এক্সপ্লোর

SSC Scam: ৫০০ গ্রামের ৬টি কঙ্কন, উদ্ধার সোনার বাট, কী কী মিলল অর্পিতার ফ্ল্যাটে?

Gold Retrieved From Flat: অর্পিতা মুখোপাধ্যায়ের বেলঘরিয়ার ফ্ল্যাটেও টাকার পাহাড়ের হদিস পেল ইডি। সঙ্গে উদ্ধার ৬ কিলোগ্রাম সোনা যার আনুমানিক বাজারমূল্য  ৪ কোটি ৩১ লক্ষ টাকা।

প্রকাশ সিনহা, কলকাতা: টালিগঞ্জের পর এবার পার্থ চট্টোপাধ্যায়ের (partha chatterjee) ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের (arpita mukherjee) বেলঘরিয়ার ফ্ল্যাটেও টাকার পাহাড়ের হদিস পেল ইডি (ED)। সঙ্গে উদ্ধার ৬ কিলোগ্রাম সোনা (gold) যার আনুমানিক বাজারমূল্য  ৪ কোটি ৩১ লক্ষ টাকা। মিলেছে মুঠো মুঠো রুপোর কয়েন ও একাধিক দলিল। তবে উদ্ধার হওয়া সোনার হিসেব দেখে চোখ কপালে অনেকের। 

সোনার কী কী উদ্ধার?
১৮ ঘণ্টার তল্লাশিতে ক্লাবটাউন হাইটসের ১৪০০ স্কোয়ার ফিটের ফ্ল্যাট থেকে সোনার কঙ্কন, সোনার বাট, সোনার কলম-সহ একাধিক অলঙ্কার উদ্ধার হয়েছে বলে খবর। এর মধ্যে প্রতিটি কঙ্কনের ওজন ৫০০ গ্রাম। এরকম ৬টি কঙ্কন মিলেছে ফ্ল্যাট থেকে। তা ছাড়াও খোঁজ মেলে ১ কেজি ওজনের ৩ টি সোনার বাটের। একটি সোনার পেনও পাওয়া যায়। সঙ্গে আরও অলঙ্কার। সূত্রের খবর, মুঠো মুঠো রুপোর কয়েনও উদ্ধার হয়েছে বেলঘরিয়ার ওই ফ্ল্যাট থেকে। শোনা যাচ্ছে ফ্ল্যাটে অর্পিতার বেড রুম থেকে শৌচালয়, সর্বত্র ছড়িয়ে থাকত সোনা ও টাকা। সূত্রে খবর, উদ্ধার হওয়া অর্থের মধ্যে ২ হাজারের নোটে আছে ৫০ লক্ষ টাকার বান্ডিল। ৫০০-র নোটে উদ্ধার হয়েছে ২০ লক্ষের বান্ডিল। তা ছাড়াও একাধিক সম্পত্তির দলিলও পাওয়া গিয়েছে। একসপ্তাহের মধ্যে টালিগঞ্জ ও বেলঘরিয়ায় অর্পিতার দুটি ফ্ল্যাট মিলিয়ে উদ্ধার হল ৫০ কোটি টাকা। বেলঘরিয়ায় অর্পিতার আরেকটি ফ্ল্যাট সিল করে দিয়েছে ইডি।

এখনও পর্যন্ত যা তদন্ত...

দুর্নীতি মামলায়...
প্রসঙ্গত, এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নেমে এখনও পর্যন্ত রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেছে ইডি। মন্ত্রী-ঘনিষ্ঠ অর্পিতাকেও গ্রেফতার করা হয়েছে। দুজনকেই দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এর মধ্যে অভিযান চালিয়ে অর্পিতার  টালিগঞ্জ ও বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে প্রায় ৫০ কোটি টাকা উদ্ধার হয়েছে বলে খবর। সঙ্গে হদিস বিপুর পরিমাণ সোনা। মিলছে গুচ্ছ গুচ্ছ দলিল ও নথি। এই সম্পত্তির উৎস কী? নিয়োগ দুর্নীতির সঙ্গে উদ্ধার হওয়া টাকা-গয়নার কোনও সম্পর্ক আছে কি? অর্পিতাকে না জানিয়ে তাঁর ফ্ল্যাটে এই বিশাল অঙ্কের টাকা রাখা সম্ভব কি? সব কিছু না জেনে কেন-ই বা তিনি বিষয়টির অনুমতি দিয়েছিলেন? যত দিন এগোচ্ছে, তত বাড়ছে প্রশ্নের তালিকা। তবে আজ অর্পিতার যে স্বীকারোক্তির কথা শোনা গেল তা ইডি যে আদালতে ব্যবহার করবে, সেটা মোটামুটি স্পষ্ট। এর পর কী হবে? বলছে সময়। 

আরও পড়ুন:কে বলতে পারে এখানেও তেমনটা হবে না!’’ উদ্ধব সরকারের পতন নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য মিঠুনের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jhargram: ২ লক্ষ টাকা ঘুষ নেওয়ার সময় হাতেনাতে পাকড়াও, গ্রেফতার বিডিও অফিসের সরকারি আধিকারিক
২ লক্ষ টাকা ঘুষ নেওয়ার সময় হাতেনাতে পাকড়াও, গ্রেফতার বিডিও অফিসের সরকারি আধিকারিক
West Bengal News Live: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Purulia News: নদিয়া জেলা পরিষদের পর এবার পুরুলিয়া জেলা পরিষদ, একজোট তৃণমূল-বিজেপি
নদিয়া জেলা পরিষদের পর এবার পুরুলিয়া জেলা পরিষদ, একজোট তৃণমূল-বিজেপি
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তি, 'আইনত ব্যবস্থার' কথা বললেন মুখ্যমন্ত্রী; রিল বানানো ২ জনের নামও উল্লেখ
অন্নপূর্ণা যোজনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তি, 'আইনত ব্যবস্থার' কথা বললেন মুখ্যমন্ত্রী; রিল বানানো ২ জনের নামও উল্লেখ

ভিডিও

Madan Mitra:
Sumit Roy News: পরের শুনানির দিন পর্যন্ত সুমিত রায়কে গ্রেফতারিতে রক্ষাকবচ দিল Supreme Court
Kolkata Police: পরিবর্তনের পশ্চিমবঙ্গে এবার ED ও কলকাতা পুলিশের মধ্যে সমন্বয়ে জোর | ABP Ananda
Life Care Blood Bank News: লাইফ কেয়ার ব্লাড ব্যাঙ্কের দুটি শাখায় তল্লাশি SBTC-র | ABP Ananda
Humayun Kabir: চেক বাউন্স বিতর্কে মহমেডান স্পোর্টিং ক্লাবের সভাপতি পদ থেকে অপসারিত হুমায়ুন কবীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget