এক্সপ্লোর

North 24 Parganas Soil Theft Racket : হাড়োয়ায় বিদ্যাধরী নদীর ধার থেকে দিনে-দুপুরে চুরি যাচ্ছে মাটি !

ABP Impact Story : শিলিগুড়ি এবং সোনারপুরকাণ্ডের রেশ কাটতে না কাটতে এবার উত্তর ২৪ পরগনার হাড়োয়ায় সামনে এল অবাধে মাটি চুরির ছবি!

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা : উত্তর ২৪ পরগনার- (North 24 Parganas) হাড়োয়ায় বিদ্যাধরী (Bidyadhari River) নদীর ধার থেকে দিনে-দুপুরে চুরি হচ্ছে  মাটি। নদী বাঁধের একাংশ কেটে জোয়ারের সময় জমানো হচ্ছে পলি। তারপর তা কেটে পাচার হচ্ছে স্থানীয় ইটভাটায়। বেআইনিভাবে মাটি কাটায় তৃণমূলের মদত রয়েছ বলে দাবি বিজেপির। পাল্টা জবাব দিয়েছে তৃণমূলও (TMC)। অভিযোগ পেলে তদন্তের আশ্বাস দিয়েছে ভূমি ও ভূমি রাজস্ব দফতর। 

অবাধে মাটি চুরি !

শিলিগুড়ি (Siliguri) এবং সোনারপুর (Sonarpur) কাণ্ডের রেশ কাটতে না কাটতে এবার উত্তর ২৪ পরগনার হাড়োয়ায় সামনে এল অবাধে মাটি চুরির ছবি। নদী থেকে মাটি বা বালি তোলা কঠোরভাবে নিষিদ্ধ। কিন্তু, আইনকে বুড়ো আঙুল দেখিয়ে উত্তর ২৪ পরগনার কুলটি পঞ্চায়েত এলাকায় দিনের আলোয় চলছে মাটি চুরি। এদিনও ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, মাটি কাটছেন ২ ব্যক্তি। ক্যামেরা দেখেই তাঁরা সরে পড়েন। কথা বলতে চাননি। 

স্থানীয় সূত্রে খবর, প্রথমে নদী বাঁধের একাংশ কেটে দেওয়া হয়। তারপর জোয়ারের সময়, জলের সঙ্গে পলি মাটি ঢুকিয়ে জমানো হয়। সেই মাটি পে-লোডার দিয়ে তুলে ট্রাকে করে নিয়ে যাওয়া হয় ইটভাটায়। এভাবে লাগাতার মাটি তোলায়, নদী বাঁধের ভারসাম্য নষ্ট হয়ে বিপর্যয় ঘটতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা। 

এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। বসিরহাট সাংগঠনিক জেলার দায়িত্বপ্রাপ্ত বিজেপি নেতা শঙ্কর চট্টোপাধ্য়ায় বলেছেন, 'বিদ্যাধরী নদী থেকে দিনে দুপুরে প্রকাশ্যে নদীর পলিমাটি চুরি হচ্ছে স্থানীয় তৃণমূল নেতাদের মদতে। সামনে পঞ্চায়েত নির্বাচন। মানুষের গণতান্ত্রিক অধিকার খর্ব করার জন্য বোমা গুলি আগ্নেয়াস্ত্র মজুত করছে তৃণমূল। আর সেই টাকা এই মাটি চুরি করে যোগান দিচ্ছে।' পাল্টা মিনাখাঁর তৃণমূল নেতা বলেছেন, 'নদীর কোনও কোনও ক্ষতি হবে না, ক্ষতি হলে খতিয়ে দেখা হবে'।

প্রশাসনের কী বক্তব্য

দিনেদুপুরে নদীতে মাটি চুরি, কী করছে প্রশাসন ? 'অভিযোগ পেলে তদন্ত', আশ্বাস ভূমি ও ভূমি রাজস্ব দফতরের। হাড়োয়ার বিএলএল আরও আশিস সেন বলেছেন, 'কোনও অভিযোগ আসেনি তবে বিদ্যাধরী নদী থেকে পলিমাটি চুরি করা ,সম্পূর্ণ অবৈধ এখানে কাউকে অনুমতি দেয়া হয়নি। দ্রুতই ব্যবস্থা নেওয়া হবে।' কবে ব্যবস্থা নেবে প্রশাসন? কবে বন্ধ হবে বেআইনিভাবে মাটি কাটা? সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে স্থানীয়দের মনে। 

আরও পড়ুন- জমাট বেঁধে যাচ্ছিল রক্ত, ক্ষতি হচ্ছিল কিডনির, বিরল রোগ নির্মূল করতে জটিল অস্ত্রোপচারে সাফল্য কলকাতা মেডিক্যালে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Today Live Updates: জঙ্গি হামিমের বান্ধবী অর্পিতা গ্রেফতার, কোন কোন রাজনৈতিক নেতা-মন্ত্রীদের তথ্য সংগ্রহ করেছিল সে ?
জঙ্গি হামিমের বান্ধবী অর্পিতা গ্রেফতার, কোন কোন রাজনৈতিক নেতা-মন্ত্রীদের তথ্য সংগ্রহ করেছিল সে ?
Suvendu Adhikari : জঙ্গিদের হিটলিস্টে শুভেন্দু অধিকারী? 'আগে থেকে জানতাম'... কেন বলছেন মুখ্যমন্ত্রীর বাবা ?
জঙ্গিদের হিটলিস্টে শুভেন্দু অধিকারী? 'আগে থেকে জানতাম'... কেন বলছেন মুখ্যমন্ত্রীর বাবা ?
Bardhaman Terrorist Arrest: হানিট্র্যাপ করে অপহরণ, রাজনৈতিক নেতাদের খুঁটিনাটি তথ্য সংগ্রহ, কী কী কাজ ছিল হামিমের বান্ধবী অর্পিতার ?
হানিট্র্যাপ করে অপহরণ, রাজনৈতিক নেতাদের খুঁটিনাটি তথ্য সংগ্রহ, কী কী কাজ ছিল হামিমের বান্ধবী অর্পিতার ?
Bardhaman Terrorist Arrest: এবার জালে জঙ্গি হামিমের বান্ধবী অর্পিতা, গুরুতর অভিযোগ তরুণীর বিরুদ্ধেও
এবার জালে জঙ্গি হামিমের বান্ধবী অর্পিতা, গুরুতর অভিযোগ তরুণীর বিরুদ্ধেও

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget