এক্সপ্লোর

Adhir Chowdhury : 'খাল সংস্কারের নামে টাকা ঝেড়ে উল্টে...' মমতাকে কী চ্যালেঞ্জ জানালেন অধীর?

'আপনি জানতেন না কলকাতার রাস্তায় রাস্তায় খোলা ইলেক্ট্রিকের লাইন? আপনি ওপেন স্টেজ লাইভ ডিবেট করুন ... মুখোশ খুলে যাবে' মুখ্যমন্ত্রীকে সরাসরি চ্যালেঞ্জ অধীরের

 

কলকাতা : সোমবার রাত থেকে কয়েকঘণ্টার প্রবল বৃষ্টিতে দিশেহারা কলকাতা। কলকাতা থেকে জেলা। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্য়ুমিছিল। কিন্তু এর দায় কার? মুখ্যমন্ত্রী কার্যত দায় ঠেলেছেন সিইএসসি-র দিকে। যদিও সেই দায় নিতে নারাজ সিইএসসি। রাতভর বৃষ্টিতে কলকাতা স্তব্ধ হয়ে যাওয়ার জন্য় ডিভিসির দিকেও আঙুল তুলেছেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। অভিযোগ উড়িয়ে ডিভিসি সূত্রে দাবি করা হয়েছে, কলকাতার বৃষ্টির সঙ্গে DVC-র ছাড়া জলের কোনও সম্পর্ক নেই। এরই মধ্যে বিরোধীদের কটাক্ষ উড়ে এসেছে। এই জলাবদ্ধতার জন্য রাজ্য সরকার ও পুরসভার দিকে আঙুল তুলছেন বিরোধী নেতারা। 

কংগ্রেস নেতা অধীরঞ্জন চৌধুরী এদিন তীব্র সমালোচনা করলেন রাজ্য সরকারের। আঙুল তুললেন, প্রোমোটার রাজের দিকে। ফেসবুকে  অধীর  লিখলেন, 'কলকাতা জলের তলায়, প্রচুর বৃষ্টি হয়েছে, একদম ঠিক কথা, কিন্তু বৃষ্টি তো ভূমিকম্প নয় যে আগে থেকে জানত না সরকার ! আগে থেকে রেড অ্যালার্ট জারি করেনি কেন? খোলা ইলেক্ট্রিকের লাইন গুলো ঠিক করা যেত না?
যথাযথ ব্যবস্থা নিলে তো মানুষগুলোর প্রাণ বাঁচানো যেত!  পুজো উদ্বোধন করে বেড়াচ্ছেন ! মুখ্যমন্ত্রী নগরোন্নয়ন মন্ত্রী এসব বাদ দিয়ে শুধু তবে উদ্বোধন মন্ত্রী লিখুন এবার থেকে। ভাঙা রাস্তা সারানোর কোনো ব্যবস্থা হয়েছে ? পুজোর সময়েও সর্বত্র রাস্তা ভাঙা, অ্যাক্সিডেন্ট বাড়ছে, আবর্জনার স্তূপ হয়ে আছে সারা শহর। কোনো সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেম নেই। বৃষ্টি যেমন একটা কারণ, তার চেয়েও অনেক বড় কারণ, খাল সংস্কারের নামে টাকা ঝেড়ে উল্টে খাল বোজানো , আর তাতে বেআইনি নির্মাণ করে টাকা কামানো , ভাগ যাচ্ছে কালীঘাটে 75-25, প্রোমোটারি রাজ, ড্রেন পরিষ্কার হয়না, জল যাবে কোথায় ? নয়নজোলি যা কিছু অবশিষ্ট সব বুজিয়ে প্রমোটারি, পুকুর গুলো তো সেই কবেই বুজে গেছে। দায় কার ? কে চালাচ্ছে সরকার? আজ টিভি তে আপনি ভালো মানুষ সাজছেন । আপনি জানতেন না কলকাতার রাস্তায় রাস্তায় খোলা ইলেক্ট্রিকের লাইন? আপনি ওপেন স্টেজ লাইভ ডিবেট করুন , চ্যালেঞ্জ করছি, আপনার গোটা সিস্টেম এর মুখোশ খুলে যাবে' ( অধীরের পোস্ট থেকে )

অধীর বলেন, প্রোমোটার রাজের দৌড়াত্ম্যে কলকাতা থেকে জল নিষ্কাশনের সব পথ বন্ধ হয়ে গেছে। কলকাতার মেয়র ফিরহাজ হাকিমকে কটাক্ষ করে অধীর বলেন, 'ওহে হাকিম ববি এটাই কলকাতার তোমার দিদি মমতা ব্যানার্জির উন্নয়নের প্রকৃত ছবি' 

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কলকাতায় মৃত্যুর ঘটনায় প্রশাসনিক গাফিলতির অভিযোগে প্রধান বিচারপতিকে চিঠি দিয়েছে দুটি সংগঠন। চিঠিতে মৃতদের পরিবারকে আর্থিক সাহায্য দেওয়ার আবেদন জানানো হয়েছে। অতীতেও প্রাকৃতিক দুর্যোগের সময় বিদ্যুৎপৃষ্ঠ হয়ে মৃত্যুর ঘটনা ঘটলেও এখনও হুঁশ ফেরেনি পুরসভা - বিদ্যুৎ দফতরের। এমনই অভিযোগ জানিয়ে স্বতঃপ্রণোদিত মামলা গ্রহণের আবেদন জানানো হয়েছে।

সেরা শিরোনাম

West Bengal News Live: সাংসদপদ খারিজ নিয়ে লোকসভার সচিবালয়ের পাঠানো চিঠির উত্তর দিতে আরও ১৪ দিন সময় চাইল NCPI
সাংসদপদ খারিজ নিয়ে লোকসভার সচিবালয়ের পাঠানো চিঠির উত্তর দিতে আরও ১৪ দিন সময় চাইল NCPI
Weather Alert: আগামী ২-৩ ঘণ্টায় ঝড়বৃষ্টি, জারি কমলা সতর্কতা, কোন কোন জেলায় দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের ?
আগামী ২-৩ ঘণ্টায় ঝড়বৃষ্টি, জারি কমলা সতর্কতা, কোন কোন জেলায় দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের ?
Suvendu Adhikari: সারা দেশে ৩৮ হাজার হাসপাতালে চিকিৎসার সুযোগ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
সারা দেশে ৩৮ হাজার হাসপাতালে চিকিৎসার সুযোগ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Bengali News Live:
"১৬ অক্টোবরের আগে ২০ শতাংশ DA-সহ বেতন পেতে চলেছেন সরকারি কর্মীরা", বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ভিডিও

Gyanesh Kumar Row |
Mamata Banerjee:
INDI Alliance | বিক্ষোভের মাঝে কংগ্রেস কর্মীদের মুখে গান্ধীজির 'প্রিয় গান'
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর। গোয়াতে ৭৫ বছর বয়সে প্রয়াত অভিনেতা
Congress Protest | সংবিধান নিয়ে দুর্গাপুরের সিটি সেন্টার থেকে গান্ধী মোড় পর্যন্ত পদযাত্রা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget