এক্সপ্লোর

Howrah Accident:ফের সড়ক দুর্ঘটনা উলুবেড়িয়ায়, প্রাণ গেল ৩ যুবকের

Road Accident Leads To Death:ফের সড়ক দুর্ঘটনায় তিন যুবকের প্রাণ গেল নাগাদ উলুবেড়িয়ায়। এদিন সন্ধ্যা সাড়ে সাতটা ১৬ নং জাতীয় সড়কের উপর দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুজনের।

সুনীত হালদার, হাওড়া: ফের সড়ক দুর্ঘটনায় (road accident) তিন যুবকের প্রাণ গেল নাগাদ উলুবেড়িয়ায় (uluberia)। এদিন সন্ধ্যা সাড়ে সাতটা ১৬ নং জাতীয় সড়কের (NH) উপর দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুজনের। উলুবেড়িয়া হাসপাতালে (uluberia hospital) নিয়ে আসার পর আর এক জন মারা যান।

কী ঘটেছিল?
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এদিন সন্ধ্যায় উলুবেড়িয়ার দিক থেকে একটি বাইকে করে তিনজন যুবক পাঁচলার দিকে যাচ্ছিল। সেই সময় একটি গাড়ি তাঁদের বাইকে ধাক্কা মারে। ঘটনাটি ঘটেছে উলুবেড়িয়ার জোড়াকলতলায়। পুলিশের দাবি, বাইক আরোহীদের কারও মাথায় কোনও হেলমেট ছিল না। সূত্রের খবর, নিহতদের নাম শেখ মমতাজুল, শেখ বাবর আলী এবং সেখ শরিফুল। তিন জনেরই বয়স তিরিশের মধ্যে। উলুবেড়িয়ার নিমদিঘির বাসিন্দা ওই তিন যুবকের মর্মান্তিক পরিণতিতে এলাকায় শোকের ছায়া। যদিও রেকর্ড বলছে, উলুবেড়িয়ায় সড়ক দুর্ঘটনা একেবারেই অপরিচিত নয়। কিন্তু তা হলে সেটি নিয়ে কেন সচেতন হচ্ছে না প্রশাসন? আরোহীদেরই বা কেন টনক নড়ছে না?

বার বার দুর্ঘটনা...
গত অক্টোবরে উলুবেড়িয়ার জগৎপুরে বেপরোয়া অ্যাম্বুল্যান্সের ধাক্কায় মৃত্যু হয়েছিল মা-মেয়ের। সকাল পৌনে ৭টা নাগাদ ১৬ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনা ঘটে। সে বার মৃতদেহ আটকে রেখে, টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। জ্বালিয়ে দেওয়া হয় অ্যাম্বুল্যান্সটি। বিক্ষোভের জেরে বেশ কিছুক্ষণ জাতীয় সড়কে যান চলাচল বন্ধ থাকে। স্থানীয়দের অভিযোগ ছিল, এলাকাটি দুর্ঘটনাপ্রবণ। তাই দ্রুত আন্ডারপাস করে দিতে হবে। এর কয়েক মাস আগে, গত জুলাইয়ে, উলুবেড়িয়াতেই বেপরোয়া বাইক চালাতে গিয়ে প্রাণ যায় দুজনের।উলুবেড়িয়ার রঘুদেবপুর অঞ্চলের বেলতলায় ১৬ নম্বর জাতীয় সড়কে অটোর পিছনে নিয়ন্ত্রণ হারিয়ে বাইকের ধাক্কায় এই দুর্ঘটনাটি ঘটে। দুই বাইক আরোহীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উলবেড়িয়া মহকুমা হাসপাতালে  নিয়ে এলে চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন। পুলিশ সূত্রে খবর, দুর্ঘটনার সময় কারও মাথায় হেলমেট ছিল না। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান বেপরোয়া বাইক চালানোর ফলেই এই দুর্ঘটনা। রাজ্যে গত কয়েক বছর ধরে সেফ ড্রাইভ, সেভ লাইফ নিয়ে একাধিক কর্মসূচি পালন করা হচ্ছে। মাইকিং, অনুষ্ঠান, পোস্টার, ব্যানার করে সকল সচেতন করছে পুলিশ প্রশাসন। তারপরেও বেপরোয়া ড্রাইভের নেশা ছাড়তে পারেননি অনেকেই। অনেকে আবার বাইকে বসেও হেলমেট পড়ছেন না। 
বার বার মর্মান্তিক পরিণতি এড়াতে কবে নড়েচড়ে বসবে প্রশাসন? কবেই বা সতর্ক হবেন যাত্রী ও চালকরা?

আরও পড়ুন:বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য নিয়োগ- সহ একাধিক দাবিতে এসএফআইয়ের বিক্ষোভ ঘিরে উত্তেজনা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

East Burdwan: আউশগ্রামে ভেঙে পড়ল বাড়ির ছাদ, ঘুমন্ত অবস্থায় চাপা পড়ে আহত দুই শিশু সহ ৪ জন
আউশগ্রামে ভেঙে পড়ল বাড়ির ছাদ, ঘুমন্ত অবস্থায় চাপা পড়ে আহত দুই শিশু সহ ৪ জন
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
West Bengal News Live : রোষের মুখে নির্মল ঘোষ, চড়, লাথি, ডিমবৃষ্টি আদালত থেকে বেরোতেই
রোষের মুখে নির্মল ঘোষ, চড়, লাথি, ডিমবৃষ্টি আদালত থেকে বেরোতেই
Duttapukur: দত্তপুকুরে তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে ঘিরে বিক্ষোভ, ছোড়া হল কাদা, উঠল 'চোর চোর' স্লোগান
দত্তপুকুরে তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে ঘিরে বিক্ষোভ, ছোড়া হল কাদা, উঠল 'চোর চোর' স্লোগান

ভিডিও

Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের
Tmc News :উত্তর ২৪ পরগনার দত্তপুকুরে, তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে ঘিরে বিক্ষোভ
Abhishek Banerjee: ৬ বছর আগে শমীকের ওপর হামলা, ডায়মন্ড হারবার থানায় অভিযোগ দায়ের বিজেপি নেতার
Air India: দিল্লি-ফুকেত উড়ানে বিপত্তি, গাঁজা খেয়ে ককপিটে পাইলট?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget