এক্সপ্লোর

Parno Mittra : তৃণমূলে যোগ দিলেন অভিনেত্রী পার্নো মিত্র, বরানগরে BJP-র টিকিটে লড়ে পরাজিত হয়েছিলেন তিনি, 'মানুষ ভুল করে..'

Parno Mittra Joined TMC: পদ্ম ছেড়ে ঘাসফুলে অভিনেত্রী পার্নো মিত্র, হাতে নিলেন দলীয় পতাকা, তৃণমূলে যোগ দিয়ে কী প্রতিক্রিয়া ?

কলকাতা: তৃণমূলে যোগ দিলেন অভিনেত্রী পার্নো মিত্র। ২০১৯-এ বিজেপিতে যোগদান করেছিলেন পার্নো। পার্নো মিত্রর হাতে দলীয় পতাকা দিলেন চন্দ্রিমা ভট্টাচার্য। ২০২১-এ বিজেপির প্রার্থী হয়ে বরানগরে দাঁড়িয়েছিলেন পার্নো মিত্র। সেই সময়ে তৃণমূল কংগ্রেসের হয়ে তাঁর বিরুদ্ধে ভোটে লড়েছিলেন তাপস রায়। সেই ভোটে তৃণমূলের কাছে পরাজিত হয়েছিলেন অভিনেত্রী। ২০২১ বিধানসভা নির্বাচনে হারের পর তাঁকে সেভাবে সক্রিয় রাজনীতিতে দেখা যায়নি। ২০২৬ এর বিধানসভা ভোটের আগে ফুল বদল করলেন তিনি। এদিন পার্নো মিত্র বলেন,  মানুষ ভুল করে, সংশোধনের সুযোগ পেয়ে কৃতজ্ঞ। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কাজে আকৃষ্ট হয়ে দলে এসেছেন, বলে দাবি জানিয়েছেন তিনি।

আরও পড়ুন, চোখের ভিতরে ঢুকে আছে বোমার স্প্লিন্টার, প্রায় কিছু দেখতেই পাচ্ছে না ওই বালক ! বাসন্তীতে বিস্ফোরণ আহতর অবস্থা 'সঙ্কটজনক'

পার্নো মিত্র বলেন, গতকাল বড়দিন ছিল, তার শুভেচ্ছা। আজকে আমার জন্য একটা বড় দিন। কারণ আমাদের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেত্রীত্বে এবং তার আশীর্বাদে, আমার একটা নতুন পথ যাত্রা শুরু। এবং সেই পথে আমি এগিয়ে যাব, দিদির সাথে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নের্তৃত্বে। আরেকটা কথা বলব যে, ৬ বছর আগে, অবশ্যই বিজেপিতে যোগ দিয়েছিলাম। যেটা ভেবেছিলাম, হয়তো ঠিক সেইভাবে বিষয়টা এগোয়নি। এবং মানুষ তো ভুল করেই থাকে আমার মনে হয়। সেটা সংশোধন করার সময় এসে গিয়েছে, বলে আজকে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের একজন সদস্য হয়ে, নিজেকে সত্যই ধন্য মনে করছি। ...আপনারা আমাকে অনেক বছর ধরে চেনেন, আমার কাজ দেখেছেন। আমার নির্বাচনের সময় ছিলেন। আপনাদের কাছে একটাই অনুরোধ যে, আপনারা আমার পাশে থাকবেন।'

অপরদিকে চন্দ্রিমা ভট্টাচার্য বলেন,  মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার কাজের প্রতি আকৃষ্ট হয়ে, আমাদের দলে আসার কথা, জানিয়েছিলেন। এবং মাননীয় মুখ্যমন্ত্রী -আমাদের দলের সর্বোচ্চ নেত্রী, তিনিও দলকে নির্দেশ দিয়েছেন, যে পার্নো মিত্রকে দলে সংযুক্ত করার। আপনারা জানেন, ছবির জগৎ, তাঁর সঙ্গে যাদের পরিচিত আছে, এবং বাংলা তো ছবির জগতের সঙ্গে সবসময় পরিচিত থেকেছে এবং আছে। তাঁরা জানেন যে পার্নো মিত্র, ২০০৭ সাল থেকে, এই ছবির জগতে তাঁর পদার্পণ। এবং সেখান থেকে আজ পর্যন্ত, ৪০ এর উপর ছবি করার তাঁর সুযোগ হয়েছে। তার মানে মানুষ গ্রহণ করেছে তাঁকে। ..আমাদের বিশ্বাস, আগামী দিনেও খুব ভালভাবে তাঁর নিজের ক্ষেত্রে, প্রতিষ্ঠিত করতে পারবেন। সঙ্গে মানুষের পাশে থাকার যে কাজ, এজন নাগরিক হিসেবে, সেটার মূল কর্তব্য, সেই কর্তব্য সম্পর্কেও, সচেতন পার্নো।'  

সেরা শিরোনাম

Land Scam: বিপাকে বিমান বন্দ্যোপাধ্যায় ! কোন কৌশলে 'জমি দুর্নীতি' হয়েছে ? কী জানাচ্ছে দুর্নীতি বিরোধী কমিশন ?
বিপাকে বিমান বন্দ্যোপাধ্যায় ! কোন কৌশলে 'জমি দুর্নীতি' হয়েছে ? কী জানাচ্ছে দুর্নীতি বিরোধী কমিশন ?
West Bengal News Live: সাংসদপদ খারিজ নিয়ে লোকসভার সচিবালয়ের পাঠানো চিঠির উত্তর দিতে আরও ১৪ দিন সময় চাইল NCPI
সাংসদপদ খারিজ নিয়ে লোকসভার সচিবালয়ের পাঠানো চিঠির উত্তর দিতে আরও ১৪ দিন সময় চাইল NCPI
Weather Alert: আগামী ২-৩ ঘণ্টায় ঝড়বৃষ্টি, জারি কমলা সতর্কতা, কোন কোন জেলায় দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের ?
আগামী ২-৩ ঘণ্টায় ঝড়বৃষ্টি, জারি কমলা সতর্কতা, কোন কোন জেলায় দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের ?
Suvendu Adhikari: সারা দেশে ৩৮ হাজার হাসপাতালে চিকিৎসার সুযোগ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
সারা দেশে ৩৮ হাজার হাসপাতালে চিকিৎসার সুযোগ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

ভিডিও

Gyanesh Kumar Row |
Mamata Banerjee:
INDI Alliance | বিক্ষোভের মাঝে কংগ্রেস কর্মীদের মুখে গান্ধীজির 'প্রিয় গান'
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর। গোয়াতে ৭৫ বছর বয়সে প্রয়াত অভিনেতা
Congress Protest | সংবিধান নিয়ে দুর্গাপুরের সিটি সেন্টার থেকে গান্ধী মোড় পর্যন্ত পদযাত্রা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget