এক্সপ্লোর

Actor Samrat Mukherjee Arrested : বেপরোয়া ড্রাইভিং, সম্রাট মুখোপাধ্যায়ের গাড়ির ধাক্কায় সঙ্কটজনক বাইকআরোহী, গ্রেফতার অভিনেতা

Kolkata Accident : সোমবার রাতে বেসামাল অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন অভিনেতা। আর তার জেরেই এই দুর্ঘটনা। অভিনেতার গাড়িটিও আটক করেছে পুলিশ।

হিন্দোল দে, কলকাতা : রাতের শহরে ফের বেপরোয়া গতির তাণ্ডব। গাড়ির ধাক্কায় আশঙ্কাজনক বাইকআরোহী। গ্রেফতার অভিনেতা সম্রাট মুখোপাধ্যায়। পুলিশ সূত্রের খবর, অভিনেতা সোমবার রাতে বেসামাল অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন। আর তার জেরেই এই দুর্ঘটনা। অভিনেতার গাড়িটিও আটক করেছে পুলিশ।

আরও পড়ুন : মহানগরে আকাশ ভাঙা বৃষ্টি, মঙ্গলে কোন কোন জেলায় দুর্যোগের অশনিসঙ্কেত?

অভিযোগ, সোমবার রাতে মত্ত অবস্থায় ছিলেন অভিনেতা সম্রাট মুখোপাধ্যায়। গাড়ি চালিয়ে বেহালা চৌরাস্তার দিক থেকে টালিগঞ্জের দিকে যাচ্ছিলেন অভিনেতা।  পুলিশ সূত্রে খবর, রাত সাড়ে ১২টা নাগাদ রাজা রামমোহন রায় রোডে মদনমোহনতলার কাছে, নিয়ন্ত্রণ হারিয়ে এক বাইকআরোহীকে ধাক্কা মারে অভিনেতার গাড়ি। বাইক আরোহী একেবারে ছিটকে গিয়ে পড়েন। 

গুরুতর জখম বাইকআরোহীকে প্রথমে এম আর বাঙুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে এসএসকেএম হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বাইক আরোহীকে ধাক্কা মারার পর একটি বাড়ির দেওয়ালে ধাক্কা মারে অভিনেতার গাড়ি। ওই বাড়ির গেটটিও গাড়ির ধাক্কায় ভেঙে গেছে। দুর্ঘটনার পরই অভিনেতা সম্রাট মুখোপাধ্যায়কে গ্রেফতার করে বেহালা থানার পুলিশ। 

জানা যাচ্ছে, আহত বাইক আরোহী সাঙ্ঘাতিক জখম হয়েছেন। তাঁর বয়স মাত্র ২৯। তিনি বেহালারই বিদ্যাসাগর কলোনীর বাসিন্দা। কাজ করেন একটি আইসক্রিম কারখানায়। পুলিশ সূত্রে খবর, দুর্ঘটনায় ভেঙে টুকরো হয়ে গিয়েছে বাইক আরোহীর হাঁটু ও কোমর।  lচিকিৎসা চলছে। তাঁর অবস্থা যে সঙ্কটজনক, জানিয়েছেন চিকিৎসকরাই। 

২০১৭ সালের ২৯ এপ্রিল শেষ রাতে রাসবিহারী মোড়ে ভয়ঙ্কর দুর্ঘটনার কবলে পড়ে অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়ের গাড়ি। তাঁর বিরুদ্ধে অভিযোগ ওঠে তিনিও মত্ত অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন। যদিও প্রাথমিক ভাবে সে  অভিযোগ মানেননি বিক্রম। গাড়িতে তাঁর সঙ্গে ছিলেন মডেল সনিকা সিংহ চৌহান। প্রায় আধঘণ্টা পর হাসপাতালে নিয়ে যাওয়া হলে, সেখানেই সনিকার মৃত্যু হয়। দুর্ঘটনাস্থলের কাছাকাছি একাধিক হাসপাতাল থাকা সত্ত্বেও, বিক্রম চট্টোপাধ্যায় সনিকাকে নিয়ে বাইপাসের ধারে রুবি হাসপাতালেই গেলেন কেন? এমন একাধিক প্রশ্ন তোলেন সনিকার বন্ধুরা। সনিকার মৃত্যুর পর শোকের ছায়া নামে বিনোদন দুনিয়ায়। বিক্রমের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু হয়। সে ছিল এক বিতর্কিত অধ্যায়। তারপর ফের সম্রাটের গাড়ি দুর্ঘটনা। মনে করিয়ে দিল সনিকার চলে যাওয়ার সময়টা। 

 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।               

সেরা শিরোনাম

India on Pakistan : পাকিস্তানে হিন্দু মন্দির ভেঙে দেওয়ার ঘটনায় কড়া প্রতিক্রিয়া ভারতের, স্পষ্ট বলা হল...
পাকিস্তানে হিন্দু মন্দির ভেঙে দেওয়ার ঘটনায় কড়া প্রতিক্রিয়া ভারতের, স্পষ্ট বলা হল...
West Bengal News Live : মালদা কলেজে SFI-ABVP সংঘর্ষে আহত ২
মালদা কলেজে SFI-ABVP সংঘর্ষে আহত ২
BJP News : TMC খানখান হওয়ার পর BJP-তে যোগদানে মরিয়া অনেক নেতাই, পুরভোটের আগে নেওয়া হবে তাঁদের ? শমীক বললেন...
TMC খানখান হওয়ার পর BJP-তে যোগদানে মরিয়া অনেক নেতাই, পুরভোটের আগে নেওয়া হবে তাঁদের ? শমীক বললেন...
Rotten Meat Recover: ফিরল ভাগাড়-কাণ্ডের স্মৃতি ! বিরিয়ানি থেকে মিষ্টি, কোন কোন এলাকার রেস্তোরাঁ ও দোকান থেকে উদ্ধার পচা মাংস ও রং?
ফিরল ভাগাড়-কাণ্ডের স্মৃতি ! বিরিয়ানি থেকে মিষ্টি, কোন কোন এলাকার রেস্তোরাঁ ও দোকান থেকে উদ্ধার পচা মাংস ও রং ?

ভিডিও

Titagarh News | টিটাগড় পুরসভার প্রাক্তন তৃণমূল কাউন্সিলরকে লক্ষ্য করে ছোড়া হল ডিম
Kolkata Waterlogged News | নিম্নচাপের জেরে জলমগ্ন গোটা শহর। কলকাতার বিভিন্ন জায়গায় জল জমে বিপত্তি
Food Safety News | অপরিচ্ছন্ন জায়গায় তৈরি হচ্ছে কেক, বিস্কুট, পাঁউরুটি ব্যবহার হচ্ছে ক্ষতিকারক রঙ
Titagarh News | প্রাক্তন তৃণমূল কাউন্সিলরকে লক্ষ্য করে ছোড়া হল ডিম | ABP Ananda LIVE
Tangra - Big Boss News | ট্যাংরার বিগবস রেস্তোরাঁয় পুরসভার অভিযান। প্রায় ৫০০ কেজি মাছ ও মাংস বাজেয়াপ্ত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
West Bengal News Live: ৭ ডিসেম্বরের মধ্যে পুরভোট শেষ করতে চায় কমিশন, প্রথম দফায় ভোট হয়ত কলকাতা, হাওড়া, বালি-সহ ৮ পুরসভায়
৭ ডিসেম্বরের মধ্যে পুরভোট শেষ করতে চায় কমিশন, প্রথম দফায় ভোট হয়ত কলকাতা, হাওড়া, বালি-সহ ৮ পুরসভায়
Nepal Flash Flood : 'সাহায্য নয়, ক্ষতিপূরণ চাই', হঠাৎ ভারত সহ ৩ দেশকে কেন নিশানা নেপালের? চাঞ্চল্যকর দাবি
'সাহায্য নয়, ক্ষতিপূরণ চাই', হঠাৎ ভারত সহ ৩ দেশকে কেন নিশানা নেপালের? চাঞ্চল্যকর দাবি
Enzo Fernandez: প্রিমিয়ার লিগে ইতিহাস! রেকর্ড অর্থে আর্জেন্তিনার সুপারস্টারকে সই করাল ম্যাঞ্চেস্টার সিটি
প্রিমিয়ার লিগে ইতিহাস! রেকর্ড অর্থে আর্জেন্তিনার সুপারস্টারকে সই করাল ম্যাঞ্চেস্টার সিটি
Iran US War: 'সাংঘাতিক বড় এবং শক্তিশালী হামলা হবে', যুদ্ধের মাঝেই ইরানকে চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের
'সাংঘাতিক বড় এবং শক্তিশালী হামলা হবে', যুদ্ধের মাঝেই ইরানকে চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের
Indian Cricket Team: ভারত-আফগানিস্তান সিরিজ়ের দল ঘোষণার পরেই তারকা অলরাউন্ডারের ইঙ্গিতবাহী পোস্ট
ভারত-আফগানিস্তান সিরিজ়ের দল ঘোষণার পরেই তারকা অলরাউন্ডারের ইঙ্গিতবাহী পোস্ট
Malda News: গঙ্গার ভাঙনে বিপর্যস্ত প্রাথমিক শিক্ষা, মালদায় বন্ধ ৯টি স্কুল, অনিশ্চয়তায় পড়ুয়াদের ভবিষ্যৎ
গঙ্গার ভাঙনে বিপর্যস্ত প্রাথমিক শিক্ষা, মালদায় বন্ধ ৯টি স্কুল, অনিশ্চয়তায় পড়ুয়াদের ভবিষ্যৎ
Dengue Update: ডেঙ্গি থেকে কীভাবে বাঁচবেন ? কী পরামর্শ চিকিৎসকদের ? রইল কিছু জরুরি বার্তা
ডেঙ্গি থেকে কীভাবে বাঁচবেন ? কী পরামর্শ চিকিৎসকদের ? রইল কিছু জরুরি বার্তা
Ritabrata Banerjee On Kalighat TMC: এবার কালীঘাট-তৃণমূলের সঙ্গে BJP-র ‘সেটিং’ তত্ত্ব ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের,
এবার কালীঘাট-তৃণমূলের সঙ্গে BJP-র ‘সেটিং’ তত্ত্ব ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের, "..খুব দুঃখজনক"
Embed widget