এক্সপ্লোর

Murshidabad: বাজি ফাটাতে গিয়ে বিপত্তি, মুর্শিদাবাদে প্রাণ গেল যুবকের, এলাকায় চাঞ্চল্য

Murshidabad News: মৃতের বাড়ি  ফরাক্কা থানার মহাদেবনগর গ্রাম পঞ্চায়েতের আকুরা গ্রামে। পেশায় রং মিস্ত্রি ওই যুবকের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।

রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ: আলোর উৎসবে যখন মাতোয়ারা গোটা বাংলা। তখনই অঘটন। কালীপুজোয় (Kali Puja 2022) শব্দবাজি ফাটানোর সময় ঘটল বড়সড় বিপত্তি। মৃত্যু হল এক যুবকের (Young man dies)।

শব্দবাজি ফাটানোর সময়ে বিপত্তি, মৃত্যু যুবকের

দীপাবলির আমেজ। আলোয় আলো চতুর্দিক। বাজির ঘনঘটা। তাতেই বিপত্তি। কালীপুজোর পরদিন শব্দবাজি ফাটানোর সময় বড়সড় বিপদ। রহস্যজনকভাবে মৃত্যু হল এক যুবকের।

মঙ্গলবার রাতে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। স্বাভাবিকভাবেই ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে মুর্শিদাবাদের (Murshidabad) ফরাক্কা থানা এলাকার আকুরা ফিডার ক্যানেল সংলগ্ন এলাকায়। মৃত ওই যুবকের নাম পল্লব সরকার। বয়স ৩২।

মৃতের বাড়ি  ফরাক্কা থানার মহাদেবনগর গ্রাম পঞ্চায়েতের আকুরা গ্রামে। পেশায় রং মিস্ত্রি ওই যুবকের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। জানা গিয়েছে, এদিন সামসেরগঞ্জ ও ফরাক্কা থানার মধ্যবর্তী স্থান আকুরা সংলগ্ন ফিডার ক্যানেলের ধারে কালীপুজোর বাজি ফাটাতে মেতে ছিলেন বেশ কয়েকজন যুবক। সেই সময় বিপত্তি ঘটে। দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই যুবকের।

আরও পড়ুন: Kali Puja 2022 : সারা গ্রামে একটাই পুকুর, কীভাবে বিসর্জন, তাই কালীর দৌড় ! সেই ট্র্যাডিশন অব্যাহত মালদায়

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সামসেরগঞ্জ ও ফরাক্কা থানার পুলিশ। ওই যুবককে উদ্ধার করে সামসেরগঞ্জের তারাপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকেই  দেহ ময়নাতদন্তে পাঠায় পুলিশ। শব্দবাজি ফাটাতে গিয়ে যুবকের মৃত্যুর ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পুলিশের চোখে ধুলো দিয়ে কীভাবে ফিডার ক্যানেলের ধারে অবৈধভাবে বাজি ফাটানো হচ্ছিল তা নিয়েও উঠছে প্রশ্ন। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

বাজি ফাটানোয় কড়াকড়ি

অন্যদিকে গত শুক্রবার কলকাতা পুলিশের ফেসবুক পেজে পোস্ট করে জানানো হয়েছে কেবলমাত্র সবুজ বাজিই ব্যবহার করা যাবে। নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। হাইকোর্টের নির্দেশ অনুসারে কালীপুজো ও দীপাবলির দিন রাত ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত বাজি ফাটানোর ছাড় দেওয়া হয়। অন্যদিকে এই মাসের শেষেই ছটপুজো। ৩০ অক্টোবর ছটপুজো। সেদিন সকাল ৬টা থেকে সকাল ৮টা পর্যন্ত ছাড় রয়েছে বাজি পোড়ানোয়। 

তবে উৎসবের মরসুম এখানেই শেষ নয়। সামনেই আসছে বড়দিন ও ইংরেজি নববর্ষ। কলকাতা হাইকোর্টের তরফে সেই দিনগুলোয় বাজি পোড়ানোর সময়ও বেঁধে দেওয়া হয়েছে। বড়দিনের প্রাক্কালে ও ইংরেজি নববর্ষের দিনে রাত ১১টা ৫৫ মিনিট থেকে রাত ১২টা ৩০ পর্যন্ত অর্থাৎ ৩৫ মিনিট বাজি ফাটানোর অনুমতি দিয়েছে হাইকোর্ট। 

এই সমস্ত ক্ষেত্রেই একমাত্র সবুজ বাজি ব্যবহার করতে হবে অন্যথায় তা দণ্ডনীয় অপরাধ বলে গণ্য করা হবে বলে স্পষ্ট জানানো হয়েছে। কোনওরকম সমস্যা বা সাহায্যের জন্য যোগাযোগ করা যাবে কলকাতা পুলিশের হেল্পলাইন নম্বরে। সেগুলি হল ১০০, ১০৯১, ১০৯৮।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mamata Banerjee: 'এত চুরি করেছেন চোর তো শুনতেই হবে', মমতার গাড়িতে হামলা নিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী ?
'এত চুরি করেছেন চোর তো শুনতেই হবে', মমতার গাড়িতে হামলা নিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী ?
Suvendu On Mamata: আপনি তো আজ অভয়ার বাড়িতে যেতে পারতেন ক্ষমা চাইতে, মমতাকে কটাক্ষ শুভেন্দুর
আপনি তো আজ অভয়ার বাড়িতে যেতে পারতেন ক্ষমা চাইতে, মমতাকে কটাক্ষ শুভেন্দুর
Mamata Banerjee Live: অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
Sumit Roy: সরকারি জমি প্রাইভেট ল্য়ান্ডে বিক্রি, কীভাবে দুর্নীতি করেছেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায় ?
সরকারি জমি প্রাইভেট ল্য়ান্ডে বিক্রি, কীভাবে দুর্নীতি করেছেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায় ?

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget