এক্সপ্লোর

অজয় নদের বাঁধ ভেঙে বড় বিপত্তি, ভাসছে বীরভূম-দুর্গাপুর

নানুরের হাড়মোড় গ্রামেও হু হু করে জল ঢুকছে।  বহু মানুষ গবাদি পশু নিয়ে উঁচু রাস্তায় আশ্রয় নিয়েছেন।

কলকাতা: অজয় নদের বাঁধ ভেঙে বিপত্তি। বীরভূমের নানুরে বাসাপাড়া এলাকায় বহু গ্রামে জল ঢুকেছে।  সুন্দরপুর, বাসাপাড়া সহ বিস্তীর্ণ এলাকা প্লাবিত।  বাসাপাড়া বাজার এলাকায় বাড়ি ঘর, দোকান জলমগ্ন। এই পরিস্থিতিতে ওই এলাকার বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার উদ্যোগ নিয়েছে প্রশাসন।  ঝাড়খণ্ডের শিকাটা ড্যাম থেকে জল ছাড়ার কারণেই এই বিপত্তি বলে স্থানীয় প্রশাসন সূত্রে দাবি। নানুরের হাড়মোড় গ্রামেও হু হু করে জল ঢুকছে।  বহু মানুষ গবাদি পশু নিয়ে উঁচু রাস্তায় আশ্রয় নিয়েছেন। অন্যদিকে, বৃষ্টি একটু কমার পর দুর্গাপুর ব্যারাজ থেকে জল ছাড়ার পরিমাণও কমানো হল। 

সেচ দফতর সূত্রে খবর, আজ দুর্গাপুর ব্যারাজ থেকে ২ লক্ষ ১৪ হাজার ৯০০ কিউসেক জল ছাড়া হচ্ছে। মুলত ঝাড়খণ্ড ও পশ্চিম বর্ধমানে প্রবল বৃষ্টির কারণে গতকালও জল ছাড়া হয়। পূর্ব বর্ধমানের আউশগ্রামে অজয় নদে জল বাড়ায় ফাটল ধরেছে বাঁধে।  

পশ্চিম মেদিনপুরের ঘাটালের পরিস্থিতি এখনও উদ্বেগজনক।  শিলাবতী, ঝুমি নদীর জল বিপদসীমার ওপর দিয়ে বইছে।  নদী বাঁধ উপচে জল ধুকেছে গ্রামে । বেশ কয়েকটি গ্রাম প্লাবিত। প্রশাসনের তরফে প্রচার চালানো হচ্ছে মাইকে।  ঘাটাল পুরসভার ১৩টি ওয়ার্ডই জলমগ্ন। ঘাটাল শহরে নৌকায় যাতায়াত করতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের।  

আরও পড়ুন, এবার দেরিতে বর্ষা বিদায়, স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টি কলকাতায়

ভাগীরথী ও অজয়ের জল বাড়ায় পূর্ব বর্ধমানের কাটোয়ায় চারটি ফেরিঘাট বন্ধ করে দিল প্রশাসন।  জলের স্রোত বেশি থাকায় নৌকা চললে দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা। সেই কারণেই বন্ধ করা হয়েছে ফেরিঘাট বলে প্রশাসন সূত্রে খবর। 

দ্বারকেশ্বর নদের বাঁধ ভেঙে বিপত্তি।  গতকাল রাতে হুগলির আরামবাগের দৌলতপুরে বাঁধ ভেঙেছে দ্বারকেশ্বর নদের। এর ফলে আরামবাগের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন। মনসাতলা এলাকায় বাঁধ উপচে জল ঢুকেছে আরামবাগ শহরে।  আরামবাগ পুরসভার বহু এলাকা জলে ভাসছে। আরামবাগ থেকে কলকাতা আসার রাজ্য সড়কও জলের নীচে। আরামবাগ থেকে বাঁকুড়া ও বর্ধমানে যাওয়ার রাস্তাও জলমগ্ন।  সেই কারণে ওই সব রাস্তায় যান চলাচল করছে না। বহু বাড়িতে জল ঢুকেছে।  অনেক জায়গায় স্থানীয় বাসিন্দারা আটকে পড়ায় উদ্ধারের জন্য নামানো হয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনী।  

সেরা শিরোনাম

West Bengal News : ৩ মহিলা অভিযোগ জানিয়েছিলেন, প্রাক্তন দুই মন্ত্রীর বিরুদ্ধে জিরো FIR দায়ের
৩ মহিলা অভিযোগ জানিয়েছিলেন, প্রাক্তন দুই মন্ত্রীর বিরুদ্ধে জিরো FIR দায়ের
Cyclone Alert: গোপালপুরের কাছে সর্বোচ্চ ১১০ কিমি বেগে ঘূর্ণিঝড় 'আকভান'-র ল্যান্ডফলের আশঙ্কা, ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গে, কী বলছে IMD ?
গোপালপুরের কাছে সর্বোচ্চ ১১০ কিমি বেগে ঘূর্ণিঝড় 'আকভান'-র ল্যান্ডফলের আশঙ্কা, ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গে, কী বলছে IMD ?
West Bengal News Live: ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
Mahua Moitra: মহুয়া মৈত্রকে কালো পতাকা, গো ব্যাক স্লোগান, ডিম ছোড়ারও অভিযোগ
মহুয়া মৈত্রকে কালো পতাকা, গো ব্যাক স্লোগান, ডিম ছোড়ারও অভিযোগ

ভিডিও

Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে
Birbhum News: বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব করল পুলিশ
Chandannagar Jagadhatri Puja | প্রাকৃতিক দুর্যোগের জন্য পিছিয়ে গেল চন্দননগরে প্রতিমা নিরঞ্জন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget