এক্সপ্লোর

Abhishek Banerjee: জোরকদমে ভোট প্রচার শুরু অভিষেকের, ১৯ দিনে রাজ্য জুড়ে করবেন ২৬টি সভা!

Abhishek Banerjee Rally: আজ বারুইপুর দিয়ে শুরু হচ্ছে অভিষেকের কর্মসূচি। বারুইপুরের প্রচারের সভামঞ্চ নির্মাণেও থাকছে অভিনবত্ব

কলকাতা: আর কয়েক মাস পরেই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে কার্যত পুরোদস্তুর ভোটের প্রচার শুরু করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। শুধুমাত্র জানুয়ারি মাসেই ১৯ দিনে রাজ্য জুড়ে ২৬টি সভা করবেন তিনি। আজ বারুইপুর দিয়ে শুরু হচ্ছে অভিষেকের কর্মসূচি। বারুইপুরের প্রচারের সভামঞ্চ নির্মাণেও থাকছে অভিনবত্ব। প্রথাগত মঞ্চের আদল ভেঙে মানুষের আরও কাছে যেতে, তৈরি হয়েছে র‍্যাম্প। বক্তৃতা দিতে দিতেই মূল মঞ্চ থেকেই র‍্যাম্পের মাধ্যমে জনগণের কাছে পৌঁছে যেতে পারবেন অভিষেক।

BLA-দের নিয়ে বৈঠকে জরুরি বার্তা অভিষেকের

অন্যদিকে,  'শুনানিতে যাঁরা যাচ্ছেন তাঁদের জন্য ক্যাম্প করুন', মুখ্যমন্ত্রীর পর এবার BLA-দের নিয়ে বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের BLA 2-দের নিয়ে ভার্চুয়াল বৈঠক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। আরও দেড় মাস BLO-দের ম্যান মার্কিংয়ের নির্দেশ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। 'এদের ষড়যন্ত্র আরও গভীর, আরও দেড় মাস BLO-দের ছায়াসঙ্গী থাকতে হবে। বাড়ি বাড়ি গিয়ে সব বাদ দেওয়া নামের বিষয় খতিয়ে দেখতে হবে। আরও ৬ সপ্তাহ ভোট রক্ষা শিবির সব সক্রিয় রাখতে হবে', ভার্চুয়াল বৈঠক BLA 2-দের নির্দেশ অভিষেকের, খবর সূত্রের। SIR-এর ফর্ম পূরণে সাহায্য করতে আগেই 'MAY I HELP YOU' ক্যাম্প চালু হয়েছে।আর এবার শুনানি পর্বে সাহায্যের জন্য ক্যাম্প চালু করতে নির্দেশ দিলেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। সূত্রের খবর, রবিবার SIR ইস্যুতে এক লক্ষের বেশি নেতা-কর্মী ও BLA-2-দের নিয়ে ভার্চুয়াল বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্য়ায় বলেন, প্রতিটি শুনানি কেন্দ্রের বাইরে সোমবার থেকেই ক্য়াম্প করতে হবে। চেয়ার টেবিল নিয়ে বসুন। BLO 2-কে বলব শুনানি পর্বে উপস্থিত থাকুন। এটা যুদ্ধের সময়।  আমরা এক ইঞ্চি জমিও ছাড়তে পারি না।তিনি আরও বলেন, এদের ষড়যন্ত্র আরও গভীর। ফের কার্যত ম্যানমার্কিং-এর নির্দেশ দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্য়ায় বলেন, আরও দেড়মাস BLO-দের ছায়াসঙ্গী হিসাবে থাকতে হবে।

মালদায় শুভেন্দুর সভা

অন্যদিকে, আজই মালদার চাঁচলের কলমবাগানে বিজেপির 'পরিবর্তন সংকল্প সভা' -র আয়োজন করা হয়েছে। সভায় থাকবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Subhendu Adhikari)। কলকাতা হাইকোর্টের অনুমতিতে দুপুর ১টা নাগাদ এই সভা হওয়ার কথা রয়েছে। ।এর আগে সভায় পুলিশের অনুমতি না মেলার অভিযোগে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল বিজেপি। ৩১ ডিসেম্বরের শুনানিতে সভার ব্যাপারে শর্তসাপেক্ষে অনুমতি দেন বিচারপতি বিশ্বরূপ চৌধুরী। অন্যদিকে, রাজ্য বিজেপিতে দিলীপ ঘোষের কার্যত প্রত্যাবর্তন হয়েছে বুধবার। সূত্রের খবর, আর এবার, পশ্চিম মেদিনীপুরের খড়গপুর বিধানসভায় নির্বাচনে লড়তে চেয়েছেন তিনি। সে কথা জানিয়েছেন রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্বর কাছেও। সূত্রের দাবি, বিজেপির রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্বর সঙ্গে কথা বলেই চূড়ান্ত হবে বিজেপির 'দাবাং' নেতার ভূমিকা। তবে দিলীপ ঘোষ যে থাকছেন সক্রিয়ভাবে, তা কার্যত স্পষ্ট করে দিয়েছে পদ্ম শিবির। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Train Accident: দুর্ঘটনা কমাতে রেল ওভারব্রিজ বানানোয় জোর, রাজ্যে অন্তত ৭০টা লিমিটেড হাইট সাবওয়ে করার লক্ষ্যমাত্রা
দুর্ঘটনা কমাতে রেল ওভারব্রিজ বানানোয় জোর, রাজ্যে অন্তত ৭০টা লিমিটেড হাইট সাবওয়ে করার লক্ষ্যমাত্রা
Abhishek Banerjee: অভিষেকের 'ইস্তফা' চ্যালেঞ্জ, 'হঠাৎ বোধোদয় কিনা জানি না', 'গোলের টাইম মিস করে গেছেন', পাল্টা চন্দ্রিমা-মদন
অভিষেকের 'ইস্তফা' চ্যালেঞ্জ, 'হঠাৎ বোধোদয় কিনা জানি না', 'গোলের টাইম মিস করে গেছেন', পাল্টা চন্দ্রিমা-মদন
Shrabani Mela: শ্রাবণী মেলায় রবি-সোমে বন্ধ লেজার শো, নিরাপত্তার কারণে সিদ্ধান্ত
শ্রাবণী মেলায় রবি-সোমে বন্ধ লেজার শো, নিরাপত্তার কারণে সিদ্ধান্ত
TMC 21 July: শহিদ দিবস ঘিরে কালীঘাট তৃণমূল, ঋতব্রত তৃণমূল, কংগ্রেস, এসিপিআই, চার পক্ষেরই প্রস্তুতি তুঙ্গে
শহিদ দিবস ঘিরে কালীঘাট তৃণমূল, ঋতব্রত তৃণমূল, কংগ্রেস, এসিপিআই, চার পক্ষেরই প্রস্তুতি তুঙ্গে

ভিডিও

Abhishek Banerjee | অভিষেকের কার্যালয় ভাঙার ঘটনায় স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ হাইকোর্টের
Amit Shah in Bengal |
Sukanta Majumdar | সোনা পাপ্পুর চার্জশিটে বিস্ফোরক দাবি ED-এর, খোঁচা দিলেন সুকান্ত
Abhishek Banerjee: আরও বিপাকে অভিষেক, ফলতার পর নোদাখালিতেও আমফান দুর্নীতির অভিযোগ
World Cup Final: রাতে বিশ্বকাপ ফাইনাল, চাইলে স্কুলে ছুটি ঘোষণা...বড় খবর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sudip Banerjee : লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Messi Retirement: আজ রাতেই অবসর? মেসির পোস্ট দেখে হইচই শুরু, কান্না চাপতে পারছেন না স্ত্রী আন্তোনেলা
আজ রাতেই অবসর? মেসির পোস্ট দেখে হইচই শুরু, কান্না চাপতে পারছেন না স্ত্রী আন্তোনেলা
Sona Pappu Case : ২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
Rajarhat Bomb Blast : রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
Rajarhat Bomb Blast : রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
Vastu Tips : বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
TMC News: 'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
Sukanta Majumdar: 'আমার বাড়ি যদি অবৈধ হয়, তাহলে আপনারা...', অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস ভাঙা প্রসঙ্গে যা বললেন সুকান্ত মজুমদার
'আমার বাড়ি যদি অবৈধ হয়, তাহলে আপনারা...', অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস ভাঙা প্রসঙ্গে যা বললেন সুকান্ত মজুমদার
Embed widget