এক্সপ্লোর

Bharat Jodo Nyay Yatra: 'ভারত জোড়ো ন্যায় যাত্রা'য় তৃণমূল সরকারের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ অধীরের

Rahul Gandhi: ভারত জোড়ো ন্যায় যাত্রার দ্বাদশ দিনে গতকাল অসম থেকে বাংলায় আসেন রাহুল গাঁধী। সকালে অসমের ধুবড়ি থেকে ন্যায় যাত্রা শুরু হয়ে কোচবিহারের বক্সীরহাট এলাকা দিয়ে বাংলায় ঢোকে।

কলকাতা : 'ভারত জোড়ো ন্যায় যাত্রা'য় তৃণমূল সরকারের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ। রাজ্য প্রশাসনের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুললেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর। এই ইস্য়ুতে তিনি বিজেপি শাসিত মণিপুর-অসমের সঙ্গে তুলনা টানলেন পশ্চিমবঙ্গের! পাল্টা জবাব দিতে ছাড়েনি তৃণমূলও।

অধীর বলেন, "মণিপুরে সরকারের কাছে সহযোগিতা পাইনি। নানা রকমের বাধা সৃষ্টি করা হয়েছিল। অসমে আমাদের উপর লাঠিচার্জ পর্যন্ত হয়েছে। আমাদের নেতাদের বিরুদ্ধে কেস পর্যন্ত দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গে ঢোকার পর সেখানে প্রশাসনের কাছে যে সহযোগিতা আশা করেছিলাম, সেই সহযোগিতা আমরা পাচ্ছি না। শুরুতেই রাস্তার বাঁদিকে আমাদের মঞ্চ করার কথা ছিল, তার পরিবর্তে ডানদিকে করতে হল প্রশাসনের হস্তক্ষেপে। সামান্য সামান্য কারণে এখানকার প্রশাসন অসহযোগিতা করছে। এখানে ২৮ তারিখে সভা করতে চেয়েছিলাম। সেটাও করতে দেওয়া সম্ভব হবে না বলেছে, কারণ প্রশাসন সেখানেও অনুমতি দিচ্ছে না।"

এপ্রসঙ্গে প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন, " রাহুল গাঁধীর এই যে ন্যায় যাত্রা...তার যে প্রোগ্রাম কোথায় যাব, না যাব...সব চার্ট কিন্তু আমরা অনেক আগে দিয়ে দিয়েছি। হঠাৎ করে রাতারাতি কোনও প্রোগ্রাম করছেন না রাহুল গাঁধী। এই পদযাত্রা নির্বাচনকে সামনে রেখে নয়। এই পদযাত্রার উদ্দেশ্য হল, আজকে ভারতের যে সংবিধান সেই সংবিধানকে রক্ষা করা শপথ নেওয়ার যাত্রা। "

শিলিগুড়ি পুরসভা সূত্রে খবর, ২৮ তারিখ কংগ্রেস যেখানে সভা করার জন্য় অনুমতি চেয়েছে, সেখানে পুরসভার পূর্ব নির্ধারিত কর্মসূচি রয়েছে।  

অধীরের অভিযোগ প্রসঙ্গে তৃণমূল সাংসদ শান্তনু সেন বলেন, "এই বাংলায় জোটের কবর তো খুঁড়েছে একজনই। তাঁর নাম অধীর চৌধুরী। যিনি বিজেপির হাতে তামাক খেয়ে সারাক্ষণ তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিষোদগার করে যাচ্ছেন। প্রত্যক্ষভাবে বিজেপিকে মদত দিয়ে যাচ্ছেন। এই বাংলার প্রশাসন স্বচ্ছ-নিরপেক্ষভাবে কাজ করে। এই বাংলায় পক্ষপাতিত্বমূলক আচরণ প্রশাসন করে না।" 

ভারত জোড়ো ন্যায় যাত্রার দ্বাদশ দিনে গতকাল অসম থেকে বাংলায় আসেন রাহুল গান্ধী। সকালে অসমের ধুবড়ি থেকে ন্যায় যাত্রা শুরু হয়ে কোচবিহারের বক্সীরহাট এলাকা দিয়ে বাংলায় ঢোকে। বাংলায় ঢুকে রাহুল জানান, বিজেপি-RSS-এর অন্যায়ের বিরুদ্ধে লড়তেই বিরোধী জোট ইন্ডিয়া তৈরি হয়েছে। দেশজুড়ে অন্যায় হচ্ছে বলেই আমাদের ন্যায় যাত্রা। RSS-বিজেপি দেশজুড়ে ঘৃণা, হিংসা ছড়াচ্ছে। সেই কারণেই বিরোধী জোট ইন্ডিয়া একসঙ্গে লড়তে যাচ্ছে।

সেরা শিরোনাম

South 24 Pargana: নদী ভাঙনের জেরে আতঙ্কের আবহ বাসন্তীতে, নদী বাঁধে বিরাট ফাটল, সরানো হচ্ছে স্থানীয়দের
নদী ভাঙনের জেরে আতঙ্কের আবহ বাসন্তীতে, নদী বাঁধে বিরাট ফাটল, সরানো হচ্ছে স্থানীয়দের
Suvendu Adhikari : নতুন শিক্ষক নিযুক্ত হলে 'প্রত্যক্ষ রাজনীতি করতে পারবেন না', ঘোষণা মুখ্যমন্ত্রীর
নতুন শিক্ষক নিযুক্ত হলে 'প্রত্যক্ষ রাজনীতি করতে পারবেন না', ঘোষণা মুখ্যমন্ত্রীর
West Bengal News Live: রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনকে গ্রেফতার করল কলকাতা পুলিশ, লাইভ আপডেট
রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনকে গ্রেফতার করল কলকাতা পুলিশ, লাইভ আপডেট
West Bengal: মদের দোকান থেকে কয়েকলক্ষ টাকা চুরি, মদের বোতল, কিসমিস ও খেজুর নিয়ে চম্পট!
মদের দোকান থেকে কয়েকলক্ষ টাকা চুরি, মদের বোতল, কিসমিস ও খেজুর নিয়ে চম্পট!

ভিডিও

Rahul Gandhi: টাটা গোষ্ঠীকে অন্যায় ভাবে ধ্বংস করার চেষ্টা চলছে, অভিযোগ রাহুলের
Arnab Cyclone Update News | ঝোড়ো হাওয়ায় অন্ধ্র-ওড়িশার উপকূলে উপড়ে গেছে বহু গাছপালা
Ritabrata Banerjee |
Sumit Roy | অভিষেক বন্দ্যোপাধ্যায়ের PA সুমিত রায়কে আনা হল আলিপুর আদালতে
Indranil Sen Arrest News | ইন্দ্রনীল সেনকে CGO কমপ্লেক্স থেকে লালবাজার নিয়ে যাচ্ছে কলকাতা পুলিশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Salary Account: কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Embed widget