লক্ষ টাকার বিনিময়ে বিক্রি হয়েছে শিক্ষকের পদ। এই ভয়ঙ্কর দুর্নীতি অভিযোগে টানা আন্দোলন করে যাচ্ছেন এই আন্দোলনকারীরা। 

গনগনে রোদ্দুর থেকে ঝমঝমে বৃষ্টি, হাড় কাঁপানো ঠান্ডার ৫০১ দিন। এখনও কোনও প্রতিকূলতাই তাঁদের আন্দোলন বিমুখ করতে পারেনি। নিজেদের অবস্থানে অনড় আন্দোলনকারীরা। এদিকে দুর্নীতির অভিযোগে, ED’র হাতে বন্দি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তাঁর ঘনিষ্ঠ, অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে কোটি কোটি টাকা। তদন্ত চলছে। রাজনৈতিক বাগযুদ্ধও চলছে। কিন্তু আন্দোলনকারীরা এখনও সেই তিমিরেই। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : যোগ্য হলেই এই দিন থেকে পাবেন অন্নপূর্ণা যোজনার টাকা,ঘোষণা মুখ্যমন্ত্রীর
যোগ্য হলেই এই দিন থেকে পাবেন অন্নপূর্ণা যোজনার টাকা, ঘোষণা মুখ্যমন্ত্রীর
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget