এক্সপ্লোর

SIR in Bengal: বিহারের পরে এবার বাংলাতেও SIR-প্রস্তুতি! রাতেই কলকাতায় আসছে কমিশন! কী কী দেখা হবে?

Election Commission: রাজ্যে SIR  এর মধ্যেই পাখির চোখ কয়েক জেলায়। রাজনৈতিক মহলে প্রশ্ন, তিন জেলা প্রথম কেন বেছে নিল কমিশন।

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • রাজ্যে SIR প্রস্তুতির জন্য নির্বাচন কমিশনের টিম রাজ্যে পৌঁছচ্ছে
  • বিশেষ টিম পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়ায় ভোটার তালিকা খতিয়ে দেখবে
  • সূত্রের খবর, BLO-দের সঙ্গেও বৈঠক করবে কমিশনের বিশেষ টিম
  • কমিশন উত্তরবঙ্গ বাদে সব জেলার DM, ERO-দের সঙ্গে বৈঠক করবে

রুমা পাল, কলকাতা: বিহারের পরে এবার বাংলাতেও SIR-প্রস্তুতি, আসছে কমিশন। SIR-প্রস্তুতি খতিয়ে দেখতে আজ রাতেই রাজ্যে টিম কমিশন। খবর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়ায় বিশেষ নজর নির্বাচন কমিশনের। 

সূত্রের খবর, ৩ জেলার সঙ্গে আলাদা বৈঠক করবে কমিশনের বিশেষ টিম। রাজ্যে এসে ৫০০জন BLO-দের সঙ্গেও বৈঠক করবে কমিশন: সূত্র। রাতেই কলকাতায় আসছেন জ্ঞানেশ ভারতী-সহ কমিশনের ৪ কর্তা। এও জানা গিয়েছে, বুধবার উত্তরবঙ্গ বাদে সব জেলার DM, ERO-দের সঙ্গে বৈঠক করবেন তাঁরা। বৈঠকের পরে রাজারহাট-গোপালপুর, তারপর বারাসাত যাবে কমিশন। বৃহস্পতিবার সকাল দশটায় বৈঠক কোলাঘাটে ৩ জেলার সঙ্গে বৈঠক। 

রাজ্যে SIR  এর মধ্যেই পাখির চোখ কয়েক জেলায়। রাজনৈতিক মহলে প্রশ্ন, তিন জেলা প্রথম কেন বেছে নিল কমিশন। তবে কী বিরোধী দলনেতার জেলা বলেই কি পূর্ব মেদিনীপুর পাখির চোখ কমিশনের? রাজনৈতিক সূত্রে খবর বিজেপির অভিযোগ ছিল সরকারি কর্মী বাদ দিয়ে কেন বেসরকারি কর্মীদের BLO হিসেবে নিয়োগ করা হচ্ছে। এর মধ্যে বাঁকুড়া এবং ঝাড়গ্রাম নিয়ে অভিযোগ সবচেয়ে বেশি ছিল।         

তবে কমিশনের আধিকারিক জানাচ্ছেন বাঁকুড়ায় ২০০২ সালের ভোটার তালিকার তূলনায় ২০২৫ এর তালিকায় বিস্তর নাম পাওয়া যায়নি। তাই সেসব খতিয়ে দেখবে কমিশন। সূত্রের খবর রাজারহাট গোপালপুর নিয়েও তপর কমিশন।  রাজারহাট ডিইও, আইটি সেল, ইরাও দের নিয়ে বৈঠক করবে কমিশন।  দুটি এসেম্বলিতে সব বিএল ও দের নিয়ে বৈঠক আছে। ইতিমধ্যেই সেখানকার ইয়ারও দের বিরুদ্ধে অভিযোগ করেছে কমিশন। সব মিলিয়ে এস আই আর নিয়ে একেবারে ময়দানে নেমেই কাজ করতে চায় কমিশন সেটা স্পষ্ট। 

এর আগেই ভোটার তালিকার বিশেষ সংশোধন সংক্রান্ত প্রশিক্ষণ হয়েছে। অতিরিক্ত জেলাশাসক, ERO, AERO, ইলেকশন ওসি-দের নিয়ে বৈঠকও করেছেন মুখ্য নির্বাচনী আধিকারিক। নির্বাচন কমিশনের তরফে শেষবার পাওয়া তথ্য অনুযায়ী, বর্তমানে পশ্চিমবঙ্গের মোট ভোটার সংখ্যা প্রায় ৭ কোটি ৬৫ লক্ষ। সেক্ষেত্রে তার দ্বিগুণ পরিমাণ, অর্থাৎ প্রায় ১৫ কোটি ফর্ম ছাপানোর কথা বলা হয়েছে। পুরো প্রক্রিয়াটাই হবে, নির্বাচন কমিশন ফর্ম পাঠানোর পর। সূত্রের খবর, নাম-তথ্য সংক্রান্ত সেই ফর্মের ধাঁচ বিহারের সংশোধন সংক্রান্ত ফর্মের মতোই হবে।                                              

সেরা শিরোনাম

West Bengal News Live: ব্রাত্য বসু বাংলা অ্যাকাডেমির চেয়ারম্যান থাকাকালীন সংস্থায় তহবিল তছরুপের অভিযোগ
ব্রাত্য বসু বাংলা অ্যাকাডেমির চেয়ারম্যান থাকাকালীন সংস্থায় তহবিল তছরুপের অভিযোগ
Suvendu Adhikari: কমদামে ওষুধ দিতে খোলা হবে ১০০টি অমৃত সেন্টার, বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর
কমদামে ওষুধ দিতে খোলা হবে ১০০টি অমৃত সেন্টার, বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর
Malda News: 'সায়' দেয়নি কপাল ! ঘুষ নেওয়ার সময় হাতেনাতে পাকড়াও রেল ক্লার্ক, গ্রফতার CBI-এর হাতে
'সায়' দেয়নি কপাল ! ঘুষ নেওয়ার সময় হাতেনাতে পাকড়াও রেল ক্লার্ক, গ্রফতার CBI-এর হাতে
CPM News: প্রতিশ্রুতিভঙ্গের অভিযোগ! কৃষক স্বার্থে একাধিক দাবি নিয়ে পথে নামল বাম সংগঠন, বড় আন্দোলনের হুঁশিয়ারি, পাল্টা জবাব বিজেপির
প্রতিশ্রুতিভঙ্গের অভিযোগ! কৃষক স্বার্থে একাধিক দাবি নিয়ে পথে নামল বাম সংগঠন, বড় আন্দোলনের হুঁশিয়ারি, পাল্টা জবাব বিজেপির

ভিডিও

Shatabdi Roy| 'আগের সরকার জমি দেয়নি বলেই,উন্নয়নের কাজ হয়নি', বিরাট অভিযোগ তৃণমূলত্যাগী শতাব্দী রায়ের
Doctors Rally: বউবাজার থানার খুব কাছে এসে পৌঁছল মিছিল, থানার সামনে পুলিশের ব্যারিকেড | ABP Ananda
Sajal Ghosh| চিকিৎসকদের প্রতিবাদ মিছিলে 'না'। ডিউটির সময়ে চেয়েছেন কি না হয়তো দেখা হচ্ছে: সজল ঘোষ
Kunal Ghosh | 'এবার ভোট লুঠ হল, গণতন্ত্রের কথা বলছেন?' মুখ্যমন্ত্রীর সংবিধান-মন্তব্যের পাল্টা কুণাল
Doctors Rally: জিজ্ঞাসাবাদের নামে Junior Doctor-দের হেনস্থার অভিযোগে মিছিলের ডাক, পথে চিকিৎসকরা| ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Astrology: আজ বিকাল ৩:০৮ থেকে শুভ সময় শুরু, জীবন বদলে যাচ্ছে এই সব রাশির ! 'সোনায়' মুড়বে ভাগ্য
আজ বিকাল ৩:০৮ থেকে শুভ সময় শুরু, জীবন বদলে যাচ্ছে এই সব রাশির ! 'সোনায়' মুড়বে ভাগ্য
ভয়ঙ্কর চক্র, শতাধিক মানুষকে বিদেশ থেকে ডেকে PG-তে আটক, দুষ্কর্ম করানো হত, না শুনলেই মার ; পাসপোর্ট-ফোনও কেড়ে নেওয়া হয়েছিল
ভয়ঙ্কর চক্র, শতাধিক মানুষকে বিদেশ থেকে ডেকে PG-তে আটক, দুষ্কর্ম করানো হত, না শুনলেই মার ; পাসপোর্ট-ফোনও কেড়ে নেওয়া হয়েছিল
Kolkata News : গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের
গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের
Howrah News : SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'
SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'
Weather Update: বাতাসে হিমেল পরশ, সপ্তাহান্তে তাপমাত্রা আরও নামতে পারে? কী বলছে IMD
বাতাসে হিমেল পরশ, সপ্তাহান্তে তাপমাত্রা আরও নামতে পারে? কী বলছে IMD
BJP MLA Manab Guha: 'খেলা হবে বলে যাঁরা উত্তেজনা ছড়াচ্ছেন, তাঁদের পালিশ হবে', হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর
'খেলা হবে বলে যাঁরা উত্তেজনা ছড়াচ্ছেন, তাঁদের পালিশ হবে', হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
Embed widget