এক্সপ্লোর

Jalpaiguri Leopard Caged:চা বাগানে এ কার আনাগোনা...স্বস্তি বাড়িয়ে খাঁচাবন্দি পূর্ণবয়স্ক চিতাবাঘ

Jalpaiguri News:কয়েকদিন ধরেই আনাগোনা বাড়ছিল, পাল্লা দিয়ে উদ্বেগ বাড়ছিল বাসিন্দাদের। আজ, অবশেষে খাঁচাবন্দি হল সেই চিতাবাঘ।

রাজা চট্টোপাধ্য়ায়, জলপাইগুড়ি: কয়েকদিন ধরেই আনাগোনা বাড়ছিল, পাল্লা দিয়ে উদ্বেগ বাড়ছিল বাসিন্দাদের। আজ, অবশেষে খাঁচাবন্দি হল সেই চিতাবাঘ (Leopard Caged In Jalpaiguri)। মাল বিধানসভা কেন্দ্র এলাকার ক্রান্তি ব্লকের দক্ষিণ হাসাখালির ঘটনা। খবর পেয়ে আপাতত কিছুটা স্বস্তিতে বাসিন্দারা।

বিশদ...
উত্তরবঙ্গের চা-বাগানে চিতাবাঘের উৎপাত নিত্যসঙ্গী। তাদের আক্রমণে গুরুতর জখম হওয়া থেকে মর্মান্তিক পরিণতর ঘটনাও প্রায়ই শোনা যায়। তাই চিতাবাঘের আনাগোনা শুরু হতেই কপালে চিন্তার ভাঁজ বাড়তে থাকে সাধারণ মানুষজনের। এবারও ব্যতিক্রম হয়নি। খবর যায় বন দফতরে। চা বাগানে খাঁচা বসানো হয় দফতরের তরফে। অবশেষে, তাতে চিতাবাঘ ধরা পড়তেই এলাকায় মানুষ তা দেখতে ভিড় করতে শুরু করেন। এর আগেও দুটি চিতাবাঘকে ওই এলাকা থেকে খাঁচাবন্দি করা হয়েছিল। এবার যেটিকে বন্দি করা হয়েছে, সেটি পূর্ণবয়স্ক বলে বন দফতর সূত্রে খবর। খাঁচায় তার ধরা পড়ার খবর মিলতেই বন দফতরের আপালচাদ রেঞ্জের বনকর্মীরা এসে তাকে উদ্ধার করে নিয়ে যায়। সূত্রের খবর  চিতাবাঘটিকে উদ্ধার করার পর কিছু ক্ষণ  পর্যবেক্ষণ করা হবে। তার পর ফের বনেই ফিরিয়ে দেওয়া হবে।

আলিপুরদুয়ারের ঘটনা...
মাসতিনেক আগে, আলিপুরদুয়ারের কালচিনি ব্লকের দলসিংপাড়া চা বাগান এলাকায় মাংসের টোপ দিয়ে একটি চিতাবাঘকে খাঁচাবন্দি করা হয়েছিল। সে বার একটি ছাগলকে টোপ হিসেবে ব্যবহার করেন বন দফতরের কর্মীরা। উল্লেখ্য, এই ঘটনার কয়েকদিন আগে থেকেই ওই চা বাগানে চিতাবাঘ নিয়ে আতঙ্ক তৈরি হয়। প্রাণীটি গবাদি পশুর উপরে হামলা চালাচ্ছিল বলে অভিযোগ ওঠে। চিতাবাঘ খাঁচাবন্দি হওয়ার খবরে কিছুটা স্বস্তি পান স্থানীয় মানুষ। যদিও আরও চিতাবাঘ চা বাগানে থাকতে পারে বলেও আশঙ্কা তৈরি হয় স্থানীয়দের মধ্যে। এর কয়েকদিন পর, ফেব্রুয়ারি মাসের শেষ দিকে আলিপুরদুয়ারেরই দলগাঁও চা বাগানে ফের একটি চিতাবাঘকে বন্দি করা হয়। হিসেব অনুযায়ী, সেই নিয়ে গত ৩০ দিনে আলিপুরদুয়ারে ৫টি চিতাবাঘ খাঁচাবন্দি হয়েছিল। দলগাওঁ চা বাগানে যেটিকে বন্দি করা হয়েছে, বন দফতর সূত্রে খবর সেটি ছিল একটি পূর্ণবয়স্ক স্ত্রী চিতাবাঘ। ঘটনার আগে চিতাবাঘের উপস্থিতি নিয়ে আতঙ্কে ছিলেন স্থানীয়রা। তাঁদের দাবী অনুযায়ীই, জলদাপাড়া বন দফতরের মাদারিহাট রেঞ্জ কর্মীদের পাতা খাঁচায় বন্দি করা হয় চিতাবাঘটি। ঘটনাস্থলে পৌছে মাদারিহাট রেঞ্জের বনকর্মীরা প্রাণাটিকে উদ্ধার করে নিয়ে যান। জলদাপাড়ার দক্ষিণ খয়েরবাড়ি বাঘ পুনর্বাসন কেন্দ্রে স্বাস্থ্য পরীক্ষার জন্য  নিয়ে যাওয়া হয়ে চিতাবাঘটিকে। তার পর তাকে ছেড়ে দেওয়ার পরিকল্পনা করেন বনকর্মীরা।

 

আরও পড়ুন:'আইন ভাঙেন' টোটা? কেন? অক্ষয় তৃতীয়ায় পোস্ট করে সবটা জানালেন অভিনেতা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
Nadia News: ফের রক্ত ঝরল বঙ্গে ! নদিয়ার নাকাশিপাড়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংসভাবে খুন
ফের রক্ত ঝরল বঙ্গে ! নদিয়ার নাকাশিপাড়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংসভাবে খুন
Nirmal Ghosh: লটারির টাকা আত্মসাৎ-এর পর ফের নয়া কাণ্ড ফাঁস, কী অভিযোগ নির্মল ঘোষের বিরুদ্ধে ?
লটারির টাকা আত্মসাৎ-এর পর ফের নয়া কাণ্ড ফাঁস, কী অভিযোগ নির্মল ঘোষের বিরুদ্ধে ?
Weather Alert: ২০২৬-এর শেষে ভয়ঙ্কর শক্তিশালী হতে পারে এল নিনো, কী প্রভাব পড়বে ভারতে?
২০২৬-এর শেষে ভয়ঙ্কর শক্তিশালী হতে পারে এল নিনো, কী প্রভাব পড়বে ভারতে?

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget