এক্সপ্লোর

NEET Scam: 'যোগ দিবসে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে কালো পতাকা..', NEET 'বিতর্কে' কী দাবি জয়রাম রমেশের ?

Jairam Ramesh Attacks Dharmendra Pradhan PM Modi : 'সংসদে নিট নিয়ে বিস্তারিত বিতর্ক হওয়া উচিত', কংগ্রেস নেতা জয়রাম রমেশের নিশানায় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ও প্রধানমন্ত্রী...

নয়াদিল্লি: নিট (NEET) বিতর্কে উত্তাল জাতীয় রাজনীতি। ক্ষোভের ঢেউ আছড়ে পড়ে খোদ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর বাড়ির অদূরে। এদিকে তারই মাঝেই আজ, দেশজুড়ে পালিত হচ্ছে দশম আন্তর্জাতিক যোগ দিবস। শ্রীনগরের শের-ই-কাশ্মীর ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে যোগ দিবস কর্মসূচিতে অংশ নিয়েছেন মোদি। ঠিক এমন এক দিনে এমন এক দিনে যোগ দিবসে দিল্লি বিশ্ববিদ্যালয়ে যোগাসন করতে গিয়ে, পড়ুয়াদের কালো পতাকা দেখে ফিরতে হয়েছে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে (Education Minister Dharmendra Prodhan)। 'যোগাসন করে পালাতে পারবেন না প্রধানমন্ত্রী (PM Modi)। পরীক্ষা পে চর্চা করেন প্রধানমন্ত্রী, কিন্তু নিট নিয়ে মুখে কুলুপ এঁটেছেন। সংসদে নিট নিয়ে বিস্তারিত বিতর্ক হওয়া উচিত', মত প্রকাশ করে দাবি জানালেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ ( Congress Leader Jairam Ramesh )। 

এদিন জয়রাম রমেশ বলেন, 'আমরা আন্দোলন প্রতিবাদ জারি রেখেছি। কিন্তু আজ যোগ দিবসে দিল্লি বিশ্ববিদ্যালয়ে গেলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। ওনাকে কালোপতাকা দেখিয়েছে ছাত্ররা। ওনাকে যোগাসন করতে দেওয়া হয়নি। এবং এর থেকে পালিয়ে যেতে পারবেন প্রধানমন্ত্রী মোদি। হ্যা, আজ আন্তর্জাতিক যোগ দিবস। যোগাসন করছেন উনি। ঠিকআছে, কিন্তু নিট নিয়ে কিছু তো বলবেন...পরীক্ষা নিয়ে চর্চা করেন, কিন্তু নিট নিয়ে কোনও কথা বলছেন না উনি।' 

একের পর এক পরীক্ষায় অনিয়ম-অস্বচ্ছতা-প্রশ্ন ফাঁস-লক্ষ লক্ষ টাকার খেলার অভিযোগ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এখনও এনিয়ে মুখ খোলেননি। যদিও শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেছেন, 'আমি নৈতিক দায় নিচ্ছি। টেলিগ্রামে প্রশ্ন ফাঁস হয়েছে। দুর্ভাগ্য়জনক ঘটনা ঘটেছে। আমার কাছে পরীক্ষার্থী ও অভিভাবকদের ক্ষোভের কথা আসছে। আমি তা স্বীকার করছি। জ্ঞানত কিংবা অজ্ঞানত কোনও ভুল হয়ে থাকলে আমি তা স্বীকার করছি।' কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক যুগ্ম সচিব গোবিন্দ জয়সওয়াল বলেন, ছাত্রছাত্রীদের স্বার্থে শিক্ষামন্ত্রক পুরোপুরি দায়বদ্ধ। শিক্ষামন্ত্রক কোনও ভাবেই কারও বিরুদ্ধে পদক্ষেপ করতে দ্বিধাবোধ করবে না, যদি পরীক্ষায় অনিয়ম করার কোনওরকম প্রমাণ থাকে তাঁর বিরুদ্ধে। 

আরও পড়ুন, 'টাকা নিয়ে চাকরি দিয়েছেন..', তেহট্টর TMC বিধায়ককে ফের তলব CBI-এর
 
 কংগ্রেস সাংসদ রাহুল গাঁধী বলেন, 'বলা হচ্ছিল ইউক্রেনের যুদ্ধ থামিয়ে দিয়েছিলেন নরেন্দ্র মোদিজি, মানে একটা নির্দেশ দিয়ে রাশিয়া- ইউক্রেনের মাঝের যুদ্ধ থামিয়ে দিয়েছিলেন উনি। ইজরায়েল ও গাজার মধ্যে চলা যুদ্ধও থামিয়ে দিয়েছিলেন নরেন্দ্র মোদি কিন্তু কোনও কারণে ভারতে প্রশ্নফাঁস আটকাতে পারছেন না নরেন্দ্র মোদি বা আটকাতে চাইছেন না, এতে পড়ুয়াদের লোকসান হচ্ছে।' 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 
 

 

সেরা শিরোনাম

Baruipur Municipality: এবার ভাঙতে চলেছে বারুইপুর পুরসভার তৃণমূলের বোর্ড
এবার ভাঙতে চলেছে বারুইপুর পুরসভার তৃণমূলের বোর্ড
Weather Update: শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হচ্ছে 'আকভান', রাজ্যে প্রবল বর্ষণের পূর্বাভাস, কী জানাল IMD ?
শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হচ্ছে 'আকভান', রাজ্যে প্রবল বর্ষণের পূর্বাভাস, কী জানাল IMD ?
News Live: দমদমের স্কুলের সিঁড়ি থেকে ঝাঁপ স্কুল পড়ুয়ার
দমদমের স্কুলের সিঁড়ি থেকে ঝাঁপ স্কুল পড়ুয়ার
Jagaddhatri Puja 2026: ৩৫ বছরের ঐতিহ্য, নিষ্ঠা আর ভক্তি! শিবপুরের ব্যাতাইতলা পল্লীবাসী বৃন্দের জগদ্ধাত্রী পুজোয় বিশেষ আকর্ষণ কুমারী পুজো
৩৫ বছরের ঐতিহ্য, নিষ্ঠা আর ভক্তি! শিবপুরের ব্যাতাইতলা পল্লীবাসী বৃন্দের জগদ্ধাত্রী পুজোয় বিশেষ আকর্ষণ কুমারী পুজো

ভিডিও

Suvendu Adhikari:
BJP News | নেতাজি ইন্ডোরে হনুমান চালিশা পাঠ। হিন্দু ঐক্যের ডাক Samik Bhattacharya-র
Abhisekh News |
Samik Bhattacharya | পানিহাটিকাণ্ডে ২দিন পার, এখনও গ্রেফতারি শূন্য!এই বিষয়ে কী বললেন শমীক ভট্টাচার্য
Kartik Maharaj News | বেলডাঙায় ভারত সেবাশ্রম সঙ্ঘের জগদ্ধাত্রী পুজোয় কী বললেন কার্তিক মহারাজ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sonia Gandhi Memoir: ‘মুখটা আর দেখতে পাব না? চোখ দু’টো…ডাক্তার বললেন, কিচ্ছু অক্ষত নেই’, রাজীব গাঁধীকে শেষবার দেখতে চেয়েছিলেন সনিয়া গাঁধী
‘মুখটা আর দেখতে পাব না? চোখ দু’টো…ডাক্তার বললেন, কিচ্ছু অক্ষত নেই’, রাজীব গাঁধীকে শেষবার দেখতে চেয়েছিলেন সনিয়া গাঁধী
TMC News: ‘পুলিশের অস্ত্র নিয়ে পালাচ্ছে, কী করে এত শক্তি ধরছে অপরাধীরা?’, পর পর এনকাউন্টার নিয়ে প্রশ্ন অভিষেকের
‘পুলিশের অস্ত্র নিয়ে পালাচ্ছে, কী করে এত শক্তি ধরছে অপরাধীরা?’, পর পর এনকাউন্টার নিয়ে প্রশ্ন অভিষেকের
Govt Schemes Rate : PPF, সুকন্যা সমৃদ্ধি না KVP ? কোন সরকারি স্কিমে এখন দিচ্ছে সবথেকে বেশি সুদ, জেনে নিন শেষ রেট   
PPF, সুকন্যা সমৃদ্ধি না KVP ? কোন সরকারি স্কিমে এখন দিচ্ছে সবথেকে বেশি সুদ, জেনে নিন শেষ রেট   
Calcutta Medical College: চোরবাগানকাণ্ডে অব্যবস্থা নিয়ে মুখ খুলেছিলেন, শোকজ করা হল মেডিক্যাল কলেজের ৮ ইন্টার্ন ডাক্তারকে
চোরবাগানকাণ্ডে অব্যবস্থা নিয়ে মুখ খুলেছিলেন, শোকজ করা হল মেডিক্যাল কলেজের ৮ ইন্টার্ন ডাক্তারকে
Weather Update : টানা তিন দিন কলকাতায় দুর্যোগ? আকভানের প্রভাবে পিছিয়ে গেল শীত? বড় আপডেট
টানা তিন দিন কলকাতায় দুর্যোগ? আকভানের প্রভাবে পিছিয়ে গেল শীত? বড় আপডেট
November Astrology : টাকা থেকে গয়না, চাকরি থেকে ব্যবসা, ভাগ্যের পথ ঝকঝকে ৬ রাশির, নভেম্বর শেষেই কেল্লাফতে
টাকা থেকে গয়না, চাকরি থেকে ব্যবসা, ভাগ্যের পথ ঝকঝকে ৬ রাশির, নভেম্বর শেষেই কেল্লাফতে
Tech CEO: Mark Zuckerberg বা Elon Musk-র পর কে? এনভিডিয়ার Jensen Huang-র বিদায়ের পর প্রশ্ন উঠছে উত্তরাধিকার নিয়ে
Mark Zuckerberg বা Elon Musk-র পর কে? এনভিডিয়ার Jensen Huang-র বিদায়ের পর প্রশ্ন উঠছে উত্তরাধিকার নিয়ে
ASI Arrested: অ্যান্টি-করাপশন ব্রাঞ্চের হাতে গ্রেফতার চন্দ্রকোণা থানার ASI, কী অভিযোগ তাঁর বিরুদ্ধে ?
অ্যান্টি-করাপশন ব্রাঞ্চের হাতে গ্রেফতার চন্দ্রকোণা থানার ASI, কী অভিযোগ তাঁর বিরুদ্ধে ?
Embed widget