এক্সপ্লোর

Falakata : ফালাকাটা পুরসভায় 'পদ্ম' ফোটাতে তৎপর বিজেপি, তিনটি জোনে ভাগ করে প্রচারের প্রস্তুতি

Falakata Municipality : গত অক্টোবর মাসেই রাজ্যে বাড়ে আরও দু’টি পুরসভা, ময়নাগুড়ি-ফালাকাটা। ১২৫টি থেকে বেড়ে রাজ্যে পুরসভা হয় ১২৭টি...

অরিন্দম সেন, ফালাকাটা : লোকসভা ও বিধানসভায় জয়ের পর এবার পুরসভা দখলে মরিয়া বিজেপি। মূলত জেলার নতুন পুরসভা ফালাকাটাকেই প্রথম টার্গেট করেছে বিজেপি। ফালাকাটা পুরসভা এলাকাকে তিনটি জোনে ভাগ করে ওয়ার্ড ভিত্তিক প্রচারের প্রস্তুতি বিজেপির। এদিকে বিজেপির কর্মকাণ্ড সাধারণ মানুষকে প্রত্যক্ষভাবে আঘাত করায় মানুষ শাসকদলের পক্ষেই ফিরে আসছে বলে দাবি ব্লক তৃণমূল কংগ্রেসের। 

আলিপুরদুয়ার জেলার একমাত্র পুরসভা ছিল- আলিপুরদুয়ার। এর পর গত ২ অগাস্ট মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি মতো আলিপুরদুয়ার জেলার নতুন পুরসভার নোটিফিকেশন হয়। মানুষের দীর্ঘদিনের দাবি পূরণ হয়। আলিপুরদুয়ার পুরসভা শাসকদল তৃণমূল কংগ্রেসের দখলে থাকলেও বোর্ডের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় তা প্রশাসকমণ্ডলীর হাতে। ফলে, শাসকদল তৃণমূল কংগ্রেস যেমন আলিপুরদুয়ার পুরসভা দখলে রাখতে মরিয়া, তেমনি উন্নয়নকে হাতিয়ার করে ফালাকাটা পুরসভার দখল পেতে প্রচারে জোর শাসকদলের।  

পাশাপাশি, লোকসভা এবং বিধানসভায় পুরসভাভিত্তিক আসনে দুটি এলাকায় বিজেপি ছিল এগিয়ে। ফলে, আত্মবিশ্বাসী বিজেপি শাসকদলের বিরুদ্ধে দুর্নীতি, অনুন্নয়নের অভিযোগ তুলে পুরসভা দখলের প্রস্তুতি নিতে চলেছে। 

সম্প্রতি গেরুয়া শিবিরে ভাঙন ধরে আলিপুরদুয়ারে। আলিপুরদুয়ার জেলা বিজেপির সম্পাদক যোগ দেন তৃণমূল কংগ্রেসে। আলিপুরদুয়ার ২ নম্বর ব্লকের বিজেপি নেতৃত্বও যোগ দেন তৃণমূলে। বিজেপির মিথ্যা স্বপ্নে বিভোর হয়ে ভুল সিদ্ধান্ত নিয়েছিলাম, তৃণমূলে যোগ দিয়ে মন্তব্য করেন অর্জুন দেবনাথ। উল্লেখ্য, গত অক্টোবর মাসেই রাজ্যে বাড়ে আরও দু’টি পুরসভা, ময়নাগুড়ি-ফালাকাটা। ১২৫টি থেকে বেড়ে রাজ্যে পুরসভা হয় ১২৭টি। 

প্রসঙ্গত, ১৯ ডিসেম্বর কলকাতা পুরসভা ও হাওড়া পুরসভায় ভোট করাতে চেয়ে রাজ্য নির্বাচন কমিশনকে চিঠি পাঠিয়েছিল রাজ্য সরকার। ওই চিঠিতে দুটি পুরসভার ভোট গণনার জন্য ২২ ডিসেম্বর দিনটি ধার্য করে নবান্ন। রাজ্যের সেই প্রস্তাবে কমিশন সম্মতি দিয়েছে বলে জানা গেছে। কিন্তু, বিরোধীদের দাবি, শুধু কলকাতা এবং হাওড়া নয়, সব পুরসভার ভোট একসঙ্গে করাক রাজ্য সরকার ও রাজ্য নির্বাচন কমিশন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live: বাজারদর নিয়ন্ত্রণে EB-র হানা, খাস কলকাতার একাধিক বাজারে অভিযান এনফোর্সমেন্ট ব্রাঞ্চের
বাজারদর নিয়ন্ত্রণে EB-র হানা, খাস কলকাতার একাধিক বাজারে অভিযান এনফোর্সমেন্ট ব্রাঞ্চের
Bardhaman Terrorist Hamim Mondal: সরকারের ব্যান করা অ্যাপের মাধ্যমে তথ্য আদান প্রদান, হামিমকে জেরায় চাঞ্চল্যকর তথ্য বেঙ্গল STF-এর
সরকারের ব্যান করা অ্যাপের মাধ্যমে তথ্য আদান প্রদান, হামিমকে জেরায় চাঞ্চল্যকর তথ্য বেঙ্গল STF-এর
Tulu Mondal: গ্রেফতার মিনার, এবার টুলু মণ্ডলের আরও এক আত্মীয়র বাড়িতে ঘরের তালা ভেঙে হানা পুলিশের
গ্রেফতার মিনার, এবার টুলু মণ্ডলের আরও এক আত্মীয়র বাড়িতে ঘরের তালা ভেঙে হানা পুলিশের
Blood Bank Scam: 'রক্ত নিয়ে কারবার', ব্লাড ব্যাঙ্কগুলির জন্য কড়া নির্দেশ স্বাস্থ্যভবনের, কী বার্তা দেওয়া হল ?
'রক্ত নিয়ে কারবার', ব্লাড ব্যাঙ্কগুলির জন্য কড়া নির্দেশ স্বাস্থ্যভবনের, কী বার্তা দেওয়া হল ?

ভিডিও

Census 2027: শুরু জাতিভিত্তিক জনগণনা, সেলফ এনুমারেশন করার জন্য, কীভাবে করবেন ওয়েবসাইটে ফিলাপ ?
Bengal STF: হামিমকে শুভেন্দু অধিকারীর মুভমেন্টে নজর রাখার দায়িত্ব! STF-এর হাতে চাঞ্চল্যকর তথ্য
Suvendu Adhikari: “একজনও রাঁধুনি মা-দিদি -বোন কর্মচ্যুত হবেন না” আশ্বাস মুখ্যমন্ত্রীর
Vande Bharat: এবার বন্দে ভারত এক্সপ্রেসে জীবন্ত হার্ট সুরাট থেকে পৌঁছে দেওয়া হল আহমেদাবাদে
Taslima Nasrin: রবীন্দ্রসদনের অনুষ্ঠানে জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই উত্তেজনা! হইচই দর্শকদের একাংশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget