এক্সপ্লোর

Adeno Virus Attack : ফিরছে জ্বর, সর্দি, কাশি, শিশুদের মধ্যে ফের বাড়ছে অ্য়াডিনো ভাইরাসের সংক্রমণ

Kolkata Children : বর্ষায় অ্য়াডিনো ভাইরাসের প্রকোপ আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। এই পরিস্থিতিতে সতর্ক হতে পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। 

ঝিলম করঞ্জাই, কলকাতা : কলকাতায় শিশুদের মধ্যে ফের বাড়ছে অ্য়াডিনো ভাইরাসের সংক্রমণ (Adeno Virus Infection)। বিভিন্ন হাসপাতালের আউটডোরে জ্বর, সর্দি, কাশির উপসর্গ নিয়ে আসা অধিকাংশ শিশুর (Children) শরীরে মিলছে অ্য়াডিনো ভাইরাস। বর্ষায় সংক্রমণ আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। এই পরিস্থিতিতে সতর্ক থাকতে পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা (Doctors)।  

মে মাস থেকেই কলকাতায় শিশুদের মধ্যে বাড়ছে অ্য়াডিনো ভাইরাসের প্রকোপ। জুন মাসে উল্লেখযোগ্য হারে বেড়েছে অ্য়াডিনো ভাইরাস আক্রান্ত শিশুর সংখ্যা। ঘরে ঘরে জ্বর, সর্দি, কাশিতে ভূগছে শিশুরা। যাদের অধিকাংশের শরীরে মিলছে অ্য়াডিনো ভাইরাসের অস্তিত্ব। শুধু পার্ক সার্কাসের এক বেসরকারি শিশু হাসপাতালের দেওয়া পরিসংখ্যানে দেখা যাচ্ছে, মে মাসে ৯৮টি পরীক্ষা হয়েছে, এর মধ্যে ৭২ জন শিশুর শরীরে অ্য়াডিনো ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। জুন মাসে ১১৫টি পরীক্ষা হয়েছে, যার মধ্যে ৮০ জন শিশুর অ্য়াডিনো ভাইরাসের অস্তিত্ব মিলেছে ।

রাজ্য় স্বাস্থ্য দফতরের তরফে অবশ্য আক্রান্তের নির্দিষ্ট পরিসংখ্যান দেওয়া হয়নি। তবে জ্বর, সর্দি, কাশির উপসর্গ নিয়ে সরকারি হাসপাতালগুলির আউটডোরে শিশুদের ভিড় বাড়ছে বলে জানিয়েছে স্বাস্থ্য দফতর (West Bengal Health Department) 

ফেব্রুয়ারি মাসে রাজ্য়ে শিশুদের মধ্যে অ্য়াডিনো ভাইরাসের মারাত্মক প্রকোপ দেখা গিয়েছিল। উপচে পড়েছিল শিশু হাসপাতালগুলি। পরিস্থিতি মোকাবিলায় টাস্ক ফোর্স গঠন করে বিশেষ অভিযান চালানোর পাশাপাশি সব সরকারি হাসপাতালে ফিভার ক্লিনিক খুলতে হয়। তবে এবার অ্য়াডিনো ভাইরাস আক্রান্ত হওয়া শিশুদের হাসপাতালে (Hospital) ভর্তি হওয়ার সংখ্যাটা কম। 

যদিও, এবার শিশুদের মধ্যে জ্বর বেশি দিন থাকছে। সেই সঙ্গে চোখ লাল হওয়ার মতো উপসর্গ দেখা যাচ্ছে। অ্য়াডিনো ভাইরাসে আক্রান্ত শিশুদের একটা বড় অংশ সাঁতার শিখতে গিয়ে সংক্রমিত হচ্ছে। বর্ষায় অ্য়াডিনো ভাইরাসের প্রকোপ আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। এই পরিস্থিতিতে সতর্ক হতে পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।                                                                      

আরও পড়ুন- মৃতদেহ পেয়েও হয়েছিল হাতছাড়া, ডিএনএ টেস্টের পর মাসখানেক বাদে ট্রেন দুর্ঘটনায় মৃতের দেহ পৌঁছল

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

সেরা শিরোনাম

News Live: দক্ষিণবঙ্গের সব জেলাতেই কাল পর্যন্ত দুর্যোগের প্রভাব, বকখালি ও গঙ্গাসাগরেও তুমুল বৃষ্টি
দক্ষিণবঙ্গের সব জেলাতেই কাল পর্যন্ত দুর্যোগের প্রভাব, বকখালি ও গঙ্গাসাগরেও তুমুল বৃষ্টি
Election Commission: পুরভোট-জল্পনার মধ্যেই স্থগিত স্পেশাল সামারি রিভিশন, কবে প্রকাশিত হবে খসড়া ভোটার লিস্ট ?
পুরভোট-জল্পনার মধ্যেই স্থগিত স্পেশাল সামারি রিভিশন, কবে প্রকাশিত হবে খসড়া ভোটার লিস্ট ?
Kolkata Municipal Election: কলকাতার পুরভোট নিয়ে 'সুপ্রিম' শুনানি সম্ভবত সোমবার, সব মামলা শোনা হবে একসঙ্গে জানিয়েছেন CJI
কলকাতার পুরভোট নিয়ে 'সুপ্রিম' শুনানি সম্ভবত সোমবার, সব মামলা শোনা হবে একসঙ্গে জানিয়েছেন CJI
Municipal Election 2026: কবে হবে পুরভোট ? সাংবাদিকদের মুখোমুখি রাজ্যের মন্ত্রী তাপস রায় ও অগ্নিমিত্রা পাল
কবে হবে পুরভোট ? সাংবাদিকদের মুখোমুখি রাজ্যের মন্ত্রী তাপস রায় ও অগ্নিমিত্রা পাল

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget