এক্সপ্লোর

Group D Recruitment: তৃণমূল-বিজেপি বোঝাপড়াতেই তদন্তে ঢিলেমি সিবিআই-এর, দাবি সিপিএম নেতার

Samik Lahiri: বুধবার কলকাতা হাইকোর্টে তীব্র ভর্ৎসনার মুখে পড়েছে সিবিআই। পাঁচ মাসের বেশি সময় আগে সিট গঠিত হলেও, মাত্র ১৬ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে কেন, ওঠে প্রশ্ন।

কলকাতা: দীর্ঘ পাঁচ মাসের বেশি সময় পেরিয়ে গেলেও, জিজ্ঞাসাবাদ করা হয়েছে মাত্র ১৬ জনকে। গ্রুপ ডি নিয়োগ দুর্নীতির (Group D recruitment) তদন্তে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (CBI) বিশেষ তদন্তকারী দলের (SIT) এমন আচরণে ক্ষুব্ধ আদালতও (Calcutta High Court)। তাই রদবদল ঘটিয়ে বুধবার নতুন করে সিট গড়ে দিয়েছেন তিনি। তদন্ত যে ঢিলেমি হচ্ছে, তাও জানিয়ে দিয়েছেন স্পষ্ট করে। তা নিয়ে এ বার রাজ্যে শাসকদল তৃণমূল (TMC) এবং প্রধান বিরোধী দল বিজেপি-কে (BJP) এক আসনে বসালেন সিপিএ (CPM) নেতা শমীক লাহিড়ি (Samik Lahiri)। 

তদন্তে ঢিলেমির নেপথ্যে তৃণমূল-বিজেপি বোঝাপড়া! দাবি শমীকের

বুধবার কলকাতা হাইকোর্টে তীব্র ভর্ৎসনার মুখে পড়েছে সিবিআই। পাঁচ মাসের বেশি সময় আগে সিট গঠিত হলেও, মাত্র ১৬ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে কেন, বার বার বৃহত্তর ষড়যন্ত্রের কথা বললেও, কোনও তথ্য-প্রমাণ নেই কেন, তা নিয়ে প্রশ্ন তোলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোাধ্যায়। এর পর আদালতের তৈরি সিট ভেঙে দিয়ে, নতুন করে সিট গঠন করেন তিনি। সেই নিয়ে টানাপোড়েনের মাঝেই এবিপি আনন্দে মুখ খুললেন সিপিএম নেতা শমীক। 

এ দিন ফোনে এবিপি আনন্দ-কে তিনি বলেন, "তৃণমূলের বিরুদ্ধে মোদি সরকার কোনও তদন্ত করতে রাজি নয়। সিবিআই-ইডি যেটুকু তদন্ত করছে, তা আদালতের নির্দেশে হচ্ছে। অনিচ্ছুক ঘোড়াকে পুকুর অবধি টেনে নিয়ে গেলেও, জল খাওয়ানো যায় না। তাদের লক্ষ্য যদি হয় পিসি-ভাইপোকে রক্ষা করার, তদন্ত এগোবে কী করে! আদালত ভর্ৎসনা করে ঠিকই করেছে। আমাদের বক্তব্য, কেবল হাত-পা-কান ধরে নয়, মাথা গুলিকে ধরুন। সঠিক তদন্ত করুন। শাস্তি দিন দোষীদের। যোগ্য প্রার্থীদের বিচার দিন।" 

আরও পড়ুন: Calcutta High Court: ৫ মাসে জিজ্ঞাসাবাদ মাত্র ১৬ জনকে! গ্রুপ ডি তদন্তে অসন্তুষ্ট আদালত, পুনর্গঠিত সিট

এর আগে, সিবিআই-এর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতে দেখা গেলেও, এ দিন কেন্দ্রীয় গোয়েন্দাদের তদন্তে আস্থা রাখার কথা বলতেই শোনা যায় বিজেপি-র সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষকে। সিবিাই না থাকলে, দুর্নীতি বেরতোই না, তদন্ত হত না বলে মন্তব্য করেন তিনি। তারও জবাব দিয়েছেন শমীক। তাঁর কথায়, "সিবিআই কি তদন্ত নিজে থেকে করেছে! আদালতে গিয়ে মামলা করে নির্দেশ আদায় করে আনতে হয়েছে। অন্য রাজ্যে নিজে থেকেই তদন্ত করে, তা অবশ্য রাজনৈতিক অভিসন্ধি নিয়ে। এখানে আদালত নির্দেশ দেওয়ার পরও তদন্ত করছে না। ঢিলেঢালা ভাব কেন? আসলে বিজেপি-তৃণমূলের বোঝাপড়া রয়েছে। না হলে, যে পরিমাণ দুর্নীতি হয়েছে, এই সরকার জেলের বাইরে থাকে নাকি!"

আদালতে তীব্র ভর্ৎসনার মুখে পড়ল সিবিআই

বুধবার গ্রুপ C, গ্রুপ D নিয়োগ দুর্নীতি মামলার প্রেক্ষিতে সিবিআই-এর কড়া সমালোচনা করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। প্রায় ছয় মাস কেটে গেলেও, সিবিআই কিছুই করেনি বলে মন্তব্য করেন তিনি। একই সঙ্গে সিবিআই-এর সিট-ও পুনর্গঠন করেন তিনি। আগের দুই জনকে বাদ দিয়ে আরও চার জনের নাম সংযুক্ত করেন। অন্য রাজ্যে থাকা ডিআইজি পদমর্যাদার আধিকারিককেও নেতৃত্বদানে ফেরানোর নির্দেশ দেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

SC On Delhi Police Lathi Charge:
"মানুষজন বিক্ষোভ দেখাচ্ছে বলেই পুলিশ লাঠিচার্জ করতে পারে না..", যন্তর মন্তরে পুলিশের লাঠিচার্জ নিয়ে পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের
Agnimitra Paul: 'ছাত্রদের প্রতিবাদকে সমর্থন করছি, কিন্তু দেশবিরোধী শক্তিকে প্রশ্রয় নয়', হুঁশিয়ারি অগ্নিমিত্রার
'ছাত্রদের প্রতিবাদকে সমর্থন করছি, কিন্তু দেশবিরোধী শক্তিকে প্রশ্রয় নয়', হুঁশিয়ারি অগ্নিমিত্রার
News Live : : বিজেপিতে যোগদানের জল্পনার মধ্যেই নবান্নে সুদীপ
: বিজেপিতে যোগদানের জল্পনার মধ্যেই নবান্নে সুদীপ
Weather Update: বঙ্গোসাগরে অতি গভীর নিম্নচাপ, ঘণ্টায় ৬০ কিলোমিটার গতিবেগে ধেয়ে আসতে পারে ঝোড়ো হাওয়া, অতি ভারী বৃষ্টির কমলা সর্তকতা এবার দক্ষিণবঙ্গে
বঙ্গোসাগরে অতি গভীর নিম্নচাপ, ঘণ্টায় ৬০ কিলোমিটার গতিবেগে ধেয়ে আসতে পারে ঝোড়ো হাওয়া, অতি ভারী বৃষ্টির কমলা সর্তকতা এবার দক্ষিণবঙ্গে

ভিডিও

TMC News: আব্দুর রহিম বক্সীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ | ABP Ananda LIVE
Anubrata Mondal | আগাম জামিনের আবেদন মঞ্জুর অনুব্রত মন্ডলের
Sajal Ghosh |
Kajal Seikh | কাজল শেখকে ঘিরে চোর চোর স্লোগান | ABP Ananda LIVE
Park Street | জনবহুল পার্ক স্ট্রিটে দেহ উদ্ধার | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Embed widget