এক্সপ্লোর

Loksabha Poll 2024: ‘তিসরি বার মোদি সরকার, অব কি বার ৪০০ পার’ নতুন স্লোগান ময়দানে BJP

BJP: লোকসভা নির্বাচনকে সামনে রেখে, বৈঠকে বসে বিজেপির শীর্ষ নেতৃত্ব। নরেন্দ্র মোদি, অমিত শাহ, জেপি নাড্ডাদের উপস্থিতিতে সেই বৈঠকেই সিদ্ধান্ত হয়েছে, এবার ৪০০ আসনে জয়ের লক্ষ্যমাত্রা রেখে এগোবে বিজেপি।

কলকাতা: লোকসভা ভোটের (Loksabha Poll 2024) আগে নতুন স্লোগান নিয়ে ময়দানে নেমেছে বিজেপি। সামনে ২০২৪ মহারণ, তাই আঁটঘাঁট বেঁধে নামছে গেরুয়া শিবির। তাঁদের স্লোগান, ‘তিসরি বার মোদি সরকার, অব কি বার ৪০০ পার!’

ময়দানে নেমেছে বিজেপি: সম্প্রতি মধ্যপ্রদেশ, রাজস্থান ও ছত্তীসগঢ়ের বিধানসভা নরেন্দ্র মোদিকে সামনে রেখে বড় জয় পেয়েছে বিজেপি। ২২ জানুয়ারি অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। যা নিয়ে দেশজুড়ে প্রচার চালাচ্ছে বিজেপি। এই প্রেক্ষাপটে লোকসভা নির্বাচনকে সামনে রেখে, সম্প্রতি বৈঠকে বসে বিজেপির শীর্ষ নেতৃত্ব। নরেন্দ্র মোদি, অমিত শাহ, জেপি নাড্ডাদের উপস্থিতিতে সেই বৈঠকেই সিদ্ধান্ত হয়েছে, এবার চারশোটি আসনে জয়ের লক্ষ্যমাত্রা রেখে এগোবে বিজেপি।

ইন্দিরা গাঁধীর মৃত্যুর পর, ১৯৮৪ সালের লোকসভা ভোটে রাজীব গাঁধীর নেতৃত্বে ৪০৪টিতে জয়ী হয়েছিল কংগ্রেস। এখনও পর্যন্ত ভারতে লোকসভা ভোটের ইতিহাসে সেটাই রেকর্ড। ১৯৫৭ সালের লোকসভা নির্বাচনে জওহরলাল নেহরুর নেতৃত্বে ৪৯৪টি আসনের মধ্যে কংগ্রেস জিতেছিল ৩৭১টি আসনে। পর্যবেক্ষকদের মতে, এবার রামমন্দিরের মতো ইস্য়ুকে কাজে লাগিয়ে, কংগ্রেসের সেই রেকর্ড ভাঙতে চাইছে বিজেপি। পাশাপাশিপরপর তিনবার প্রধানমন্ত্রী হওয়ার রেকর্ড এখনও অবধি রয়েছে একমাত্র জওহরলাল নেহরুর। এবার জিতলে সেই রেকর্ডও স্পর্শ করবেন নরেন্দ্র মোদি।

তবে বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে বর্তমান পরিস্থিতিতে কি বিজেপির একার পক্ষে ৪০০ আসন জয় সম্ভব? কারণ, আগে NDA জোটের মধ্যে থাকলেও, বর্তমানে সঙ্গ ছেড়েছে শিরোমণি অকালি দল, জনতা দল ইউনাইটেড এবং শিবসেনার উদ্ধব শিবির।অন্যদিকে, বিজেপিকে হারাতে একজোট হয়েছে বিরোধী দলগুলি। ২০১৪-য় বিজেপির স্লোগান ছিল, 'অব কি বার মোদি সরকার'।২০১৯-এ বিজেপির স্লোগান বদলে হয়, 'ফির একবার মোদি সরকার'। আর এবার সামনে ২০২৪-এর লোকসভা ভোট। তাতে গেরুয়া শিবির আওয়াজ তুলছে, 'তিসরি বার মোদি সরকার, অব কি বার চারশো পার'। যা নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরা। এপ্রসঙ্গে অধীর চৌধুরী বলেন, “ওরা মনে করে মানুষ ওদের পেটেন্ট। মানুষ কারও পেটেন্ট নয়, মানুষ কারও ফিক্সড ডিপোজিট নয়। মানুষের মতামতকে যাঁরা গ্রাহ্য না করে, তাঁরা এসব কথা বলে। এটা ওদের ঔদ্ধত্য, এটা ওদের অহঙ্কার, এটা ওদের গর্ব। ওরা তো ভাবছে আমাদের EVM আছে, পুলিশ আছে, ED আছে, CBI আছে, সবকে দিয়ে করে নেব। নাহলে কী করে বলে ভোট হওয়ার আগে।’’

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: Calcutta High Court:'কোনও সাফাই দেবেন না' ব্যারাকপুর পুলিশ কমিশনারকে ভর্ৎসনা আদালতের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
Saokat Molla: ভাঙড়ে থানার বাইরে বসিয়ে জেরা করা হল প্রাক্তন তৃণমূল বিধায়ক সওকত মোল্লাকে, উত্তেজিত জনতা ছুঁড়ল ডিম
ভাঙড়ে থানার বাইরে বসিয়ে জেরা করা হল প্রাক্তন তৃণমূল বিধায়ক সওকত মোল্লাকে, উত্তেজিত জনতা ছুঁড়ল ডিম
Gupta Brothers: কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
Calcutta High Court: কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget