এক্সপ্লোর

Murshidabad: প্রধানমন্ত্রী আবাস যোজনার সমীক্ষায় 'ভুল', ICDS কর্মীকে ঘিরে বিক্ষোভ মুর্শিদাবাদে

Agitation Erupts Surrounding ICDS Worker: ICDS কর্মীকে ঘিরে বিক্ষোভ, হইচই মুর্শিদাবাদের মোহাম্মদপুর অঞ্চলের সুলতানপুর এলাকায়। অভিযোগ, প্রধানমন্ত্রী আবাস যোজনার সমীক্ষায় ভুল করেছেন ওই কর্মী।

রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ: ICDS কর্মীকে ঘিরে বিক্ষোভ (agitation), হইচই মুর্শিদাবাদের (murshidabad) মোহাম্মদপুর অঞ্চলের সুলতানপুর এলাকায়। অভিযোগ, প্রধানমন্ত্রী আবাস যোজনার (PM Awas Yojana) সমীক্ষায় (survey) ভুল করেছেন ওই কর্মী। তারই প্রতিবাদে তাঁকে ঘিরে বিক্ষোভ দেখানো হল সুলতানপুর এলাকায়।

কী অভিযোগ?
স্থানীয়দের দাবি, যাঁদের পাকা বাড়ি রয়েছে, সমীক্ষার পরও তাঁদের নাম থেকে তালিকায় থেকে গিয়েছে। কিন্তু যাঁদের কাঁচা বাড়ি, তাঁদের নাম কেটে দেওয়া হয়েছে। এবং এই সমীক্ষার কাজটি  করেছেন অঙ্গনওয়াড়ি  কেন্দ্রের কর্মী। তাই সকালে স্কুলে আসতেই ঘিরে ধরে তাঁকে ধরে বিক্ষোভ দেখানো হয়। খবর পেতেই ঘটনাস্থলে পৌঁছয় ভগবানগোলা থানার পুলিশ। এলাকাবাসীকে শান্ত করেন তাঁরা। সঙ্গে পুলিশের পক্ষ থেকে এও জানানো হয়, যাঁদের পাকা বাড়ি রয়েছে তাঁদের নাম তালিকায় থাকলে গ্রামের মানুষ অভিযোগ করুন। ব্লকে গিয়ে ব্লক ডেভেলপমেন্ট অফিসার সেটি খতিয়ে দেখার পর নির্ণয় করবেন যে তিনি বাড়ি পাওয়ার যোগ্য কিনা। বস্তুত, প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকায় এহেন ভুলের অভিযোগ ভুরি ভুরি। হালে এমন ঘটনা অহরহ সামনে আসছে। এদিনই যেমন মালদার চাঁচলের একটি ঘটনায় সরকারি আবাস যোজনার তালিকায় পঞ্চায়েত প্রধানের স্বামী এবং শাশুড়ির নাম ঘিরে চাঞ্চল্য ছড়ায়। 

কী ঘটেছে?        
ঝাঁ চকচকে বাড়ি। অভিযোগ, তা সত্ত্বেও সরকারি আবাস যোজনার তালিকায় নাম রয়েছে চাঁচল ২ নম্বর ব্লকের গ্রাম পঞ্চায়েত প্রধান মাস্তারা খাতুনের স্বামী হবিবুর সাত্তার ও শাশুড়ি উমেযান বেওয়ার। যদিও প্রধানের দাবি, ২০১৮ সালে এই তালিকা তৈরি হয়েছিল। দলের কোনও কর্মী তালিকায় নাম পাঠিয়ে দিয়েছে। তালিকা দেখে তিনি তা জানতে পারেন। নিজে কখনও এই ব্যাপারে আবেদন করেননি। মাস্তানা খাতুনের আরও দাবি, এর মধ্যেই নাম বাদ দেওয়ার আর্জিও জানিয়েছেন তিনি। সঙ্গে স্বামী হবিবুর সাত্তার বলেন, '২০১৮ সালে আমাদের কাঁচা বাড়ি ছিল। তাই কোনও ভাবে নাম চলে এসেছে। নাম বাতিলের জন্য বিডিওর কাছে আবেদন জানিয়েছি।' গত কাল আবার আবাস যোজনার ঘর প্রাপকদের নামের তালিকায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের বাবার নাম ওঠায় হইচই পড়ে গিয়েছিল। নিশীথ অবশ্য় বিষয়টিকে চক্রান্ত বলে দাবি করেন। সঙ্গে জানান, জেলাশাসকের কাছে নাম বাদ দেওয়ার আর্জিও জানিয়েছেন তাঁর বাবা।

আরও পড়ুন:'তোমাদের জন্য গর্বিত আমরা', এমবাপেকে জড়িয়ে ধরে বললেন ইমানুয়েল মাঁকর

সেরা শিরোনাম

CPM Book Stall Vandalized: রাজ্যের দিকে দিকে বামেদের বুক স্টলে হামলার অভিযোগ, কড়া প্রতিক্রিয়া এবার সেলিমের,
রাজ্যের দিকে দিকে বামেদের বুক স্টলে হামলার অভিযোগ, কড়া প্রতিক্রিয়া এবার সেলিমের, "..কোনও শাসক আটকাতে পারে না"
Durga Puja 2026: সাড়ম্বরে সেজেছে নিউটাউন সনাতনী দুর্গাপুজো, চেয়ারম্যান খোদ মুখ্যমন্ত্রীর উপদেষ্টা, কী বললেন বিশেষ সাক্ষাৎকারে ?
সাড়ম্বরে সেজেছে নিউটাউন সনাতনী দুর্গাপুজো, চেয়ারম্যান খোদ মুখ্যমন্ত্রীর উপদেষ্টা, কী বললেন বিশেষ সাক্ষাৎকারে ?
Live News Update: 'লেহরা দো তিরঙ্গা' কর্মসূচির আগেই আটক অভিজিৎ দীপকে, 'প্রতিরোধমূলক আটক', দাবি পুলিশের
'লেহরা দো তিরঙ্গা' কর্মসূচির আগেই আটক অভিজিৎ দীপকে, 'প্রতিরোধমূলক আটক', দাবি পুলিশের
Sandip Ghosh: RG Kar দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেলেন সন্দীপ ঘোষ, CBI-এর হাতে গ্রেফতার হয়েছিলেন এই প্রাক্তন অধ্যক্ষ
RG Kar দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেলেন সন্দীপ ঘোষ, CBI-এর হাতে গ্রেফতার হয়েছিলেন এই প্রাক্তন অধ্যক্ষ

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget