এক্সপ্লোর

Kolkata Pollution: রাস্তায় পুড়ছে শুকনো পাতা-আবর্জনা, মহানগরের বাতাসে বাড়ছে দূষণ-বিষ

Dry Leaves Are Being Burnt: পুরসভার নিষেধাজ্ঞা অমান্য করে কলকাতার রাস্তায় যত্রতত্র পোড়ানো হচ্ছে শুকনো পাতা থেকে আবর্জনা। মহানগরের বাতাসে ছড়াচ্ছে দূষণের বিষ। যার জেরে শরীরে থাবা বসাতে পারে বিভিন্ন মারণ রোগ।

সঞ্চয়ন মিত্র, কলকাতা: পুরসভার (KMC) নিষেধাজ্ঞা অমান্য করে কলকাতার (kolkata) রাস্তায় যত্রতত্র পোড়ানো হচ্ছে শুকনো পাতা (dry leaf) থেকে আবর্জনা (dirt)। মহানগরের বাতাসে ছড়াচ্ছে দূষণের (pollution) বিষ। যার জেরে শরীরে থাবা বসাতে পারে বিভিন্ন মারণ রোগ (fatal disease)। এমনই আশঙ্কার কথা শোনাচ্ছেন বিশেষজ্ঞরা। আবর্জনা পোড়ানো হলে করা হবে মোটা অঙ্কের জরিমানা, কড়া বার্তা দিলেন মেয়র ফিরহাদ হাকিম।

কী ছবি?
কোথাও রাস্তার ধারে আবর্জনার স্তূপে ধিকিধিকি জ্বলছে আগুন, কখনও আবার পার্কের মধ্যে পড়ে থাকা কাগজ, প্লাসটিক, থার্মোকল জড়ো করে জ্বালিয়ে দেওয়া হচ্ছে। কুণ্ডলী পাকানো ধোঁয়ার সঙ্গে বাতাসে মিশছে দূষণের বিষ! জঞ্জাল পোড়ানোর নিষেধাজ্ঞায় বুড়ো আঙুল দেখিয়ে সাফাই কর্মীরাই এমন কাজ করছেন! শীতকাল এলেই বাড়তে থাকে দূষণ। তার উপর যত্রতত্র জঞ্জাল জ্বালানোয় আরও বাড়ছে সেসব। পৌষের শুষ্ক আবহাওয়ায় একেই ধুলোর চাদরে ঢাকছে তিলোত্তমার শরীর। 
তার ওপর আবার জঞ্জাল পোড়ানোর দূষণ থেকে আরও তীব্র হচ্ছে বিপদের আশঙ্কা। বাতাসের বিষে ফুসফুসে কি আরও বেশি করে থাবা বসাচ্ছে মারণ রোগ ক্যান্সার? উদ্বেগজনক তথ্য তুলে ধরছেন বিশেষজ্ঞরা। বোস ইন্সটিটিউটের বিজ্ঞানী অভিজিৎ চট্টোপাধ্যায়ের মতে, 'বায়ুদূষণের জেরে ছড়াচ্ছে রোগ। শীতকালে এমনিতেই নানা রোগ ছড়ায়। আগুন জ্বালিয়ে জঞ্জাল পোড়ালে অরগানিক পলিউশন ছড়ায়। ক্যানসার পর্যন্ত হতে পারে।' ভয়ঙ্কর এই আশঙ্কার মধ্যেও ডালহৌসি থেকে আকাশবাণী চত্বর। এবিপি আনন্দের ক্যামেরায় ধরা পড়ল বায়ুদূষণ নিয়ে চরম অসচেতনতার ছবি। কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম বলেন, 'পুরসভার নিষেধাজ্ঞা অমান্য করেই এভাবে আবর্জনা পোড়ানো হচ্ছে। ধরা পড়লে জরিমানা, কঠোর শাস্তির ব্যবস্থা রয়েছে। কোনও সাফাইকর্মী এমন করলে তাঁর চাকরি পর্যন্ত চাকরি চলে যেতে পারে।' নিজেদের অসচেতনতায় বাড়ছে বায়ুদূষণ, ফলে আরও বেশি করে বাড়ছে রোগের প্রকোপ। আর কবে সচেতন হব আমরা?
কদিন আগেই ধরা পড়েছিল যে শীতের কলকাতার বাতাসে বাড়ছে বায়ুদূষণের বিষ। গাড়ির ধোঁয়ার পাশাপাশি দূষণের মাত্রা বাড়াচ্ছে নির্মাণকাজের জন্য তৈরি হওয়া ধূলিকণা। পাশাপাশি বিহার, ওড়িশার মতো রাজ্য থেকেও তিলোত্তমায় ঢুকছে দূষিত বায়ু। উদ্বেগের এই চিত্রটাই উঠে আসে বোস ইনস্টিটিউটের সাম্প্রতিক সমীক্ষায়। শহরে শীত নেই, কিন্তু দূষণ আছে। পড়তি ডিসেম্বরে শহর থেকে যখন প্রায় উধাও শীত, তখন পাতাঝরার মরসুমে ক্রমেই বাড়ছে দূষণ-অস্বস্তি। আবহাওয়ার খামখেয়ালিপনায় অন্যান্য রোগের পাশাপাশি বাড়ছে শ্বাসকষ্টজনিত সমস্যা। এর মধ্যে আবার আবর্জনা পোড়ানো থেকে তৈরি হওয়া দূষণ। 

আরও পড়ুন:রাজ্যের মিড-ডে মিলে এবার মুরগির মাংসও, বরাদ্দ অতিরিক্ত

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ayushman Bharat: কার্ড নেই ? তাও পাবেন স্বাস্থ্য বিমার পরিষেবা, কোন কোন হাসপাতালে ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
কার্ড নেই ? তাও পাবেন স্বাস্থ্য বিমার পরিষেবা, কোন কোন হাসপাতালে ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
Coal Smuggling: কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
News Live:   আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
  আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
Kolkata Metro: স্বাধীনতা দিবসে মেট্রোর এই লাইনে কোনও পরিষেবা মিলবে না, ১৫ অগাস্টে বাকি শাখাগুলিতেও থাকছে কিছু পরিবর্তন
স্বাধীনতা দিবসে মেট্রোর এই লাইনে কোনও পরিষেবা মিলবে না, ১৫ অগাস্টে বাকি শাখাগুলিতেও থাকছে কিছু পরিবর্তন

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget