এক্সপ্লোর

Alipurduar News: রাতের রাস্তায় চিকিৎসক 'নিগ্রহ', অভিযুক্ত কালচিনির বিডিও

Alipurduar Update: জেলা হাসপাতালের চিকিৎসক সূত্রে খবর, আক্রান্ত ডাক্তারের বুকের ডানদিকের পাঁজরের দুটি হাড় ভেঙেছে। শরীরের বিভিন্ন অংশে আঘাত রয়েছে।

অরিন্দম সেন, আলিপুরদুয়ার: রাতের রাস্তায় চিকিৎসককে (Doctor) নিগ্রহের অভিযোগ। গাড়ি আটকে, গাড়ি থেকে নামিয়ে কটূক্তি এবং মারধরের অভিযোগ চিকিৎসক ও তাঁর সঙ্গীদের। গোটা ঘটনায় চিকিৎসকের নিশানায় আলিপুরদুয়ারের (Alipurduar) বিডিও। এমন একটি অভিযোগে বিডিওর নাম জড়ানোয় প্রবল চাঞ্চল্য় জেলা প্রশাসনের অন্দরে। মারধরে গুরুতর জখম হয়েছেন ওই চিকিৎসক। তাঁর পাঁজরের দুটি হাড় ভেঙে গিয়েছে বলে অভিযোগ। রবিবার রাতে আলিপুরদুয়ার শহরের ঢোকার মুখে দমনপুর চেক পোস্টের ঘটনা। ওই ঘটনায় চিকিৎসকদের মাধ্যমে আলিপুরদুয়ার থানায় অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত চিকিৎসক। জেলাশাসকের সঙ্গে দেখা করার কথা জানিয়েছে আইএমএ-এর জেলা সংগঠন। যদিও বিডিওর দাবি, ওই গাড়িতে সকলে অপ্রকৃতস্থ অবস্থায় ছিলেন। 

কী অভিযোগ:
রবিবার রাতে সাড়ে দশটা নাগাদ রুগী দেখে কালচিনি (Kalchini) থেকে বাড়ি ফিরছিলেন আলিপুরদুয়ার জেলা হাসপাতালের ইএনটি বিশেষজ্ঞ সুবীর দাস। নিজেই গাড়ি চালাচ্ছিলেন তিনি। তাঁর সঙ্গে ছিলেন তিন জন। আলিপুরদুয়ার শহরে ঢোকার আগে পড়ে দমনপুর চেকপোস্ট। সেখানে একটি গাড়ি তাঁদের গাড়ির পথ আটকায় বলে দাবি চিকিৎসকের। ওই গাড়িটি থেকে নেমে আসেন পুলিশের (Police) উর্দি পরা এক ব্যক্তি এবং সাদা পোশাকের এক ব্যক্তি। তাঁরা চিকিৎসকের গাড়ির কাছে এসে নানা প্রশ্ন করতে শুরু করেন। গাড়ির কাগজও দেখতে চান বলে অভিযোগ। পাল্টা তাঁদের পরিচয় জানতে চান চিকিৎসক সুবীর দাস। তখনই ওই দুজন পাল্টা তাঁদের উপর চড়াও হন বলে অভিযোগ। একজন নিজেকে বিডিও বলে পরিচয় দেন বলেও অভিযোগ। জামার কলার ধরে মারধর শুরু করা হয় বলে অভিযোগ চিকিৎসকের। আগ্নেয়াস্ত্র দেখিয়ে হুমকি দেওয়ারও অভিযোগ করা হয়েছে। তারপরেই নাকি অচৈতন্য হয়ে পড়েন ওই চিকিৎসক। সেই সময় তাঁদের ফেলে অভিযুক্তরা চলে যান বলে দাবি। পরে পুলিশের টহলদারি দল তাঁদের উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে আসে। জেলা হাসপাতালের চিকিৎসক সূত্রে খবর, আক্রান্ত ডাক্তারের বুকের ডানদিকের পাঁজরের দুটি হাড় ভেঙেছে। শরীরের বিভিন্ন অংশে আঘাত রয়েছে। এখন তিনি জেলা হাসপাতালের সিসিইউ (CCU)-তে চিকিৎসাধীন।  

কী বলছেন বিডিও:
চিকিৎসকদের যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন কালচিনির বিডিও প্রশান্ত বর্মন। তিনি বলেন, গাড়ি থামানো হয়েছিল। কারণ গাড়িতে চিকিৎসক ও তাঁর সঙ্গীদের 'অস্বাভাবিক' অবস্থায় দেখা যায়। সেই কারণেই সাহায্যের জন্য দাঁড়ানো হয়েছিল। তারপরে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। কোনওভাবেই মারধর করা হয়নি বলে তাঁর দাবি। 

এই মধ্যেই অভিযোগকারীদের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় (Social Media) ভাইরাল হয়েছে। যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ। 

আরও পড়ুন: উনুন ধরানো নিয়ে অশান্তি, ছেলের হাতে খুন বাবা, স্তম্ভিত তমলুক

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari: চালু হল 'আয়ুষ্মান ভারত' ও 'মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা', এবার রাজ্যের সব মানুষ পাবেন এই সুবিধা, মুখ্যমন্ত্রী বললেন...
চালু হল 'আয়ুষ্মান ভারত' ও 'মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা', এবার রাজ্যের সব মানুষ পাবেন এই সুবিধা, মুখ্যমন্ত্রী বললেন...
Agnimitra Paul:
"কেউ এই কাজ করে থাকলে অ্যাকশন হবে, বিজেপির কর্মী বলে পুলিশ ছেড়ে দেবে না, আমরা তৃণমূল নই", বাঁকুড়ার ঘটনায় প্রতিক্রিয়া অগ্নিমিত্রার
Blood Bank Scam: রক্ত ও প্লাজমা পাচার রুখতে আরও কড়া রাজ্য, ব্লাড ব্যাঙ্কগুলোর জন্য আসছে নিজস্ব SOP!
রক্ত ও প্লাজমা পাচার রুখতে আরও কড়া রাজ্য, ব্লাড ব্যাঙ্কগুলোর জন্য আসছে নিজস্ব SOP!
News Live Update : উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি

ভিডিও

CJP Protest | দিল্লিতে CJP আন্দোলনে যোগ দেওয়ার 'অপরাধে' হামলা! কাঠগড়ায় BJP
Nadia Congress Leader Death | কংগ্রেস নেতা-ছেলে খুনেও যোগ TMC-এর? গ্রেফতার পঞ্চায়েত প্রধান-সহ ২
Birbhum Tulu Mondal | ১৬ ঘণ্টা তল্লাশি, তারপরেই গ্রেফতার Anubrata Mondal-এর প্রাক্তন দেহরক্ষী
Birbhum Tulu Mondal | টুলু মণ্ডলের আত্মীয়রা পুলিশের স্ক্যানারে, দুই শ্যালকের বাড়িতে চলল তল্লাশি
Asish Banerjee | আশিস বন্দ্যোপাধ্য়ায়ের রহস্যমৃত্যুর নেপথ্য়ের 'চক্রান্ত'? বড় কথা বলে দিলেন নেতার ভাই

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Embed widget