এক্সপ্লোর

Alipurduar News: দ্রৌপদী-মন্তব্যের জের, আলিপুরদুয়ারে আদিবাসীরা বিজেপি-তে! দাবি ওড়াল তৃণমূল

Panchayat Elections 2023: বছর ঘুরলেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন হতে পারে। তার আগে জেলায় জেলায় সংগঠন মজবুত করতে নেমে পড়েছে শাসক-বিরোধী সব শিবিরই।

অরিন্দম সেন, আলিপুরদুয়ার: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে (Droupadi murmu) নিয়ে কুরুচিকর মন্তব্য করেছেন রাজ্যের মন্ত্রী অখিল গিরি (Akhil Giri)। তা নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি (Panchayat Elections 2023)। জেলায় জেলায় বিক্ষোভ-প্রতিবাদে শামিল বিজেপি। সেই আবহেই এ বার আলিপুরদুয়ারে (Alipurduar News) তৃণমূল ছেড়ে বিজেপি-তে যোগদানের হিড়িক পড়ে গিয়েছে বলে দাবি সামনে এল। বুধবার সেখানকার আদিবাসী অধ্যুষিত গ্রামের ৫০টি পরিবার তৃণমূল ছেড়ে বিজেপি-তে যোগ দিয়েছেন বলে দাবি গেরুয়া শিবিরের (BJP)। যদিও দাবি মানতে নারাজ তৃণমূল (TMC)।

৫০টি পরিবার তৃণমূল ছেড়ে বিজেপি-তে যোগ দিয়েছেন বলে দাবি গেরুয়া শিবিরের

বছর ঘুরলেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন হতে পারে। তার আগে জেলায় জেলায় সংগঠন মজবুত করতে নেমে পড়েছে শাসক-বিরোধী সব শিবিরই। তাতে দল ভাঙানো, দলভারী করার ঘটনাও চোখে পড়ছে ইতিউতি। এ বার আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম বিধানসভা কেন্দ্রের অন্তর্গত শআমুকতলা গ্রাম পঞ্চায়েতের অর্জুন পাড়া এলাকাতেও তেমনই ঘটেছে বলে দাবি বিজেপি-র। 

গেরুয়া শিবিরের দাবি, বুধবার বিধায়কের হাত থেকে প্রায় ৫০টি পরিবার  বিজেপির পতাকা তুলে নিয়েছে। তবে দ্রৌপদী মুর্মুকে নিয়ে মন্তব্য নয়, অনুন্নয়নের জন্যই শাসক দল ছেডে় দলে দলে সকলে বিজেপি-তে যোগ দিয়েছেন বলেও শোনা যাচ্ছে।  

যদিও বিজেপি বিধায়কের দাবি,  রাষ্ট্রপতি দ্রৌপদী মূর্মুকে অপমান করায় আদিবাসী সমাজ বিভিন্ন জায়গায় প্রতিবাদ করছে, বিক্ষোভ প্রদর্শন করছে। এখানেও তারই প্রতিবাদে প্রায় ৫০টি পরিবার তৃণমূল ছেড়ে বিজেপি-তে যোগদান করেছে। তৃণমূলের এই গড়ে আগামী দিনেও বৃহদাকার যোগদান পর্ব হবে বলে দাবি করেছেন বিজেপি বিধায়ক। 

আরও পড়ুন: Group D Recruitment: তৃণমূল-বিজেপি বোঝাপড়াতেই তদন্তে ঢিলেমি সিবিআই-এর, দাবি সিপিএম নেতার

বিজেপি বিধায়কের এই দাবি যদিও মানতে নারাজ জেলা তৃণমূল। জেলা তৃণমূলের চেয়ারম্যান মৃদুল গোস্বামী বলেন, "আমাদের দলের কেউ বিজেপি-তে যোগদান করেনি। এটা সাজানো।" তবে রাষ্ট্রপতিকে অপমান করায় যোগদানের প্রশ্নে মৃদুল বলেন, "অখিল গিরি যা বলেছেন, তা অন্যায়। দল সতর্ক করেছে। দলের সর্বোচ্চ নেত্রী ক্ষমা চেয়েছেন। কিন্তু ওঁদের নেতা, আমাদের মন্ত্রী বিরবাহা হাঁসদাকে যা বলেছেন, তার জন্য কি ভারতের প্রধানমন্ত্রী ক্ষমা চাওয়ার সাহস দেখাবেন!" 

বছর ঘুরলেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন হতে পারে

উল্লেখ্য, কুমারগ্রাম বিধানসভার অন্তর্গত এই শামুকতলা গ্রাম পঞ্চায়েত বর্তমানে তৃণমূলের দখলে। গত পঞ্চায়েত নির্বাচনে এই গ্রাম পঞ্চায়েতের ১৬টি আসনের মধ্যে তৃণমূল পেয়েছিল ১০টি আসন। বাকি ৩টি আসনে জয়ী হয় কংগ্রেস, বিজেপি ২টি আসনে, আসনে, আরএসপি ১ আসন পায়। 

সেরা শিরোনাম

News Live: বাংলাদেশে একই হিন্দু পরিবারের ৪ জন খুন, ঢাকায় বাড়ি থেকে উদ্ধার প্রাক্তন শিক্ষকের পরিবারের দেহ
বাংলাদেশে একই হিন্দু পরিবারের ৪ জন খুন, ঢাকায় বাড়ি থেকে উদ্ধার প্রাক্তন শিক্ষকের পরিবারের দেহ
Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তাণ্ডবের চারদিন পরও গ্রেফতারি শূন্য, হয়নি জিজ্ঞাসাবাদ, সিসিটিভি ফুটেজ সংগ্রহ
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তাণ্ডবের চারদিন পরও গ্রেফতারি শূন্য, হয়নি জিজ্ঞাসাবাদ, সিসিটিভি ফুটেজ সংগ্রহ
Rajnath Singh: এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
Kolkata News: নির্মাণ ভাঙতে গিয়েও পিছু হটল বুলডোজার, উচ্ছ্বাস বাঁধ ভাঙল টালিগঞ্জে
নির্মাণ ভাঙতে গিয়েও পিছু হটল বুলডোজার, উচ্ছ্বাস বাঁধ ভাঙল টালিগঞ্জে

ভিডিও

Anandapur BJP Clash | আনন্দপুরে বিজেপি বনাম বিজেপি! গোষ্ঠীকোন্দলের জেরে রাতবিরেতে উত্তেজনা
CM Suvendu Adhikari | Jadavpur-কাণ্ডে বিস্ফোরক মুখ্যমন্ত্রী! বললেন,
Chaos in Jadavpur University |
Chaos in Jadavpur University | যাদবপুরের তদন্ত কমিটির দায়িত্বভার নিয়ে আপত্তি RSS-এর অধ্যাপক সংগঠনের
Chaos in Jadavpur University | তদন্ত থেকে রেজিস্ট্রারের পদত্যাগ! যাদবপুরে তাণ্ডবের ঘটনায় একগুচ্ছ দাবি ABVP-এ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Free Aadhaar Card Update : এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
E20 Petrol: 'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
Bollywood Actor Arrested in Drug Case: মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
Rajnath Singh: এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
Free Gold Ring : সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
Mice Experiment: পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
Sitalkuchi News: ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Embed widget