এক্সপ্লোর

Siliguri News: শিলিগুড়ি-বামনহাট ট্রেনের ট্র্যাকে আচমকাই শাবক-সহ হাতির দল !

Elephants In Siliguri Bamanhat Train Line Track : জঙ্গল পেরিয়ে আচমকাই ট্রেন লাইনের ট্র্যাকে শাবক-সহ হাতির দল !

অরিন্দম সেন, আলিপুরদুয়ার: রেলের লোকো পাইলটের তৎপরতায় আবারও প্রাণে রক্ষা পেল শাবক-সহ হাতির দল। ঘটনাটি ঘটেছে উত্তর-পূর্ব সীমান্ত রেলের আলিপুরদুয়ার জংশন এবং রাজাভাতখাওয়া স্টেশনের মাঝে। বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গল ভেদ করে যাওয়া রেল ট্র‍্যাকের কিলোমিটার ১৬২ এলাকায়।

জানা গিয়েছে, বামনহাট -শিলিগুড়ি ডিএমইউ ৭৫৭৪২ ডাউন ট্রেন নিয়ে আসছিলেন ট্রেনের লোকো পাইলট শ্রী এস অধিকারী ও অ্যাসিস্ট্যান্ট লোকোপাইলট শ্রী আর কে মাহাতো। মঙ্গলবার সন্ধ্যা ৫-৫০ মিনিট নাগাদ  রাজাভাতখাওয়া স্টেশন সংলগ্ন এলাকায় প্রায় ১৫০ মিটার দূর থেকে দুটি হাতি এবং একটি হস্তি শাবককে রেল ট্র‍্যাকের পাশে দেখতে পান তারা। তৎক্ষণাৎ ট্রেনের গতি থামিয়ে দিতে সক্ষম হন তারা। লক্ষ্য করেন, ট্রেনের বা-পাশ থেকে ট্র‍্যাক পেরিয়ে হাতির দলটিকে ডান-পাশের জঙ্গলে ফিরে যেতে। প্রায় মিনিট খানেকের অপেক্ষার পর স্বাভাবিক ভাবেই ট্রেন রওনা দেয় গন্তব্যের পথে।

এর আগেও এমন ঘটনা ঘটেছে আলিপুরদুয়ারে। রেলের লোকো-পাইলটদ্বয়ের তৎপরতায় হাতির দলের সাথে অতীতেও সংঘর্ষ এড়িয়েছিল প্যাসেঞ্জার ট্রেন। ঘটনাটি ঘটেছিল উত্তর-পূর্ব সীমান্ত রেলের আলিপুরদুয়ার ডিভিশনের অন্তর্গত রেলের হাসিমারা-মাদারিহাট স্টেশনের মাঝে। জানা গিয়েছিল, রেলের কিমি ১৩০/৩ স্থানে জলদাপাড়া জাতীয় উদ্যান ভেদ করে যাওয়া ডাউন ধুবড়ি-শিলিগুড়ি প্যাসেঞ্জার ট্রেনের সামনেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। জানা যায়, ট্রেনের লোকো পাইলটদ্বয় লক্ষ্য করেন ইঞ্জিন থেকে পায় ৭০ মিটার দূরে ট্র‍্যাকের পাশেই রয়েছে হাতির দল। তৎক্ষনাৎ ইঞ্জিনের ব্রেক কষে দাড় করিয়ে দিতে সক্ষম হয়েছিলেন তারা।

একুশ সালে আলিপুরদুয়ারে  হঠাৎ রেললাইনে এভাবেই দেখতে পাওয়া গিয়েছিল হাতিকে। সেবারও চালকের তৎপরতায় রক্ষা হয়। নাগরাকাটা থেকে চালসা যাওয়ার পথে বাচ্চা-সহ রেললাইনে চলে আসে দুটি পূর্ণবয়স্ক হাতি। দেখতে পেয়েই ট্রেন থামিয়ে দেন চালক। হাতি নিরাপদে রেললাইন পেরনোর পর ফের ট্রেন ছাড়েন চালক।

  ডুয়ার্সের সেবক-গুলমা লাইনে একই কাণ্ড ঘটে। দুরন্ত গতিতে ছুটে আসা শিলিগুড়ি-আলিপুরদুয়ার ইন্টারসিটি এক্সপ্রেসের সামনে চলে আসে একটি হাতি। তবে সে বারও ট্রেনচালকের তৎপরতার মর্মান্তিক পরিণতি এড়ানো গিয়েছিল। দ্রুত ব্রেক কষে ট্রেনের গতি নিয়ন্ত্রণ করেছিলেন চালক ও সহকারী চালক। বড়সড় বিপদের হাত থেকে বেঁচেছিলেন যাত্রীরাও। পাহাড়ে এমন অভিজ্ঞতা রয়েছে আরও।

ডুয়ার্সের চালসা-নাগরাকাটা রেললাইনও এই ঘটনার সাক্ষী।  লাইনে পিলারের কাছে হাতি পারাপারের সময় চলে আসে ট্রেন। রেল সূত্রে খবর, লাইনে যে হাতি থাকতে পারে সে কথা বেশ কিছুটা আগেই টের পেয়েছিলেন চালক । তাঁর এবং সহকারী চালকের তৎপরতায় প্রাণ বাঁচে প্রাণীটির। কিছু ঘটার আগেই ট্রেনের গতি নিয়ন্ত্রণ করেন চালক ও সহকারী চালক। হাতিটি লাইন পেরিয়ে তার গন্তব্যের দিকে চলে গেলে এগিয়ে যায় ট্রেন। 

সেরা শিরোনাম

West Bengal Live News Update: আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
News Live Updates: যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
Calcutta High Court: ভোটের আগে আটক, ভোট মিটতেই মুক্তি? পুলিশ দিয়ে জেলা পরিষদ দখলের অভিযোগ, হাইকোর্টে মামলা করল কংগ্রেস
ভোটের আগে আটক, ভোট মিটতেই মুক্তি? পুলিশ দিয়ে জেলা পরিষদ দখলের অভিযোগ, হাইকোর্টে মামলা করল কংগ্রেস
Soham Chakraborty : মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?
মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?

ভিডিও

Durga Puja 2026 : ৭৭ বছরে বেহালা ইয়ং মেনস্, কৃষ্টিভাবনায় সেরার শারদ আনন্দ সম্মান পেল এই পুজো
Barisha Sarbojonin Durga Puja | কীভাবে সেজে উঠছে, বড়িষা সর্বজনীনের পুজো, দেখে নেব | ABP ANANDA LIVE
Adi Ballygunge Durga puja | আদি বালিগঞ্জ সর্বজনীন এবারে ৭৭-এ পা দিল | ABP ANANDA LIVE
Hatibagan Nabin Pally | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল হাতিবাগান নবীন পল্লি | Durga Puja 2026
Ekdalia Evergreen Club | এবিপি আনন্দর সেরা পাড়ার পুজো হিসেবে সম্মানিত একডালিয়া এভারগ্রিন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget