এক্সপ্লোর

Train Cancel: অগ্নিপথ-বিক্ষোভের প্রভাব রেল পথে, বাতিল ৩৫টি ট্রেন

Agneepath Effect In Train Service: বাতিল হাওড়া-দিল্লি দুরন্ত এক্সপ্রেস (Howrah-Delhi Duronto Express)। পূর্বা এক্সপ্রেস, ব্ল্যাক ডায়মন্ড, জয়নগর হাওড়া এক্সপ্রেসের সময়সূচিতে পরিবর্তন। 

অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: রাজ্যে রাজ্যে অগ্নিপথ-বিক্ষোভের- (Agneepath) সরাসরি প্রভাব ট্রেন সফরে। দেশজুড়ে প্রভাব পড়েছে অন্তত ২০০টি ট্রেনে (Train)। বিক্ষোভের জেরে বাতিল করতে হয়েছে ৩৫টি ট্রেনকে (Train Cancel)। যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে ১৩টি ট্রেনের। বাতিল হাওড়া-দিল্লি দুরন্ত এক্সপ্রেস (Howrah-Delhi Duronto Express), কলকাতা-জম্মু-তাওয়াই এক্সপ্রেস। পূর্বা এক্সপ্রেস, ব্ল্যাক ডায়মন্ড, জয়নগর হাওড়া এক্সপ্রেসের সময়সূচিতে পরিবর্তন (Schedule Change)। 

একাধিক ট্রেন বাতিলের সিদ্ধান্ত: বিভিন্ন স্টেশনে কার্যত তাণ্ডব চলছে। যার সরাসরি প্রভাব পড়েছে ট্রেন যাত্রায়। বিভিন্ন জায়গায় আটকে পড়েছে ট্রেন। নাকাল যাত্রীরা। সব মিলিয়ে সারা দেশে ২০০টি ট্রেনের উপর প্রভাব পড়েছে। আর এই পরিস্থিতিতে গন্তব্য পর্যন্ত যেতে পারবে না ১৩টি ট্রেন। তার রুট সংক্ষিপ্ত করা হয়েছে। যে ট্রেনগুলি বাতিল করা হয়েছে তার মধ্যে রয়েছে এরাজ্যের ট্রেনও। ট্রেন বাতিলের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বিক্ষোভের আঁচ বাংলায়: সেনাবাহিনীতে (Army) নিয়োগের জন্য মোদি সরকারের অগ্নিপথ (Agneepath) প্রকল্পের বিরোধিতায় দেশের বিভিন্ন রাজ্যে অগ্নিগর্ভ পরিস্থিতি। দিকে দিকে বিক্ষোভ চলছে। বিক্ষোভ শুরু হয়েছে বাংলাতেও। আজ সকালে উত্তর ২৪ পরগনার ঠাকুরনগরে ট্রেন অবরোধ করেন চাকরিপ্রার্থীরা। প্রায় ২ ঘণ্টা চলে অবরোধ। এর জেরে শিয়ালদা বনগাঁ শাখায় ব্যাহত হয় ট্রেন চলাচল। পরে রেল কর্তৃপক্ষের হস্তক্ষেপে অবরোধ ওঠে। এরপর বিক্ষোভকারীরা বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের বাড়ির সামনে বিক্ষোভ দেখানোর চেষ্টা করেন। কিন্তু শান্তনু ঠাকুরের বাড়ির অনেক আগেই পুলিশ তাঁদের আটকে দেয়। সকাল সাড়ে ৮টা নাগাদ হাওড়া ব্রিজে রাস্তা অবরোধের চেষ্টা করেন কয়েকজন।  ব্রিজের ওপর বসে পড়ে আচমকা শারীরিক কসরত্‍ করতে শুরু করেন। উত্তর বন্দর থানার পুলিশ ও হাওড়া ব্রিজের ট্রাফিক গার্ডের কর্মীরা এসে বিক্ষোভকারীদের সরিয়ে দেয়। পুরুলিয়ার বরাকর রোডেও আজ সকালে সাড়ে ৮টা নাগাদ অবরোধ করা হয়। এর জেরে তৈরি হয় যানজট। অবরোধ তুলতে লাঠি উঁচিয়ে তেড়ে যায় পুলিশ। তাতেও অবরোধ না উঠলে পুলিশ লাঠি চালায়।  অবরোধকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তিও হয়। পরে পুলিশ অবরোধকারীদের সরিয়ে দেয়।

আরও পড়ুন: India Corona Update: দেশে ফের উদ্বেগজনক করোনা পরিস্থিতি, বাড়ল দৈনিক সংক্রমণ ও মৃত্যু

সেরা শিরোনাম

West Bengal Bye Election Result: কার দখলে নন্দীগ্রাম, রেজিনগরে শেষ হাসি কার, আজই ২ কেন্দ্রে উপনির্বাচনের ফল ঘোষণা
কার দখলে নন্দীগ্রাম, রেজিনগরে শেষ হাসি কার, আজই ২ কেন্দ্রে উপনির্বাচনের ফল ঘোষণা
DA Hike : কবে ঢুকবে ২০ শতাংশ DA-সহ বেতন ? সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে ঢুকবে ২০ শতাংশ DA-সহ বেতন ? সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Rachana Banerjee: 'ওঁরা তো কোমরে গামছা বেঁধে লড়াই করতে নেমে পড়েছেন', জ্ঞানেশ কুমার ইস্যুতে বিরোধীদের খোঁচা রচনার
'ওঁরা তো কোমরে গামছা বেঁধে লড়াই করতে নেমে পড়েছেন', জ্ঞানেশ কুমার ইস্যুতে বিরোধীদের খোঁচা রচনার
Rathin Ghosh: 'মমতা বন্দ্যোপাধ্যায়কেই নেত্রী হিসেবে মানি', বলছেন গণতান্ত্রিক তৃণমূলের রথীন ঘোষ, আর কী বললেন তিনি ?
'মমতা বন্দ্যোপাধ্যায়কেই নেত্রী হিসেবে মানি', বলছেন গণতান্ত্রিক তৃণমূলের রথীন ঘোষ, আর কী বললেন তিনি ?

ভিডিও

Weather News | ঝড়ে লন্ডভন্ড মহিষাদলের হরিখালি বাজার, ভেঙে পড়েছে একাধিক বিদ্যুতের খুঁটি
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর, তিনটি জাতীয় পুরস্কার রয়েছে ঝুলিতে
Mamata Banerjee | INDI জোটের আন্দোলনের মধ্যেই দিল্লি গেলেন মমতা
KMC News | চালু ওয়েভার স্কিম, ৬ মাস কার্যকর থাকবে পুরসভার এই স্কিম
CPM News | মিছিল করে যাওয়ার সময় সিপিএম কর্মীদের উপর হামলা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget