এক্সপ্লোর

Kanchan Mullick: ছেলের সাক্ষাৎ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ অভিনেতা-বিধায়ক কাঞ্চন মল্লিক

Kanchan Mullick Update: এর আগে আলিপুর আদালত নির্দেশ দেয়, আইনজীবীর চেম্বারে ছেলের সঙ্গে দেখা করতে পারবেন কাঞ্চন। এই মামলায় কী বললেন এদিন বিচারপতি বিশ্বজিৎ বসু?

সৌভিক মজুমদার, কলকাতা: ছেলের সাক্ষাৎ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ হলেন অভিনেতা (actor) ও উত্তরপাড়ার বিধায়ক কাঞ্চন মল্লিক (Kanchan Mullick)। ছেলে থাকে স্ত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের (Pinki Banerjee) কাছে। তাঁদের ঝামেলার কথা নতুন নয়। এবার সেই বিবাদ গড়াল হাইকোর্ট (Highcourt) পর্যন্ত।

ছেলের সাক্ষাৎ চেয়ে হাইকোর্টে কাঞ্চন

অভিনেতা ও তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিক ও তাঁর স্ত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের বিবাদ গড়াল হাইকোর্টে। ছেলের সাক্ষাৎ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হলেন তৃণমূলের অভিনেতা বিধায়ক। কাঞ্চন ও পিঙ্কির বিবাহবিচ্ছেদের মামলা চলছে। তাঁদের ৯ বছরের ছেলে মায়ের কাছে থাকে।

এর আগে আলিপুর আদালত নির্দেশ দেয়, আইনজীবীর চেম্বারে ছেলের সঙ্গে দেখা করতে পারবেন কাঞ্চন। তখন অভিনেতার স্ত্রী জানিয়েছিলেন, অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায়ের বাড়িতে ছেলের সঙ্গে তিনি কাঞ্চনকে দেখা করতে দিতে রাজি। অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায় সম্পর্কে কাঞ্চন মল্লিকের স্ত্রী পিঙ্কির ঠাকুমা।

কিন্তু, সাবিত্রী চট্টোপাধ্যায়ের বাড়িতে গিয়ে ছেলের সঙ্গে দেখা করতে আপত্তি জানান তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিক। এই মর্মে হাইকোর্টে মামলা করেন তিনি। এই মামলায় এদিন বিচারপতি বিশ্বজিৎ বসু বলেন, 'বাবার সঙ্গে সন্তানের সাক্ষাতটাই গুরুত্বপূর্ণ। জায়গা কোথায় সেটা অত গুরুত্বপূর্ণ নয়। সোমবার আসুন। আমি চেষ্টা করে দেখি।'

আরও পড়ুন: Mamata Banerjee : হাসিমারার অনুষ্ঠানে ধামসা-মাদলের তালে পা মেলালেন মুখ্যমন্ত্রী

কাঞ্চন - পিঙ্কি তরজা

প্রায় ১ বছর আগে উত্তরপাড়ার বিধায়ক কাঞ্চন মল্লিকের বিরুদ্ধে বিবাহ-বহির্ভূত সম্পর্ক ও হেনস্থা করার অভিযোগ আনেন কাঞ্চন মল্লিকের স্ত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায়। কেবল কাঞ্চন নয়, তিনি অভিযোগ এনেছিলেন অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজের বিরুদ্ধেও। এই ঘটনার পাল্টা অভিযোগ দায়ের করেন কাঞ্চনও। পাল্টা তাঁর সঙ্গে কাঞ্চনের সম্পর্কের কথা সোশ্যাল মিডিয়ায় অস্বীকার করেন শ্রীময়ী।

এই ঘটনার পরে কাঞ্চন ও শ্রীময়ীকে এক ফ্রেমে দেখা যায়নি। রথযাত্রার অনুষ্ঠানে তাঁরা একসঙ্গে উপস্থিত থাকলেও ইচ্ছাকৃতভাবেই এক ফ্রেমে ধরা দেননি। তবে শিক্ষক দিবসে কাঞ্চনের সঙ্গে ছবি ভাগ করে নিয়েছিলেন শ্রীময়ী। তবে কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় সোজাসাপ্টা পোস্ট করে সমস্ত বিতর্ককে তুচ্ছ করেন শ্রীময়ী। কাঞ্চনের পাশে দাঁড়িয়ে ছবি পোস্ট করে তাঁর স্পষ্ট বার্তা, বাধা আসলেও একসঙ্গে সুন্দর মুহূর্ত তৈরি করা বন্ধ করবেন না তিনি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tulu Mondal: আড়ালে থেকেই রক্ষাকবচ চেয়ে আদালতের দ্বারস্থ টুলু, সন্দেহজনক ব্যাগের খোঁজে ব্যবসায়ীর শ্বশুরবাড়িতে পুলিশ
আড়ালে থেকেই রক্ষাকবচ চেয়ে আদালতের দ্বারস্থ টুলু, সন্দেহজনক ব্যাগের খোঁজে ব্যবসায়ীর শ্বশুরবাড়িতে পুলিশ
Durgapur Money Recovered: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটা থেকে ৪৮ লক্ষ টাকা উদ্ধার, কীভাবে এল এত টাকা ? কারা রয়েছে এর পিছনে ?
দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটা থেকে ৪৮ লক্ষ টাকা উদ্ধার, কীভাবে এল এত টাকা ? কারা রয়েছে এর পিছনে ?
News Live Updates: অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অনুমতি দিল না কলকাতা হাইকোর্ট
অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অনুমতি দিল না কলকাতা হাইকোর্ট
Abhishek Banerjee : 'দেশেই চিকিৎসা করান', অভিষেকের বিদেশযাত্রায় 'না' কলকাতা হাইকোর্টের
'দেশেই চিকিৎসা করান', অভিষেকের বিদেশযাত্রায় 'না' কলকাতা হাইকোর্টের

ভিডিও

Tulu Mondal : টুলু মণ্ডলের বিশাল সম্পত্তির হদিশ! জালে টুলু মণ্ডলের আরেক ম্যানেজার | ABP Ananda LIVE
Liluah Shootout: লিলুয়ার বার্মা কলোনিতে মদের আসরে গুলি, আহত যুবক | ABP Ananda
Abhishek Banerjee | অভিষেকের বিদেশ যাওয়ার আর্জির মামলা হাইকোর্টে ফেরাল সুপ্রিম কোর্ট | TMC
DA Notification | সব মিলিয়ে মোট ৩৮% DA, রাজ্য সরকারি কর্মীদের বর্ধিত ডিএ-র নির্দেশিকা জারি
CM Suvendu Adhikari-NCPI Meeting | Delhi-তে তৃণমূলত্যাগী সাংসদদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget