এক্সপ্লোর

Birbhum News: পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে সরকারি জমিতে চাষের অভিযোগ, প্রতিবাদে পথে দলেরই উপপ্রধান

জমি জবরদখল বিতর্কের জেরে সরগরম বীরভূমের সাইঁথিয়া। তৃণমূলের প্রধানের বিরুদ্ধে সরকারি খাস জমি দখল করে চাষ করার অভিযোগে রাস্তায় নেমে বিক্ষোভ দেখালেন শাসকদলেরই উপপ্রধান। 

এরশাদ আলম, বীরভূম: তৃণমূলের (TMC) গ্রাম পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে সরকারি খাস জমিতে চাষ করার অভিযোগে রাস্তায় নামলেন দলেরই উপপ্রধান। যদিও অভিযোগ অস্বীকার করেছেন প্রধান। এ নিয়ে চাপানউতোর শুরু হয়েছে তৃণমূল (tmc) ও বিজেপির (BJP) মধ্যে। ভূমি ও ভূমি রাজস্ব দফতরে জমা পড়েছে অভিযোগ। 

জমি জবরদখল বিতর্কের জেরে সরগরম বীরভূমের সাইঁথিয়া। তৃণমূলের প্রধানের বিরুদ্ধে সরকারি খাস জমি দখল করে চাষ করার অভিযোগে রাস্তায় নেমে বিক্ষোভ দেখালেন শাসকদলেরই উপপ্রধান। 

বীরভূমের (Birbhum) সাঁইথিয়া ব্লকের কুনলা মৌজায় ৬৫ বিঘা খাস জমি দখল করে চাষ করার অভিযোগ উঠেছে বনগ্রামের তৃণমূল পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে। স্থানীয় সূত্রে খবর, গত ১ জুন জেলাশাসক ও বিডিওর কাছে লিখিত অভিযোগও জমা দেওয়া হয়। 

অভিযোগের পর বেশ কিছুদিন কেটে গেলেও কোনও কাজ হয়নি বলে অভিযোগকারীদের দাবি। ওই সরকারি জমির পাট্টা আদিবাসীদের মধ্যে বিলি ও প্রধানকে গ্রেফতারের দাবিতে শুক্রবার বেলা ১২টা নাগাদ সাঁইথিয়ার ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিকের দফতরের সামনে বিক্ষোভে সামিল হন উপপ্রধান। প্রায় ১ ঘণ্টা অবরোধ করা হয় রাস্তা। পরে ভূমি ও ভূমি রাজস্ব দফতরে স্মারকলিপিও দেওয়া হয়। 

সাঁইথিয়ার বনগ্রাম পঞ্চায়েতের তৃণমূল নেতা ও উপপ্রধান জনার্দন বাগদির কথায়, ৬৫ বিঘা সরকারি খাস জমি দখল করে প্রদান চাষ করছেন। ওই জমি আদিবাসীদের মধ্যে পাট্টা বিলিয়ে দিতে হবে। পঞ্চায়েত প্রদানকে গ্রেফতারের দাবি জানাচ্ছি। 

অভিযোগ উড়িয়ে দিয়েছেন পঞ্চায়েত প্রধান। তৃণমূল নেতা ও বনগ্রাম পঞ্চায়েত প্রধান তুষারকান্তি মণ্ডলের কথায়, ২০১৮ সালে এখানে পঞ্চায়েত ভোট হয়নি, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়, সেই কারণে কে কতটা দল করেন, তা দেখা হয়নি। তাই হয়ত উপপ্রধান এই পদক্ষেপ নিয়েছেন। আমি দলীয় নেতৃত্বকে জানিয়েছি। দল এবার বিচার করবে। আমি কোনও সরকারি খাস জমি দখল করে চাষ করিনি। অভিযোগ মিথ্যা।

এ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। বীরভূমের জেলা সহ সভাপতি মলয় মুখোপাধ্যায়ের কথায়, কেউ একটা অভিযোগ করলেই তা যতক্ষণ না প্রমাণ হবে, কিছু বলা উচিত নয়। প্রশাসন তদন্ত করছে। আমরা দলগত ভাবেও তদন্ত শুরু করেছি। যদি প্রধান দোষী প্রমাণিত হন, তাহলে শাস্তি হবে। বিজেপির এখানে কোনও সংগঠন নেই, তাই ভুলভাল বলছে। 

এই প্রসঙ্গে সাঁইথিয়ার ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিক জানিয়েছেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। সাঁইথিয়ার ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিক কৌশিক চৌধুরী জানিয়েছেন, অভিযোগ পেয়েছি। আমরা প্রাথমিক তদন্তে পেয়েছি, ওই জায়গায় ৬৫ বিঘা সরকারি খাস জমি আছে।  সেখানে চাষ করচেন পঞ্চায়েত প্রধান। আমরা উর্দ্বতন কর্তৃপক্ষকে রিপোর্ট জানিয়েছি। এখন প্রশসন কী পদক্ষেপ করে, সেদিকেই তাকিয়ে গ্রামবাসীরা।

সেরা শিরোনাম

Tarapith Hotel Fire: তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ড, মৃত ৯, সাসপেন্ড দমকলের স্টেশন অফিসার, ১৫টি হোটেলে পৌঁছল নোটিস
তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ড, মৃত ৯, সাসপেন্ড দমকলের স্টেশন অফিসার, ১৫টি হোটেলে পৌঁছল নোটিস
Tarapith Hotel Fire: বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
Weather Updates: রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
Tarapith Fire Incident: তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে আরও আবাসিকের মৃত্যু, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর,
তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে আরও আবাসিকের মৃত্যু, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর, " খুবই মর্মাহত.."

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget