এক্সপ্লোর

Bikash Bhavan: বিকাশ ভবনে বসে বিস্ফোরক-যোগে অভিযুক্ত! NIA-এর হাতে গ্রেফতার ১

Birbhum Blast: ধৃতদের মধ্যে মির মহম্মদ নুরুজ্জামান পেশায় সফটঅ্যার ইঞ্জিনিয়ার। বিকাশ ভবনে কর্মরত।

কলকাতা: বিকাশ ভবনে (Bikas Bhavan) বসে বিস্ফোরক-যোগে অভিযুক্ত! সেখান থেকেই এক ব্যক্তিকে গ্রেফতার করল এনআইএ (NIA)। বীরভূমের (Birbhum) মহম্মদবাজারে ৮১ হাজার জিলোটিন স্টিক ও অ্যামোনিয়াম নাইট্রেট উদ্ধারের ঘটনায় এদিন আরও ২ অভিযুক্তকে গ্রেফতার করেছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি।                                                                                                          

ধৃতদের মধ্যে মির মহম্মদ নুরুজ্জামান পেশায় সফটঅ্যার ইঞ্জিনিয়ার। বিকাশ ভবনে কর্মরত। আজ দুপুরে নুরুজ্জামানকে সেখান থেকে গ্রেফতার করে এনআইএ। আরেক অভিযুক্ত মিরাজুদ্দিনকে ধরা হয় রানিগঞ্জ থেকে। এনআইএ সূত্রের দাবি, মিরাজুদ্দিন, অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ। বিস্ফোরক উদ্ধারের ঘটনায় এর আগে মহম্মদবাজার থেকে রিন্টু শেখ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছিল এনআইএ। রিন্টুকে জেরা করে পাওয়া যায় নুরুজ্জামান এবং মিরাজুদ্দিনের নাম। রানিগঞ্জ, রাজারহাট ও মঙ্গলপুরে NIA তল্লাশিও শুরু হয়েছে । গ্রেফতার করা হয়েছে মীর মহম্মদ নুরুজ্জুমান ও মোয়াজউদ্দিন নামে দুই ব্যক্তিকে। সূত্রের খবর, NIA গ্রেফতারি এড়াতে বিকাশ ভাবনে সফটওয়ার ডেভেলপার হিসেবে কাজে যোগ দিয়েছিলেন মীর মহম্মদ নুরুজ্জুমান।


NIC প্রজেক্টে কাজ করছিলেন তিনি। সূত্রের খবর, প্রভাবশালীদের সাহায্যেই দিনের পর দিন প্রচুর পরিমানে বিস্ফোরক সরবরাহ করে গেছে এই ২ জন। পুলিশের সাহায্যেও এই কাজ চলত কিনা খতিয়ে দেখা হচ্ছে। সূত্রের খবর, ৮১ হাজার জিলেটিন স্টিক আর ২৭ হাজার কেজি অ্য়ামোনিয়াম নাইট্রেট সাপ্লাই করেছিল এরা। এত পরিমানে বিস্ফোরক উদ্ধারের পরও কেন এরা ধরা পড়েনি উত্তর খুঁজছে NIA। 

অন্যদিকে, পঞ্চায়েত ভোটের আগে বারুদের স্তূপে বীরভূম। মল্লারপুরের জবুনি গ্রামে বিপুল পরিমাণ বোমা তৈরির মশলা, আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করল পুলিশ। গ্রেফতার করা হয়েছে একজনকে। অন্যদিকে, নলহাটিতে উদ্ধার তাজা বোমা। মাড়গ্রাম থানার পুলিশ সূত্রে খবর, গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার রাতে অভিযান চালানো হয় ওই গ্রামে। ধৃত রমজান শেখের বাড়ি থেকে উদ্ধার হয় ১৮০ কেজি বোমা তৈরির মশলা। ৩টি দেশি পাইপগান ও ১২ রাউন্ড গুলি। 

আরও পড়ুন, ধর্না দেওয়ার জন্য় মুখ্যমন্ত্রীর বেতন কাটা হবে না কেন? প্রশ্ন তুললেন DA আন্দোলনকারীরা

পুলিশ জানিয়েছে, নিজের বাড়িতেই বোমা তৈরির মশলা ও আগ্নেয়াস্ত্র মজুত করেছিলেন ধৃত। উদ্ধার হওয়া মশলা থেকে এক হাজারের বেশি দেশি বোমা তৈরি হত বলে পুলিশের অনুমান।

রাজ্যের অন্যান্য খবর- 

বিস্ফোরক-সহ ২ জনকে গ্রেফতার করল কলকাতা পুলিশের এসটিএফ। উদ্ধার হয়েছে ৪২ কেজি পটাসিয়াম ক্লোরাইড, ২৪ কেজি আর্সেনিক সালফাইড, কৌটো এবং পেরেক। পুলিশ সূত্রের খবর, গতকাল ধর্মতলা থেকে রিজাউল হক এবং সাইদুল আলম নামে ২ জনকে গ্রেফতার করা হয়। দু-জনকেই ১৩ এপ্রিল পর্যন্ত পুলিশ হেফাজতে পাঠিয়েছে ব্যাঙ্কশাল আদালত। তদন্তকারীরা মনে করছেন, বোমা তৈরির ছক ছিল ধৃতদের।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: ভোট পরবর্তী হিংসা মামলায় পুলিশ হেফাজতে নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর ঘোষ
ভোট পরবর্তী হিংসা মামলায় পুলিশ হেফাজতে নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর ঘোষ
Weather : ঘনাচ্ছে দুর্যোগের মেঘ, উত্তর ও দক্ষিণের এই জেলাগুলিতে তুমুল বৃষ্টির সতর্কতা IMD-র
ঘনাচ্ছে দুর্যোগের মেঘ, উত্তর ও দক্ষিণের এই জেলাগুলিতে তুমুল বৃষ্টির সতর্কতা IMD-র
Abhishek Banerjee: অনুব্রত মণ্ডল বা রবীন্দ্রনাথ ঘোষ, সকলের নিশানাতেই একজন, অভিষেক বিরোধী ঝড় পরিণত হয়েছে সাইক্লোনে
অনুব্রত মণ্ডল বা রবীন্দ্রনাথ ঘোষ, সকলের নিশানাতেই একজন, অভিষেক বিরোধী ঝড় পরিণত হয়েছে সাইক্লোনে
অপরিশোধিত তেলের দামে বড় লাফ, প্রভাব পেট্রোল-ডিজেলের দামেও? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট
Petrol Diesel Price Today: অপরিশোধিত তেলের দামে বড় লাফ, প্রভাব পেট্রোল-ডিজেলের দামেও? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট

ভিডিও

TMC News: তৃণমূলের মধ্য়ে থেকেই উঠল অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়কে সরানোর দাবি। Abhishek Banerjee
Nirmal Ghosh: ছেলের গ্রেফতারির পর পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের গ্রেফতারি কি সময়ের অপেক্ষা?
Nirmal Ghosh: ঋতব্রত-শিবিরে যোগ দেওয়ার চেষ্টা করে কি গ্রেফতার থেকে বাঁচতে চাইছেন নির্মল ঘোষ?
Nirmal Ghosh: নির্মল ঘোষ ও তাঁর ছেলের বিরুদ্ধে কোটি টাকা জেতা লটারির টিকিট আত্মসাতের অভিযোগ!
Nirmal Ghosh: ভুরিভুরি অভিযোগ! গ্রেফতার তীর্থঙ্কর ঘোষ, উঠছে নির্মল ঘোষের গ্রেফতারের দাবিও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
Srabanti Chatterjee: ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
Railway Stolen Bedsheets : ১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
CM Suvendu Adhikari:
"মেধার ভিত্তিতে নিয়োগ..", বড় বার্তা মুখ্যমন্ত্রীর, "আগামী এক সপ্তাহের মধ্যে.." কী কী পাচ্ছে এবার রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি ?
Ration Controversy: 'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
Embed widget