এক্সপ্লোর

ABP Impact : খবরের জের, গ্রেফতার চলন্ত ট্রেনে শ্লীলতাহানিতে অভিযুক্ত যুবক

পাশাপাশি জিআরপি সূত্রে জানা গিয়েছে, আগেও অভিযুক্ত সঞ্জয়ের বিরুদ্ধে একই অভিযোগ উঠেছে।

ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা : এবিপি আনন্দের (ABP Impact) খবরের জের, ট্রেনে শ্লীলতাহানিতে (Molestation in Train) অভিযুক্ত যুবক গ্রেফতার (Arrested)। চলন্ত ট্রেনে মহিলার শ্লীলতাহানির অভিযোগে দমদম (Dumdum) থেকেই পাকড়াও। চলন্ত ট্রেনে (Local Train) হেনস্থার ঘটনায় অভিযোগকারিণীর ফেসবুক লাইভ (Facebook Live) ও বিভিন্ন ফুটেজের সূত্র ধরে তল্লাশি চালিয়ে দমদম জিআরপির (GRP) গ্রেফতার করে অভিযুক্ত সঞ্জয় কুমার সাউকে। জানা গিয়েছে অভিযুক্তের বাড়ি রহড়ার কল্যাণনগরে। কাশীপুরে খালাসির কাজ করেন অভিযুক্ত সঞ্জয় কুমার সাউ। পাশাপাশি জিআরপি সূত্রে জানা গিয়েছে, আগেও অভিযুক্ত সঞ্জয়ের বিরুদ্ধে একই অভিযোগ উঠেছে। গতরাতেও একই উদ্দেশ্যে মহিলা কামরায় (Ladies Compartment) উঠেছিল অভিযুক্ত।

প্রসঙ্গত, শনিবার গতরাতে চলন্ত ডাউন শান্তিপুর লোকালেই শ্লীলতাহানির অভিযোগ তাঁর বিরুদ্ধে। দমদমের কাছে চলন্ত ট্রেনেই মহিলার শ্লীলতাহানির অভিযোগ। অভিযোগকারিণীর দাবি, শুক্রবার সন্ধে ৬টা ৩৫ নাগাদ ফুলিয়া (Fulia) থেকে ডাউন শান্তিপুর লোকালে ওঠেন তিনি। গন্তব্য ছিল নিউ আলিপুর। মহিলার দাবি, সোদপুর পর্যন্ত মহিলা কামরায় লোকজন থাকলেও তারপরই খালি হতে শুরু করে কামরা। সাড়ে আটটার একটু আগে, ট্রেন যখন দমদমে ঢোকে, তখন মাঝেরহাটের একটি ট্রেনের ঘোষণা শুনে কামরা থেকে নামেন তিনি। এরপর ফের ডাউন শান্তিপুর লোকালেই উঠে পড়েন।

মহিলার অভিযোগ, মিনিট খানেক পরে এই ব্যক্তি তাঁর সঙ্গে অভ্যবতা শুরু করেন। গায়ে হাত দেওয়া থেকে মারধর, অশালীন অঙ্গভঙ্গি বাদ যায়নি কিছুই। গোটা ঘটনা ফেসবুক লাইভে তুলে ধরলেন অভিযোগকারিণী। সেখানে দেখা যাচ্ছে, মহিলার দিকে এগিয়ে আসছেন এই ব্যক্তি। বলছেন যা টাকা আছে দিয়ে দিতে। তখনই মহিলা চিৎকার করে উঠছেন। 

মহিলা কামরার মধ্যে এহেন ঘটনা প্রসঙ্গে রেল জানায়, যেহেতু গোটা ঘটনাটি যেহেতু দমদম থেকে শিয়ালদা স্টেশনের মধ্যে ঘটে। তাই শনিবার অভিযোগকারিণীকে দমদম জিআরপির তরফে ডেকে পাঠানো হয়। ঘটনায় জিআরপির তরফে জানানো হয়েছে, শ্লীলতাহানি ও মারধরের ধারায় মামলা রুজু করে। আদালতে মহিলার গোপন জবানবন্দি নেওয়া হবে। ফেসবুক লাইভের ফুটেজ ও স্টেশনের ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তকে চিহ্নিত করার কাজ শুরুর ২৪ ঘণ্টার মধ্যেই অভিযুক্ত গ্রেফতার হল।

দেখুন ভিডিও- শান্তিপুর লোকালে শ্লীলতাহানি, ফেসবুক লাইভে ঘটনা তুলে ধরলেন অভিযোগকারিণী

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Banerjee PA: আজ ফের তলব, টানা ৮ দিন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায়কে ডেকে পাঠাল সিআইডি
আজ ফের তলব, টানা ৮ দিন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায়কে ডেকে পাঠাল সিআইডি
Debraj Chakraborty: হাওড়ার ব্যবসায়ীর থেকে ১ কোটি ২৫ লক্ষ টাকা তোলা চেয়েছিলেন অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ, এবার জমা পড়ল দ্বিতীয় চার্জশিট
হাওড়ার ব্যবসায়ীর থেকে ১ কোটি ২৫ লক্ষ টাকা তোলা চেয়েছিলেন অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ, এবার জমা পড়ল দ্বিতীয় চার্জশিট
News Live Updates: ভূমিকম্পের পর একডজন আফটারশক, নিহত ২০, ধ্বংসস্তূপের নীচে অনেকের চাপা পড়ে থাকার আশঙ্কা
ভূমিকম্পের পর একডজন আফটারশক, নিহত ২০, ধ্বংসস্তূপের নীচে অনেকের চাপা পড়ে থাকার আশঙ্কা
Anubrata Mondal Tulu Connection: টুলু মণ্ডলের দুর্নীতির সুত্র ধরেই এবার অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষীর বাড়িতে তল্লাশিতে পুলিশ
Anubrata Mondal Tulu Connection: টুলু মণ্ডলের দুর্নীতির সুত্র ধরেই এবার অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষীর বাড়িতে তল্লাশিতে পুলিশ

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget