এক্সপ্লোর

Indrani Halder on Actress Death: 'এই প্রজন্মের মধ্যে সাধারণভাবেই সহনশীলতা কম বলে মনে হয়,' অভিনেত্রী মৃত্যু প্রসঙ্গে ইন্দ্রাণী হালদার

Indrani Halder Reaction: 'আমি চেষ্টা করি আমার পরের প্রজন্মকে সবসময় মোটিভেট করতে, ডিপ্রেশনে থাকলে মজা করে বোঝাতে, সঙ্গ দিতে। সকলের কাছে তো পৌঁছতে পারি না। তাই এই ঘটনাগুলো দেখে কষ্ট হয়।'

কলকাতা: বিগত ১২ দিনে পরপর তিনজন মডেল-অভিনেত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার। আজ সকালেই পাটুলির বাড়ি থেকে উদ্ধার হয়েছে মডেল মঞ্জুষা নিয়োগীর (Manjusha Neogi) দেহ। কী কারণে একের পর এক এমন ঘটনা, উঠছে একাধিক প্রশ্ন। এই প্রসঙ্গে ফোনে ধরা হয় অভিনেত্রী ইন্দ্রাণী হালদারকে (Indrani Halder)। কী বললেন তিনি?

একের পর এক মডেল-অভিনেত্রীর রহস্যমৃত্যু, কী বলছেন ইন্দ্রাণী হালদার?

অভিনেত্রীকে ফোনে ধরা হলে তিনি বলেন, 'ঘটনাগুলো খুবই খারাপ। এগুলো তো মানুষকে আরও বিধ্বস্ত করে তোলে। বিশেষত অভিনয়কে যাঁরা পেশা হিসেবে এখন বেছে নিচ্ছেন। একটা সময় ছিল যখন অভিনয়কে পেশা করা যায় সেটাই কেউ ভাবতে পারতেন না। অভিনয় যে একটা সিরিয়াস পেশা হতে পারে সময়ের সঙ্গে সঙ্গে সেটা ছেলেমেয়েরা ভাবতে শুরু করেছে।'

তিনি আরও বলেন, 'আমার মনে হয়, শুধু অভিনয় পেশার সঙ্গে যুক্তরাই নন, এখনকার জেনারেশনের মধ্যে সহনশীলতা, ধৈর্য্য সেটা বোধ হয় সাধারণভাবেই কম। এখন যে একটা ছোঁয়ায়, একটা মেসেজে বা একটা রিলে কোটি কোটি মানুষের কাছে পৌঁছে যাওয়া যায়, সেটার ফলে পৃথিবীটা ছোট হয়ে গেছে। সবকিছুই একটু তাড়াতাড়ি হয়ে যায় এখন। ফলে এখনকার ছেলেমেয়েদের কাছে প্রেম বিচ্ছেদ, সাফল্য, পতন, ডিপ্রেশন, সেই থেকে সবকিছুই যেন খুব তাড়াতাড়ি হয়ে যায়। এই সবকিছুই তাড়াতাড়ি করতে গিয়ে অনেকেই ব্যালেন্সটা হারিয়ে ফেলে। সিনেমায় একটা কথা বলে, সাইলেন্স আর ব্যালান্স খুব জরুরি। এই দুটোর মধ্যে তারতম্য যখনই হারিয়ে যায় তখনই এমন ঘটনা দেখা যায়। যেটা আমি একেবারেই সাপোর্ট করি না। ডিপ্রেশন, উত্থান পতন কেবল অভিনয় বলে না, জীবনের সবকিছুতেই থাকবে। আমাদের সাধারণ জীবনও কখনও একরকম চলে না সবসময়ে। তা বলে জীবন নষ্ট করে ফেলব? তা বলে আত্মহত্যা করার চেষ্টা করব? এটা কাজের কথা নয় কোনও। এটা কাটিয়ে ওঠা প্রয়োজন।'

আরও পড়ুন: Manjusha Neogi Death: জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হল মঞ্জুষার স্বামীকে

অভিনেত্রীর মতে, 'আমার এই ৩৬ বছরের কেরিয়ারে বহুবার উত্থান পতন এসেছে। ডিপ্রেশনে ভুগেছি। আমি সেটা কীকরে কাটিয়ে উঠেছি? আমি সৌভাগ্যবান যে এত বড় বড় তারকাদের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি। আমার এমন সময় এসেছে যখন আমার কাছে সিরিয়ালের কাজ ছিল কিন্তু ভাল ছবি পাচ্ছিলাম না। আমি একদিন সৌমিত্র আঙ্কলকে (সৌমিত্র চট্টোপাধ্যায়) দুঃখ করে বলেছিলাম যে ভাল লাগছে না। উনি বুঝিয়েছিলেন যে সব ঠিক হবে। সব ভুলে আবার কাজে মন দিলাম। সত্যিই আবার ছবির কাজ পেলাম। আমি চেষ্টা করি আমার পরের প্রজন্মকে সবসময় মোটিভেট করতে, ডিপ্রেশনে থাকলে মজা করে বোঝাতে, সঙ্গ দিতে। সকলের কাছে তো পৌঁছতে পারি না। তাই এই ঘটনাগুলো দেখে কষ্ট হয়। তখন মনে হয় কোথায় যেন আমিই হেরে গেলাম। আমরা সিনিয়ররা চেষ্টা করি সকলের পাশে থাকার। পরের প্রজন্মের কাছে তাই আমার বার্তা যেই পেশাতেই থাকো না কেন, দয়া করে হাল ছেড়ে দিও না।'

সেরা শিরোনাম

West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Mahalaya Eden Gardens Program : হাজার হাজার ঢাক, ড্রোন-শো, তারকাশিল্পীর পারফর্ম্যান্স, ইডেনে মহালয়ার মেগা শো, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?
হাজার হাজার ঢাক, ড্রোন-শো, তারকাশিল্পীর পারফর্ম্যান্স, ইডেনে মহালয়ার মেগা শো, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?
Mamata Banerjee Detained : জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ধর্না, মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ধর্না, মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
News Live Update : মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ

ভিডিও

Delhi Protest: দিল্লিতে AISA ও SFI-র প্রতিবাদ বিক্ষোভ মিছিলে উত্তেজনা | ABP Ananda
Mamata Banerjee Detained: রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে Delhi-তে আটক পুলিশের
CJP Protest Delhi: নয়ডা বর্ডারেও নিরাপত্তার চাদর, মোতায়েন প্রচুর মহিলা পুলিশ | Noida | ABP Ananda
CM Suvendu Adhikari:
CJP Protest Delhi:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
CJP Protests: ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
Cockroach Janta Party : গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
Maharashtra SIR: শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
Embed widget