এক্সপ্লোর

Adhir Chowdhury: কে থাকবেন প্রদেশ কংগ্রেস সভাপতি ? হারের পর মুখ খুললেন অধীর

Adhir Ranjan On Congress Mallikarjun Kharge : কে থাকবেন প্রদেশ কংগ্রেস সভাপতি ? কী বলছেন অধীর রঞ্জন চৌধুরী ?

কলকাতা: নতুন করে প্রদেশ কংগ্রেস কমিটি ঢেলে সাজানোর দায়িত্ব এখন সর্বভারতীয় সভাপতির হাতে। সর্বভারতীয় সভাপতিই সিদ্ধান্ত নেবেন, কে থাকবেন প্রদেশ কংগ্রেস সভাপতি (Mallikarjun Kharge )। 'কংগ্রেসের সাংগঠনিক নিয়ম অনুযায়ী, খাড়গে সভাপতি হওয়ার পর সমস্ত প্রদেশ কংগ্রেস কমিটি অস্থায়ী ভাবে কাজ চালাচ্ছে'। তিনিও পশ্চিমবঙ্গে অস্থায়ী প্রদেশ কংগ্রেস সভাপতি, জানালেন অধীর চৌধুরী (Adhir Ranjan Chowdhury )। বৈঠকে উপস্থিত অধিকাংশ কংগ্রেস নেতাই অধীরের সমর্থনে সওয়াল করেছেন। বিকেল ৪টেয় পরবর্তী বৈঠকে বসছে প্রদেশ কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। 

ডবল হ্যাটট্রিকের আগেই থেমেছে বিজয়রথ। তৃণমূলের নবাগত ইউসুফ পাঠানের কাছে হারতে হয়েছে ৫ বারের সাংসদকে। বহরমপুরে নিজের পরাজয়ের জন্য এবার মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন অধীর চৌধুরী। টানলেন রামনবমীর বিকেলে মুর্শিবাদের শক্তিপুর বাজারে সংঘর্ষের ঘটনার প্রসঙ্গ। নাচতে না জানলে উঠোন বাঁকা, কটাক্ষ করেছেন ফিরহাদ হাকিম।প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী বলেন, 'আপনি আমাকে যা খুশি করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়, আমি আমার জায়গাতেই থাকব। আপনাকে প্রমাণ করে দেব আজ না হয় কাল যে, আপনি একজন ভয়ঙ্করী, আপনি একজন দাঙ্গাকারী।' 

লোকসভা ভোটের আগে যখন তৃণমূলনেত্রী সম্পর্কে নরম মনোভাব নিয়ে চলেছে কংগ্রেস হাইকমান্ড, তখনও তিনি চাঁছাছোলা ভাষায় আক্রমণ করে গেছেন মমতা বন্দ্যোপাধ্য়ায়, অভিষেক বন্দ্যোপাধ্য়ায়কে। এবং শেষ অবধি তৃণমূল নয়, সিপিএমের সঙ্গে জোট বেঁধে লোকসভা ভোটে লড়েছেন। পাল্টা তাঁকে হারানোর জন্য মরিয়া চেষ্টা করেছেন তৃণমূলনেত্রী ও তাঁর সেনাপতি। শেষ পর্যন্ত ভোটের ফলে ডাবল হ্য়াটট্রিকের দোরগোড়ায় থেমে গেছে অধীর চৌধুরীর বিজয়রথ।রাজনীতিতে নবাগত তৃণমূলের ইউসুফ পাঠানের কাছে হারতে হয়েছে ৫ বারের সাংসদ অধীর চৌধুরীকে।

আরও পড়ুন, 'যোগ দিবসে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে কালো পতাকা..', NEET 'বিতর্কে' কী দাবি জয়রাম রমেশের ?

এখন যখন INDIA জোটের শরিকরা বৈঠকে বসছেন, একই টেবলে রাহুল গান্ধীর সঙ্গে দেখা যাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তখনও, রাজ্যে তৃণমূল বিরোধিতার অবস্থানে তাঁর যে একবিন্দু পরিবর্তন হয়নি ফের স্পষ্ট করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি। অধীর চৌধুরী বলেছেন,'বহরমপুরে যে নির্বাচন হয়েছে, এই নির্বাচনে আমার জয় নিশ্চিত ছিল। রামনবমীর উৎসব পর্যন্ত আমার জয় নিশ্চিত ছিল। আর সেটা মমতা ব্যানার্জি বুঝেছিলেন। এবং বুঝে সেটা তাঁর প্রয়োজন হয়েছিল, একটা দাঙ্গা করা। তিনি দাঙ্গাকারী বলে আমি তাকে অভিযুক্ত করতে চাই।'

 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 
 

সেরা শিরোনাম

Fake Blood Report: ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
News Live : আজ কলকাতায় জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ মিছিল, আর কী কী বড় ঘটনা আজ রাজ্যে?
আজ কলকাতায় জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ মিছিল, আর কী কী বড় ঘটনা আজ রাজ্যে?
Kalimpong News: পাহাড়ে বেড়াতে গিয়ে অগ্নিদগ্ধ তরুণীর মৃত্যু, বারবিকিউয়ের সময় আগুনে পুড়েই শেষ হল সব
পাহাড়ে বেড়াতে গিয়ে অগ্নিদগ্ধ তরুণীর মৃত্যু, বারবিকিউয়ের সময় আগুনে পুড়েই শেষ হল সব
West Bengal News : ৩ মহিলা অভিযোগ জানিয়েছিলেন, প্রাক্তন দুই মন্ত্রীর বিরুদ্ধে জিরো FIR দায়ের
৩ মহিলা অভিযোগ জানিয়েছিলেন, প্রাক্তন দুই মন্ত্রীর বিরুদ্ধে জিরো FIR দায়ের

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(১৮.১১.২৬)|
Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget