এক্সপ্লোর

Alipurduar News: প্রবল বৃষ্টিতে ক্ষতি সেতুর, বাধ্য হয়ে ঘুরপথে যাতায়াত

Falakata News Update: ২০১৭ সালের বন্যাতেও প্রায় একই পরিস্থিতি হয়েছিল বলে স্থানীয়রা জানাচ্ছেন।

অরিন্দম সেন, আলিপুরদুয়ার: উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির দাপট। টানা বর্ষণে কার্যত নাজেহাল সাধারণ বাসিন্দারা। প্রবল বৃষ্টিতে ৩১ নং জাতীয় সড়কের চর-তোর্সা নদীর উপর তৈরি যাতায়তের অস্থায়ী ডাইভারশন ভেঙে গিয়েছে। যার ফলে কার্যত যোগাযোগ বিচ্ছিন্ন আলিপুরদুয়ার-ফালাকাটার। প্রবল ভোগান্তিতে স্থানীয় বাসিন্দারা। 

বারবার একই সমস্যা:
২০১৭ সালের বন্যাতেও একই পরিস্থিতি হয়েছিল। স্থানীয়রা জানাচ্ছেন, সেবার আলিপুরদুয়ার (Alipurduar) জেলার ফালাকাটা (Falakata) ব্লকের অন্তর্গত ৩১ নং জাতীয় সড়কের উপর এই চর-তোর্সা নদীর স্থায়ী সেতু (Bridge) ভাসিয়ে নিয়ে গিয়েছিল জলের তোড়। তারপর আর স্থায়ী সেতু হয়নি। অস্থায়ীভাবে নদীর উপর তৈরি করা হয়েছিল যাতায়াতের জন্য সেতু। কিন্তু, প্রতি বছর বর্ষায় ধাক্কা লাগে সেখানে। প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয় এই অস্থায়ী সেতু। বর্তমানে এই জাতীয় সড়ক ফোর-লেনের (Four Lane) আওতায় এসেছে। কিন্তু অভিযোগ, ফোর লেনের কাজ শ্লথ গতিতে চলছে। সেই কারণে এই নদীর উপর তৈরি অস্থায়ী এই ডাইভারশন এখনও উপেক্ষিত হয়েই রয়ে গিয়েছে। দু-দিনের প্রবল বৃষ্টিতে এখন আর তা যাতায়াতের যোগ্য নেই বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। 

ঘুরপথে যাতায়াত:
ফলে এখন আলিপুরদুয়ার থেকে সরাসরি ফালাকাটায় যোগাযোগ করার উপায় বিচ্ছিন্ন হয়ে রয়েছে। যাতায়াত করতে হচ্ছে ঘুরপথে। কোচবিহার জেলার পুন্ডিবাড়ি হয়ে প্রায় ২০ কিমি বেশি পথ ঘুরে বাসিন্দাদের যেতে হচ্ছে। অপরদিকে ফালাকাটার হাসপাতাল, বাজার বা বিভিন্ন কাজের জন্য নির্ভরশীল কয়েক হাজার মানুষকে পড়তে হয়েছে চরম বিপাকে। এমনকি বহু মানুষ কাজের তাগিদে বিপদের ঝুঁকি নিয়ে নদী পারাপার করছেন হেঁটে। 

এই ব্যাপারে ফালাকাটার বিডিও সুপ্রতীক মজুমদারের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, জাতীয় সড়ক কর্তৃপক্ষের সাথে এই ব্যাপারে যোগাযোগ করা হয়েছে। জল নেমে গেলে তারা আবার ডাইভারশন মেরামত করে দেবেন বলে জানানো হয়েছে।

আরও পড়ুন: পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে সরকারি জমিতে চাষের অভিযোগ, প্রতিবাদে পথে দলেরই উপপ্রধান

সেরা শিরোনাম

Kolkata: মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
Sukanta Majumdar on KMC Post Controversy: কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর
কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর
Durgapuja 2026: পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
Durga Puja 2026: একদা পুজোয় গমগম করত, আজ কার্যত শ্মশানের নিস্তব্ধতা, খাঁ খাঁ প্রিয়রঞ্জন দাশমুন্সির বাড়ির দুর্গামন্দির
একদা পুজোয় গমগম করত, আজ কার্যত শ্মশানের নিস্তব্ধতা, খাঁ খাঁ প্রিয়রঞ্জন দাশমুন্সির বাড়ির দুর্গামন্দির

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget