এক্সপ্লোর

Purba Bardhaman: ২৪ ঘণ্টা তাণ্ডব! ঘুমপাড়ানি গুলিতে কাবু দাঁতাল

Elephant Rampage: হাতির হামলায় আশঙ্কাজনক অবস্থায় এসএসকেএম হাসপাতালে ভর্তি আরামবাগের দুই বাসিন্দা।

মোহন দাস ও কমলকৃষ্ণ দে, হুগলি ও পূর্ব বর্ধমান: প্রায় ২৪ ঘণ্টা তাণ্ডবের পর অবশেষে পূর্ব বর্ধমানের বুলচন্দ্রপুরে ঘুমপাড়ানি গুলিতে কাবু করা গেল মত্ত হাতিকে। গতকাল পশ্চিম মেদিনীপুরের জঙ্গল থেকে দলছুট দাঁতালটি ঢুকে পড়ে হুগলির আরামবাগে। দিনভর সেখানে তাণ্ডব চালানোর পর আজ সকালে পাশের জেলা পূর্ব বর্ধমানে ঢুকেও দাপাদাপি করে সে। হাতির হামলায় আশঙ্কাজনক অবস্থায় এসএসকেএম হাসপাতালে ভর্তি আরামবাগের দুই বাসিন্দা।

দাঁতালের উৎপাত:
দুই জেলায় টানা দাপিয়ে বেরিয়েছে দাঁতাল। কখনও লোকালয়ে তাণ্ডব করেছে। কখনও চাষের জমি ছাড়খাড় করেছে। দাঁতালের আতঙ্কে কার্যত দিশেহারা হয়েছেন বাসিন্দারা। আতঙ্কে ছুটে পালিয়েছেন সকলে। সাইকেলে বা মোটরবাইকে পালাতে গিয়ে পড়ে গিয়েছেন অনেকে। অনেকসময়েই সামনে যা পেয়েছে উপরে দিয়েছে ওই দাঁতাল। ছাড় পায়নি মানুষও। তাঁদের উপরেও হামলা করেছে ওই দাঁতাল। কাউকে শুঁড়ে তুলে আছাড় মারা হয়েছে। কাউকে আবার দাঁত দিয়ে বুকে আঘাত করেছে ওই দাঁতাল।    

শনিবার থেকে রবিবার সকাল পর্যন্ত হুগলি ও পূর্ব বর্ধমানের একাংশে এভাবেই দাপিয়ে বেড়ায় ওই হাতি। প্রায় ২৪ ঘণ্টা তাণ্ডব চালানোর পর, পূর্ব বর্ধমানের বুলচন্দ্রপুরে ঘুমপাড়ানি গুলি ছুড়ে কাবু করা হল দলছুট দাঁতালটিকে। বনদফতর সূত্রে খবর, শনিবার সকালে পশ্চিম মেদিনীপুরের জঙ্গল থেকে হুগলির আরামবাগে ঢুকে পড়ে হাতিটি। চাষের জমি থেকে লোকালয়, বিভিন্ন জায়গায় তাণ্ডব চালায়। 

এক প্রত্যক্ষদর্শী বিদ্যুৎ পল্লব বলেন, 'হাতিটি তাণ্ডব চালাচ্ছিল। হঠাৎ সামনে পড়ে যান এলাকার একজন। তখনই শুঁড়ে করে আছাড় মারে।' হাতির আক্রমণে মারাত্মকভাবে জখম দুই ব্যক্তিকে ভর্তি করা হয়েছে এসএসকেএম হাসপাতালে। হাতি তাড়াতে এসে পড়ে গিয়ে পা ভেঙে যায় হল্লা পার্টির এক সদস্যের। বনদফতর সূত্রে খবর, হুলাপার্টির তাড়া খেয়ে জঙ্গলে ফেরার বদলে হুগলি পেরিয়ে রবিবার ভোরে পূর্ব বর্ধমানের মাধবডিহিতে ঢুকে পড়ে হাতিটি। সেই খবর পেয়েই মাইকে ঘোষণা করে এলাকার মানুষজনকে সতর্ক করতে শুরু করে স্থানীয় প্রশাসন। শেষপর্যন্ত রবিবার সকাল ১১টা নাগাদ মাধবডিহির বুলচন্দ্রপুরে ২টি ঘুমপাড়ানি গুলি ছুড়ে দাঁতালকে কাবু করেন বনদফতরের কর্মীরা। পূর্ব বর্ধমানের বিভাগীয় বন আধিকারিক নিশা গোস্বামী বলেন, 'আরামবাগ থেকে গড়বেতার জঙ্গলে পাঠানোর চেষ্টা করা হচ্ছিল। কিন্তু হাতিটি পূর্ব বর্ধমানের মাধবডিহিতে ঢুকে পড়ে।'

বারবার লোকালয়ে হাতি:
কেন বারবার লোকালয়ে ঢুকে পড়ছে হাতি? মানুষ থেকে ফসল, এত ক্ষয়ক্ষতির দায় কার? এই বিষয় নিয়ে প্রশ্ন তুলে বন দফতরের গাফিলতির দিকেই আঙুল তুলেছেন স্থানীয়রা। পাশাপাশি ক্ষতিপূরণের দাবি জানাচ্ছে তারা। বন দফতর সূত্রে খবর, দাঁতালের তাণ্ডবে এলাকায় কতটা ক্ষয়ক্ষতি হচ্ছে তা খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন: ক্রেতা সেজে উদ্ধার চোরাই জিনিস, পুলিশের হাতে গ্রেফতার ৩

সেরা শিরোনাম

Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের
Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের
Annapurna Yojana: অন্নপূর্ণা ভাণ্ডারে বড় আপডেট: Status Check-এর সঙ্গে Claim ও Objection-এর সুবিধা, কীভাবে করবেন?
অন্নপূর্ণা ভাণ্ডারে বড় আপডেট: Status Check-এর সঙ্গে Claim ও Objection-এর সুবিধা, কীভাবে করবেন?
Annapurna Yojana : এবার 'অন্নপূর্ণা যোজনা বাহিনী', গুরুত্বপূর্ণ ঘোষণা মুখ্যমন্ত্রীর...
এবার 'অন্নপূর্ণা যোজনা বাহিনী', গুরুত্বপূর্ণ ঘোষণা মুখ্যমন্ত্রীর...
Suvendu Adhikari : সেপ্টেম্বরে কত তারিখে আসবে অন্নপূর্ণা যোজনার টাকা, যা বলেছেন মুখ্যমন্ত্রী
সেপ্টেম্বরে কত তারিখে আসবে অন্নপূর্ণা যোজনার টাকা, যা বলেছেন মুখ্যমন্ত্রী

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget