এক্সপ্লোর

Alipurduar News: গ্রেটার কোচবিহারের দাবিতে সরব তৃণমূল ঘনিষ্ঠ রাজবংশী নেতা বংশীবদন বর্মন

Greater Cooch Behar: গ্রেটার কোচবিহারের দাবিতে সরব হলেন তৃণমূলেরই ঘনিষ্ঠ রাজবংশী নেতা বংশীবদন বর্মন। যদিও তাঁর বক্তব্যকে গুরুত্ব দিতে নারাজ রাজ্যের শাসক দল। তৃণমূলকে কটাক্ষ করেছে বিজেপি।

অরিন্দম সেন, আলিপুরদুয়ার: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) পাহাড় সফরের (Darjeeling Tour) মধ্যেই ফের পৃথক রাজ্যের দাবি উঠল উত্তরবঙ্গে! (North bengal) গ্রেটার কোচবিহারের (Greater Cooch Behar) দাবিতে সরব হলেন রাজবংশী নেতা বংশীবদন বর্মন। যিনি আবার রাজ্য সরকারেরই তৈরি রাজবংশী ভাষা অ্যাকাডেমির চেয়ারম্যান। 

গ্রেটার কোচবিহারের দাবি

বংশীবদন বর্মন বলেছেন, ‘চুক্তি ও ভারতীয় সংবিধান অনুযায়ী সবকিছুই লিপিবদ্ধ আছে। সেই দাবি আছে ছিল এবং থাকবে। এই গ্রেটার কোচবিহারের যে দাবি তা পূরণ করা হোক। কোচবিহার ভারতভূক্তি চুক্তি অনুযায়ী গ্রেটার কোচবিহার রাজ্য যদি করা হয়, তাহলেই উন্নয়ন সম্ভব।’

বুধবার আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ে (Alipurduar University) একটি সরকারি অনুষ্ঠানে যোগ দেন রাজবংশী নেতা ও রাজবংশী ভাষা অ্যাকাডেমির চেয়ারম্যান ও তৃণমূল ঘনিষ্ঠ বংশীবদন বর্মন। একই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশচন্দ্র অধিকারী, হেভিওয়েট তৃণমূল নেতা ও উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ। সেই অনুষ্ঠানে দাঁড়িয়েই পৃথক রাজ্যের দাবি তোলেন বংশীবদন বর্মন। যদিও এই দাবি উড়িয়ে দিয়েছে তৃণমূল। রবীন্দ্রনাথ ঘোষ বলেছেন, ‘এই দাবি তোলা ঠিক নয়। পৃথক রাজ্যের দাবি মানুষ মানছেন না। পাহাড়ে গোর্খাল্যান্ড দাবি থেকেও সরে আসছেন মানুষ। সবাই উন্নয়ন চায়।’

পৃথক রাজ্যের দাবি থেকে সরল গোর্খা জনমুক্তি মোর্চা

সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে পৃথক রাজ্যের দাবি থেকে সরে আসার কথা ঘোষণা করে গোর্খা জনমুক্তি মোর্চা। যদিও বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ রাজবংশী নেতা বংশীবদন বর্মন। তাঁর দাবি, ‘মোর্চা আলাদা রাজ্যের দাবি থেকে সরে গেলেও আমরা সরব আছি ও থাকব গ্রেটার কোচবিহার নিয়ে।’

তৃণমূলকে কটাক্ষ বিজেপি-র

সাম্প্রতিক অতীতে বারবার পৃথক উত্তরবঙ্গ রাজ্য কিংবা কেন্দ্রশাসিত অঞ্চলের দাবি জানিয়েছেন বিজেপি-র একাধিক বিধায়ক, কেন্দ্রীয় মন্ত্রী। তখন সমালোচনায় সরব হয়েছে তৃণমূল। আর এখন যখন খোদ রাজ্য সরকারের তৈরি অ্যাকাডেমির চেয়ারম্যানই পৃথক রাজ্যের দাবি জানাচ্ছে, তখন অস্বস্তিতে তৃণমূল আর সরব বিজেপি। ফালাকাটার বিজেপি বিধায়ক দীপক বর্মন বলেছেন, ‘বাংলাকে ভাঙার ষড়যন্ত্র মুখ্যমন্ত্রীই করছেন। তিনি বিচ্ছিন্নতাবাদীদের মদত দিয়েছেন। উত্তরবঙ্গের মানুষের আবেগ নিয়ে মুখ্যমন্ত্রী খেলা শুরু করেছেন যা দুর্ভাগ্যজনক। তার নেতা এক দিকে বলছে পা ভেঙে দেব, অন্যদিকে আরেকজনকে বের করে দিয়েছেন মানুষের আবেগকে সুড়সুড়ি দেওয়ার জন্য।’

দেশীয় রাজ্য কোচবিহার

কোচবিহার একসময় দেশীয় রাজ্য ছিল। ১২ সেপ্টেম্বর ১৯৪৯ স্বাধীন ভারতের সঙ্গে যুক্ত হয় কোচবিহার। ১৯৫০ সালের ১৯ জানুয়ারি থেকে পশ্চিমবঙ্গের জেলা হিসেবে চিহ্নিত হয় কোচবিহার। দীর্ঘদিন ধরেই গ্রেটার কোচবিহার রাজ্যের দাবি উঠছে। তবে সেই দাবি পূরণ হয়নি।

আরও পড়ুন ২২ জনকে পুড়িয়ে খুন! রামপুরহাটকাণ্ডে ফিরল আলিপুরদুয়ার চা বাগানে হত্যালীলার স্মৃতি

সেরা শিরোনাম

Calcutta High Court: তৃণমূল আমলে দেওয়া জাতি শংসাপত্র যাচাইয়ে স্থগিতাদেশ, কলকাতা হাইকোর্ট বলল…
তৃণমূল আমলে দেওয়া জাতি শংসাপত্র যাচাইয়ে স্থগিতাদেশ, কলকাতা হাইকোর্ট বলল…
Election Commission: পুরভোটের জন্য হাতে নেই পর্যাপ্ত EVM, হাইকোর্টের দ্বারস্ত রাজ্য নির্বাচন কমিশন
পুরভোটের জন্য হাতে নেই পর্যাপ্ত EVM, হাইকোর্টের দ্বারস্ত রাজ্য নির্বাচন কমিশন
Dimagi Naxal Party : 'দিমাগি নকশাল পার্টি' নিয়ে তুঙ্গে চর্চা, এই সোশ্যাল হ্যান্ডেলের নেপথ্যে কে? আসছে রাজনৈতিক দলও?
'দিমাগি নকশাল পার্টি' নিয়ে তুঙ্গে চর্চা, এই সোশ্যাল হ্যান্ডেলের নেপথ্যে কে? আসছে রাজনৈতিক দলও?
News Live Updates: 'পুরভোটের জন্য পর্যাপ্ত EVM হাতে নেই', হাইকোর্টে জানাল রাজ্য নির্বাচন কমিশন
'পুরভোটের জন্য পর্যাপ্ত EVM হাতে নেই', হাইকোর্টে জানাল রাজ্য নির্বাচন কমিশন

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন, পর্ব ১ (১৭.০৮.২৬): 'বিজেপির কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস', বললেন কুণাল
Sange Suman: 'দলেই ব্ল্যাকমেল' নাকি 'মিথ্যে অভিযোগ'? BJP-র কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস : কুণাল
Jorabagan House Collapse: টানা বৃষ্টির জেরে কলকাতার জোড়াবাগানে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ
Mamata Banerjee: ‘জঘন্যতম একটা রাজত্ব চলছে...’, বাবাকে খুন, CJP নেতার সঙ্গে ফোনে কথা বললেন মমতা
Tarapith Fire Incident Update: তারাপীঠ হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, এবার গ্রেফতার হোটেল মালিক | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget