এক্সপ্লোর

Adenovirus Scare : অ্যাডিনো আতঙ্কের মাঝে সঙ্কটজনক শিশুদের চিকিৎসায় জেলায় তৈরি হচ্ছে ICU পরিকাঠামো

ICU in District Hospitals : এভাবে একদিকে জেলা থেকে রেফার কেস, আরেকদিকে কলকাতায় রোগী নিয়ে এসে হাসপাতালে ভর্তির হয়রানি কমানো যাবে বলে মনে করছে স্বাস্থ্য দফতর।

ঝিলম করঞ্জাই, সন্দীপ সরকার ও সঞ্চয়ন মিত্র, কলকাতা : অ্যাডিনো-সংক্রমণ (Adenovirus Scare) নিয়ে আতঙ্কের মধ্যেই রাজ্যের বিভিন্ন হাসপাতালে (Hospital) বাড়ছে শিশু মৃত্যু। এই পরিস্থিতিতে সঙ্কটজনক শিশুদের (Children in Critical Condition) চিকিৎসার জন্য জেলায় ICU পরিকাঠামো তৈরি করছে স্বাস্থ্য দফতর (Health Department)। জেলায় জেলায় শুরু হয়েছে ভার্চুয়াল কর্মশালা (Virtual Workshop)। 

জেলায় ICU পরিকাঠামো

অ্য়াডিনো আতঙ্কের মধ্য়েই, সঙ্কটজনক শিশুদের চিকিৎসার জন্য জেলায় ICU পরিকাঠামো তৈরি করছে স্বাস্থ্য দফতর। জেলাস্তরের হাসপাতালে পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিট অর্থাৎ PICU না থাকায়, বড়দের CCU, HDU পরিকাঠামোকে কাজে লাগিয়ে মাস্ক, ক্যানুলা ও সার্কিট ব্যবহার করে শিশুদের চিকিৎসা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যেই স্বাস্থ্য দফতরের তরফে শুরু হয়েছে ভার্চুয়াল কর্মশালা। কর্মশালায় জেলার হাসপাতালগুলির শিশুরোগ বিশেষজ্ঞ, CCU, HDU-এর মেডিক্যাল অফিসারদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এরপর হাতেকলমে প্রশিক্ষণ দেওয়া হবে বলে স্বাস্থ্য দফতর সূত্রে খবর। 

বেড সংকট একাধিক হাসপাতালে

ভয়ঙ্কর হয়ে উঠেছে অ্য়াডিনো আতঙ্ক। জ্বর-শ্বাসকষ্টজনিত সমস্য়ায় একের পর এক শিশুর মৃত্য়ু হচ্ছে। এরমধ্যে বি সি রায় হাসপাতালে বেড সঙ্কটের অভিযোগ। পেডিয়াট্রিক ICU না পেয়ে, একের পর এক সঙ্কটজনক শিশুকে নিয়ে ফিরে যাচ্ছে পরিবার। শ্বাসকষ্টের সমস্য়া থাকায় ৩ মাসের শিশুকে নিয়ে হাসপাতালে এসেছিলেন বারাসাতের এক পরিবার। কিন্তু ICU খালি না থাকায়, ফিরে যেতে হয় তাঁদের। একই কারণে গড়িয়ার এই শিশুকে নিয়েও ফিরে যেতে হয় পরিবারকে। আত্মীয়দের দাবি, শ্বাসকষ্টের সমস্য়া থাকায় তার ICU বেডের প্রয়োজন। কিন্তু বিসি রায় হাসপাতালে তা না মেলায় ফিরে যেতে হয়। 

অন্যদিকে প্রায় ১২ ঘণ্টা ধরে শহরের বিভিন্ন হাসপাতালে ঘুরেও রক্ত জোগাড় করা যায়নি বলে অভিযোগ করে বনগাঁর একটি পরিবার। পরিবারের দাবি, ৮ দিনের শিশু জন্ডিসে আক্রান্ত হওয়ায়, তাকে রক্ত দেওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। কিন্তু বুধবার রাত সাড়ে ১১টা থেকে বৃহস্পতিবাপর সকাল ১০টা পর্যন্ত কলকাতার বিভিন্ন ব্লাড ব্যাঙ্ক ঘুরেও রক্ত মেলেনি। রক্ত জোগাড় করতে না পেরে অসুস্থ শিশুকে ফের বি সি রায় হাসপাতালে নিয়ে আসা হয়। শেষমেষ এমআর বাঙুরে মেলে রক্ত। 

এভাবে একদিকে জেলা থেকে রেফার কেস, আরেকদিকে কলকাতায় রোগী নিয়ে এসে হাসপাতালে ভর্তির হয়রানি কমানো যাবে বলে মনে করছে স্বাস্থ্য দফতর। 

আরও পড়ুন- অ্যাডিনো আতঙ্ক, ত্রাহি ত্রাহি রব বেড পেতে, চালু হেল্পলাইন, জারি একগুচ্ছ নির্দেশ

 

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : যোগ্য হলেই এই দিন থেকে পাবেন অন্নপূর্ণা যোজনার টাকা,ঘোষণা মুখ্যমন্ত্রীর
যোগ্য হলেই এই দিন থেকে পাবেন অন্নপূর্ণা যোজনার টাকা, ঘোষণা মুখ্যমন্ত্রীর
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget