এক্সপ্লোর

Alipurduar News: ডেলিভারি বয়ের কাজ করেই পড়াশোনার খরচ বহন, গ্রাহকের হাতে আক্রান্ত 'স্নাতক' অমিত..

Alipurduar Graduate Delivery Boy Attacked: বিরিয়ানি ডেলিভারি দিতে গিয়ে হামলার শিকার বাংলার এই গ্র্যাজুয়েট বঙ্গ সন্তান, নেওয়া হল হাসপাতালে

অরিন্দম সেন, আলিপুরদুয়ার: বিরিয়ানি চোরেদের হাতে আক্রান্ত ডেলিভারি বয় (Graduate Delivery Boy attacked)। মাথার পেছনে বাঁশের আঘাতে পড়ল ৫ টা সেলাই।  কাজ করে পড়ার খরচ চালান দরিদ্র পরিবারের এই যুবকের ঘটনায় আতঙ্কগ্রস্ত পরিবার। 

বৃহস্পতিবার রাতে এই ঘটনা ঘটে আলিপুরদুয়ার থানার অন্তর্গত বঞ্চুকামারি গ্রামে। রক্তাক্ত ডেলিভারি বয় অমিত দাসকে তার সহকর্মীরা ভর্তি করে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে। চিকিৎসায় তার মাথার পেছনে পাঁচটা সেলাই পড়ে বলে জানা যায়। আতঙ্কগ্রস্ত আহত অমিত বর্তমানে বাড়িতে।জানা গিয়েছে, গত বুধবার আলিপুরদুয়ার থানার অন্তর্গত বঞ্চুকামারি গ্রামে অর্ডারের ৫ টি বিরিয়ানি ডেলিভারি করতে গিয়েছিল আক্রান্ত যুবক অমিতের সহকর্মী সুমিত ঘোষ।

অভিযোগ, গ্রাহকের সঙ্গে বেশ কিছু যুবক এসে, টাকা না দিয়েই বিরিয়ানি ছিনতাই করে পালিয়ে যায় তারা। বাধা দেবার চেষ্টা করলে সুমিতের উপর আক্রমণ করা হয়।অন্ধকার নির্জন গ্রাম্য এলাকায় খুব বেশি উত্তেজিত না হয়ে ফিরে আসতে বাধ্য হয় সুমিত। পরদিন, বৃহস্পতিবার একই স্থান থেকে আবারো বিরিয়ানির ওর্ডার আসে এবার অমিত ঘোষের কাছে। গতদিনের অভিজ্ঞতায় এবার ৬-৭ জন ডেলিভারি বয় একসঙ্গে সেখানে যায়। দেখতে পায় গত দিনের সেই দুষ্কৃতকারীদের। সেখানে বেধে যায় বচসা। বেশ কিছু যুবক ঘিরে ধরে ডেলিভারি বয়দের। এমন সময় পেছন থেকে দুষ্কৃতীদের তরফে নেমে আসে বাঁশের আঘাত। 

পিছন থেকে মাথার আঘাতে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে অমিত ঘোষ। বাকিরা কোনওক্রমে সক্ষম হয় নিজেদের বাঁচাতে। তারা রক্তাক্ত অমিতকে নিয়ে পালিয়ে আসে জেলা হাসপাতালে। সেখানে চিকিৎসায় মাথার পেছনে ৫ টি সেলাই পড়ে অমিতের। বাকিরা অল্প বিস্তর আহত হয়। ঘটনার বিস্তারিত জানিয়ে নাম সহ লিখিত অভিযোগও করেছে অমিতের বাবা। আলিপুরদুয়ার থানার পুলিশ ঘটনার তদন্তে নামলেও 'অভিযুক্তরা পলাতক' বলে পুলিশ সূত্রে খবর। 

দরিদ্র পরিবারের যুবকদের উপর এমন ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছেন অমিতের পরিবার। জানা যায়,  অমিত এই ডেলিভারির কাজ করে নিজের পড়ার খরচ বহন করে। গ্র্যাজুয়েশন সম্পন্ন করে অমিত চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য কোচিং নিচ্ছে বলে জানা যায়। কিন্তু এমন ঘটনার অভিজ্ঞতায় দিশেহারা অমিত। 

আরও পড়ুন, 'কংগ্রেসকে খতম করবে, আমি তাঁকে খাতির করব ?' কাকে বললেন অধীর ?

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 
 

সেরা শিরোনাম

Cyclone Alert: রাজ্যে কি প্রভাব ফেলবে ঘূর্ণিঝড় 'মুরাসু' ? আগামী কয়েকদিন বিভিন্ন জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটা
রাজ্যে কি প্রভাব ফেলবে ঘূর্ণিঝড় 'মুরাসু' ? আগামী কয়েকদিন বিভিন্ন জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটা
West Bengal Latest News Update: রাজ্য পাবে নতুন পুরসভা, ৩১ ডিসেম্বরের মধ্যে শুনানি শেষ করে সিএএ সার্টিফিকেট দেওয়া হবে, ঠাকুরনগর থেকে একাধিক ঘোষণা মুখ্যমন্ত্রীর
রাজ্য পাবে নতুন পুরসভা, ৩১ ডিসেম্বরের মধ্যে শুনানি শেষ করে সিএএ সার্টিফিকেট দেওয়া হবে, ঠাকুরনগর থেকে একাধিক ঘোষণা মুখ্যমন্ত্রীর
News Live: জ্ঞানেশকাণ্ডে একজোট বিরোধীরা, রামলীলা ময়দানে INDI জোটের সমাবেশ
জ্ঞানেশকাণ্ডে একজোট বিরোধীরা, রামলীলা ময়দানে INDI জোটের সমাবেশ
CM Suvendu Adhikari: মতুয়াগড়ে গিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে নিশানা মুখ্যমন্ত্রীর,
মতুয়াগড়ে গিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে নিশানা মুখ্যমন্ত্রীর, "পশ্চিমবঙ্গ থেকে তৃণমূলকে না সরালে গ্রেটার বাংলাদেশ হয়ে যেত.."

ভিডিও

Sujan Chakraborty:
Indranil Sen Arrested | 'মাস আর্ট'-এর মধুছন্দা, এবার লালবাজারের স্ক্যানারে ইন্দ্রনীল সেনের স্ত্রী
CM Suvendu Adhikari | ঠাকুরনগরে মতুয়া গোঁসাই সম্মেলনে মুখ্যমন্ত্রী, মতুয়াদের উদ্দেশে কী বার্তা?
CM Suvendu Adhikari | ঠাকুরনগরে গিয়ে ঠাকুরবাড়ির পুজো যোগদান, আরতি করলেন মুখ্যমন্ত্রী
INDI Alliance Ramlila Maidan Rally : হুডখোলা গাড়ি চড়ে ময়দানের পথে বিরোধীরা, রয়েছেন রাহুল, মমতা, অখিলেশ-সহ প্রথমসারির নেতা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Targets CPM-TMC: ‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
Omar Abdullah Marries Nidhi Razdan: বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
IND A vs NZ A Day 1: সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
ICICI Bank FD Interest Offers : দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
SA vs AUS: হার্মারের ভেল্কিতে কুপোকাত অস্ট্রেলিয়া, 'সর্বসেরা' সিরিজ় জিতে ব়্যাঙ্কিংয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা
হার্মারের ভেল্কিতে কুপোকাত অস্ট্রেলিয়া, 'সর্বসেরা' সিরিজ় জিতে ব়্যাঙ্কিংয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা
Saptahik Rashifal: দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
New Dwarf Planet Discovery: সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
IND vs NZ: 'ওকে দেশে ফেরত পাঠিয়ে দাও', একাদশ থেকে বৈভবের বাদ পড়া নিয়ে উষ্ণা প্রকাশ করে দাবি ভারতীয় প্রাক্তনীর
'ওকে দেশে ফেরত পাঠিয়ে দাও', একাদশ থেকে বৈভবের বাদ পড়া নিয়ে উষ্ণা প্রকাশ করে দাবি ভারতীয় প্রাক্তনীর
Embed widget