এক্সপ্লোর

Alipurduar News: কোথাও নেই রক্ত, গভীর রাতে চিতাবাঘের দেহ উদ্ধার আলিপুরদুয়ারে

Alipurduar Cheetah Body Rescue: আলিপুরদুয়ারের হাইওয়ের উপর পড়ে পূর্ণবয়ষ্ক চিতাবাঘের দেহটি, অভিযোগের আঙুল কার দিকে ?

অরিন্দম সেন, আলিপুরদুয়ার: বন্য প্রাণীদের সুরক্ষা নিয়ে বারবার সচেতনার বার্তা দেওয়া হচ্ছে সারা দেশেই। চোরাশিকার আটকানোর পাশাপাশি, বন্য়প্রাণীদের রক্ষার্থে কম কম ব্যবস্থা নেয়নি প্রশাসন। তা সেটা জাতীয় স্তরেই হোক কিংবা রাজ্য স্তরে। তবুও কতটা সতর্ক সাধারণ মানুষ ? প্রশ্নটা রয়েই গিয়েছে। গভীর রাতে পূর্ণ বয়ষ্ক চিতাবাঘের দেহ উদ্ধার মাদারিহাট থানা এলাকায়। চলছে ময়নাতদন্ত। রাতের শহরে এমনতিই বেপরোয়া গাড়ির বলি হওয়ার ঘটনা প্রায়শই প্রকাশ্যে আসে। তবে এক্ষেত্রেও তেমন দাবি এখনও আসেনি। কারণ ময়নাতদন্তের রিপোর্ট এলেই প্রকৃত সত্য সামনে আসবে। 

গভীর রাতে চিতাবাঘের দেহ উদ্ধার আলিপুরদুয়ারে, অভিযোগের আঙুল কার দিকে ?

ঘটনাটি ঘটেছে বুধবার গভীর রাতে মাদারিহাট থানার অন্তর্গত জলদাপাড়া বনাঞ্চল সংলগ্ন এশিয়ান হাইওয়েতে । বন দফতর সূত্রে জানা যায়, প্রধান সড়কের রাস্তার উপর পড়ে ছিল পূর্ণবয়ষ্ক চিতাবাঘের দেহটি। খবর পেয়ে, জলদাপাড়া বনবিভাগের কর্মীরা উদ্ধার করে দেহটি। ময়নাতদন্ত করে দেখা হচ্ছে মৃত্যুর কারণ। যদিও বন দফতরের প্রাথমিক ধারণা, হাইওয়ে পারাপারের সময় চলন্ত গাড়ির ধাক্কায় মৃত্যু হয়ে থাকতে পারে চিতাবাঘটির।

আলিপুরদুয়ারে লোকো পাইলটের তৎপরতায় বন্যপ্রাণীর প্রাণ রক্ষা

অপরদিকে, আলিপুরদুয়ারে আরও একটি ঘটনা ঘটেছে। তবে এক্ষেত্রে বেঁচে গিয়েছে বন্য প্রাণীর প্রাণ। রক্ষা পেয়েছে এক্সপ্রেস ট্রেনও। ট্রেনের লোকো পাইলটের তৎপরতায়  এড়ানো সম্ভব হয়েছে হাতির সঙ্গে সংঘর্ষ। রেল সূত্রে জানা গিয়েছে, উত্তর-পূর্ব সীমান্ত রেলের আলিপুরদুয়ার ডিভিশনের অন্তর্গত হাসিমারা-মাদারিহাট রেলস্টেশনের মাঝে  ঘটনাটি ঘটে।

রেল ট্র‍্যাকের উপর জোড়া হাতি

জানা গিয়েছে, দুপুর ৩-২৫ মিনিট নাগাদ আলিপুরদুয়ার জংশন স্টেশন থেকে নিউ-জলপাইগুড়িগামি ১৫৭৭৮ ডাউন টুরিস্ট এক্সপ্রেসের লোকো পাইল্টদ্বয়ের নজরে আসে রেল ট্র‍্যাকের উপর জোড়া হাতি। জলদাপাড়া জাতীয় উদ্যানের জঙ্গল ভেদ করে যাওয়া ট্রেনের লোকো পাইলট কাজল চন্দ এবং সহকারি বি. দেবনাথ প্রায় ৫০ মিটারের বেশি দূরত্বের আগেই তৎপরতার সাথে ট্রেনটি থামাতে সক্ষম হন বলে রেলসূত্রে খবর। যদিও প্রায় মিনিট তিন অপেক্ষা করার পর হাতি দুটি রেল ট্র‍্যাক ছেড়ে আবার প্রবেশ করে জঙ্গলে।

আরও পড়ুন, রোড শোয়ে মেলেনি অনুমতি, আইসির কাপড় খুলে নেওয়ার হুমকি BJP প্রার্থী দিলীপের

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 
 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live: 'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
Awas Yojana: নাম ছিল আবাসের তালিকায়, পঞ্চায়েত থেকে খবর এল সেই টাকা দিয়ে বাড়ি বানিয়ে বসবাস করছে 'ভূতেরা'!
নাম ছিল আবাসের তালিকায়, পঞ্চায়েত থেকে খবর এল সেই টাকা দিয়ে বাড়ি বানিয়ে বসবাস করছে 'ভূতেরা'!
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
CM Suvendu Adhikari: অন্নপূর্ণা যোজনা-সহ এই ৬ প্রকল্প নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর, ‘যারা পাবেন না..’, প্রশাসনিক বৈঠকে কী নির্দেশ ?
অন্নপূর্ণা যোজনা-সহ এই ৬ প্রকল্প নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর, ‘যারা পাবেন না..’, প্রশাসনিক বৈঠকে কী নির্দেশ ?

ভিডিও

Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget