এক্সপ্লোর

Durgapur News: টিনের ছাদ ভেঙে দামি যন্ত্রাংশ গায়েব কারখানা থেকে, দুঃসাহসিক চুরি দুর্গাপুরে

Adventurous Theft At Durgapur: কারখানায় ঢুকে অত্যাধুনিক মানের যন্ত্রাংশ নিয়ে পালাল দুষ্কৃতীরা। চুরি যাওয়া যন্ত্রাংশের আর্থিক মূল্য আনুমানিক আট থেকে নয় লক্ষ টাকা। রবিবার সকালে দুর্গাপুরের ওই ঘটনায় চারপাশে তুমুল শোরগোল পড়ে গিয়েছে।

মনোজ বন্দ্যোপাধ্যায়, পশ্চিম বর্ধমান: কারখানায় (factory) ঢুকে অত্যাধুনিক মানের যন্ত্রাংশ(machine) নিয়ে পালাল দুষ্কৃতীরা (theft)। চুরি যাওয়া যন্ত্রাংশের আর্থিক মূল্য আনুমানিক আট থেকে নয় লক্ষ টাকা। রবিবার সকালে দুর্গাপুরের (durgapur) ওই ঘটনায় চারপাশে তুমুল শোরগোল পড়ে গিয়েছে।

কী ঘটেছে?

সাইট ইনচার্জের বক্তব্য, প্রতি দিনের মতো আজও কারখানা পরিদর্শনে এসেছিলেন। তখনই ওই কাণ্ড নজরে আসে। দেখেন, কারখানার টিনের ছাদের একটা অংশ ভাঙা অবস্থায় পড়ে রয়েছে। ধীরে ধীরে গোটা ছবিটা স্পষ্ট হতে থাকে। নজরে আসে, জলের পাইপ তৈরির যন্ত্রগুলিও উধাও। কোথা থেকে কী ভাবে ঘটনাটি ঘটল, ঠাওর করতে পারছেন না 'দুর্গাপুর পুলিমার্স' নামে ওই কারখানার কর্তাব্যক্তিরা। এর মধ্য়েই চুরির ঘটনার তদন্ত শুরু করেছে দুর্গাপুরের কোকওভেন থানার পুলিশ।

কর্তৃপক্ষের বক্তব্য...

কারখানার টিনের ছাদ ভেঙে যে ভাবে দুষ্কৃতীর দল ভিতরের যন্ত্রপাতি নিয়ে চম্পট দিয়েছে, তাতে থ কর্তাব্যক্তিরা। হতাশ গলায় কারখানার এক আধিকারিক গৌতম মিত্রের প্রশ্ন, 'এই ভাবে দুষ্কৃতী তাণ্ডব চলতে থাকলে কারখানা চালাব কী করে?' আধিকারিকদের বক্তব্য়, জলের পাইপ তৈরির যে যন্ত্রগুলি চুরি গিয়েছে সেগুলি নতুন প্রকল্পের জন্যই আমেদাবাদ থেকে আনা হয়েছিল। এখন কী ভাবে প্রকল্পের কাজ হবে, সেটা ভেবে উঠতে পারছেন না কেউ। বস্তুত শিল্পতালুকের অন্দরেই একটি কারখানায় এমন দুঃসাহসিক চুরির ঘটনা নিয়ে আতঙ্কের চোরাস্রোত শিল্পপতিদের মধ্যে। কেউ কেউ মনে করাচ্ছেন, এমনিতেই এই শিল্পতালুকের কুড়ি থেকে বাইশটির মতো কারখানার সব কটি চলে না। যে কটি চালু রয়েছে তাতেও এই ভাবে দুষ্কৃতী হানা ঘটতে থাকলে কারখানা চালানো মুশকিল। বিরোধী শিবিরও সুর চড়াচ্ছে এই নিয়ে। 
সমালোচনার মুখে পড়ে প্রশাসন কি আরও একটু সচেতন হবে? বলব সময়? তত দিন পর্যন্ত কি এভাবেই অরক্ষিত থাকবে কারখানাগুলো? 

আরও পড়ুন:অর্পিতার কাছে এত সম্পত্তি কীভাবে? উত্তর খুঁজছে ইডি

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: ফের শহরে অগ্নিকাণ্ড, চিৎপুরের কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন
ফের শহরে অগ্নিকাণ্ড, চিৎপুরের কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন
Bankura News: CJP আন্দোলনে যাওয়ায় ছাত্রের বাবাকে পিটিয়ে খুনের অভিযোগ, থানার সামনে অভিযুক্ত ব্যস্ত রাখি উৎসবে
CJP আন্দোলনে যাওয়ায় ছাত্রের বাবাকে পিটিয়ে খুনের অভিযোগ, থানার সামনে অভিযুক্ত ব্যস্ত রাখি উৎসবে
Dengue Update: কলকাতায় ৪০০ জনের উপরে ডেঙ্গি টেস্টের রেজাল্ট পজিটিভ
Dengue Update: কলকাতায় ৪০০ জনের উপরে ডেঙ্গি টেস্টের রেজাল্ট পজিটিভ
Ujjwala Yojana: ৩টি গ্যাস সিলিন্ডার-এর জন্য ৩০০০ টাকা, বড় ঘোষণা এই রাজ্যের মুখ্যমন্ত্রীর, কারা পাবেন সুবিধা ?
৩টি গ্যাস সিলিন্ডার-এর জন্য ৩০০০ টাকা, বড় ঘোষণা এই রাজ্যের মুখ্যমন্ত্রীর, কারা পাবেন সুবিধা ?

ভিডিও

Paresh Ram Das: ক্যানিং পূর্বের বিধায়ক পরেশরাম দাসের বিরুদ্ধে উঠল নির্যাতনের অভিযোগ
Humayun Kabir News: ক্যামাক স্ট্রিটকাণ্ডে এবার প্রাক্তন IPS হুমায়ুন কবীরের বাড়িতে পুলিশ | ABP
Jadavpur University News: ক্যাম্পাসের দেওয়ালে নতুন স্লোগান লিখল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ
B.Ed College Scam News : শুধু নিয়োগ নয়, শিক্ষক হওয়ার বাধ্যতামূলক ডিগ্রি B.Ed-এও দুর্নীতির ছায়া? |ABP
Abhishek Banerjee : বাজারদরের অনেক কম টাকা সিকিউরিটি ডিপোজিট দেওয়া হয়, দাবি মালিকপক্ষের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jharkhand Prison Reforms: জেলবন্দি আসামিদের বাইরে গিয়ে কাজ ও টাকা রোজগারের সুযোগ এবার, কারা ব্যবস্থায় এবার বড় পরিবর্তন?
জেলবন্দি আসামিদের বাইরে গিয়ে কাজ ও টাকা রোজগারের সুযোগ এবার, কারা ব্যবস্থায় এবার বড় পরিবর্তন?
Weather Update: শক্তিশালী নিম্নচাপ, সঙ্গে মৌসুমী অক্ষরেখা, আগামী সপ্তাহে বানভাসি উত্তর থেক দক্ষিণের একাধিক জেলা
শক্তিশালী নিম্নচাপ, সঙ্গে মৌসুমী অক্ষরেখা, আগামী সপ্তাহে বানভাসি উত্তর থেক দক্ষিণের একাধিক জেলা
Kolkata Knight Riders: হার্দিক পাণ্ড্য নিয়ে জল্পনা তুঙ্গে, তবে ট্রেডের মাধ্য়মে কেকেআরে যোগ দিতে পারেন এই তারকাও
হার্দিক পাণ্ড্য নিয়ে জল্পনা তুঙ্গে, তবে ট্রেডের মাধ্য়মে কেকেআরে যোগ দিতে পারেন এই তারকাও
New World Map: পৃথিবীর নতুন মানচিত্র এবার, বিপুল সমর্থন মিলল রাষ্ট্রপুঞ্জে, আফ্রিকার থেকে ছোট হয়ে যাবে আমেরিকা?
পৃথিবীর নতুন মানচিত্র এবার, বিপুল সমর্থন মিলল রাষ্ট্রপুঞ্জে, আফ্রিকার থেকে ছোট হয়ে যাবে আমেরিকা?
Weather Update : আসছে তুমুল বৃষ্টি, ভাসবে কলকাতার কোন কোন এলাকা? ৭ জেলায় জারি হলুদ সতর্কতা
আসছে তুমুল বৃষ্টি, ভাসবে কলকাতার কোন কোন এলাকা? ৭ জেলায় জারি হলুদ সতর্কতা
United Nations: ২৭ নভেম্বর বাল্যবিবাহ নির্মূলকরণ দিবস, সর্বসম্মতিতে সিদ্ধান্ত রাষ্ট্রপুঞ্জে
২৭ নভেম্বর বাল্যবিবাহ নির্মূলকরণ দিবস, সর্বসম্মতিতে সিদ্ধান্ত রাষ্ট্রপুঞ্জে
Weather Alert: উইকেন্ডে কি ভাসবে কলকাতা ? আগামী সপ্তাহে কোন জেলায় কতটা দুর্যোগের পূর্বাভাস দিল হাওয়া অফিস
উইকেন্ডে কি ভাসবে কলকাতা ? আগামী সপ্তাহে কোন জেলায় কতটা দুর্যোগের পূর্বাভাস দিল হাওয়া অফিস
Espionage Case: পিংলায় বেঙ্গল STF-র হাতে গ্রেফতার 'পাকিস্তানি চর'-র মামলার তদন্তে NIA
পিংলায় বেঙ্গল STF-র হাতে গ্রেফতার 'পাকিস্তানি চর'-র মামলার তদন্তে NIA
Embed widget