এক্সপ্লোর

Alipurduar News: আলিপুরদুয়ারে লোকালয় থেকে ফের উদ্ধার ব্ল্যাক বিয়ার প্রজাতির ভালুক, ছাড়া হল জঙ্গলে

Alipurduar News: বক্সা বন দফতর সূত্রে খবর,  গতকাল বিকেল ৫ টা নাগাদ এই ভালুকটিকে দেখা যায় আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের রায়ডাক নদীর চরে। খবর পেয়ে বনদপ্তরের কুমারগ্রাম রেঞ্জের কর্মীরা সেখানে পৌঁছন।


অরিন্দম সেন, আলিপুরদুয়ার: আবারও লোকালয় থেকে উদ্ধার হিমালয়ান ব্ল্যাক বিয়ার প্রজাতির ভালুক। ( Himalayan Black bear rescued) লোকালয় থেকে উদ্ধার করে (Alipurduar) বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলে ছেড়ে দেওয়া হল আনুমানিক ২ বছর বয়সের ওই হিমালয়ান ব্ল্যাক বিয়ার প্রজাতির স্ত্রী ভালুকটিকে। 

বক্সা বন দফতর সূত্রে খবর,  গতকাল বিকেল ৫ টা নাগাদ এই ভালুকটিকে দেখা যায় আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের রায়ডাক নদীর চরে। খবর পেয়ে বনদপ্তরের কুমারগ্রাম রেঞ্জের কর্মীরা সেখানে পৌঁছন। তাঁরা ঘুম পাড়ানি গুলিতে কাবু করার পর ভালুকটিকে উদ্ধার করতে সক্ষম হন বলে বন দফতর সূত্রে খবর। তারপর, প্রাণী চিকিৎসককে দিয়ে ভালুকটির সুস্থতা পরীক্ষার পর আজ সকালে  সেটিকে বক্সা ব্যাঘ্র প্রকল্পের গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হয়। বন দফতরের পূর্ব উপক্ষেত্র অধিকর্তা পি  হরিশ এ কথা জানান।

উল্লেখ্য, চলতি মাসের ৩-রা ডিসেম্বর একইভাবে জঙ্গল থেকে বেরিয়ে আসা আলিপুরদুয়ারের মাঝেরডাবড়ি চা বাগানে ভালুকের দেখা মেলে। ঘুম পাড়ানি গুলিতে কাবু করার  পর সেটিকেও ছেড়ে দেওয়া হয়েছিল বক্সার গভীর জঙ্গলে। একের পর এক লোকালয়ে ভাল্লুকের উপস্থিতিতে চিন্তিত বন দফতর।

কিছুদিন আগে  ভালুকের পচাগলা দেহ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছিল আলিপুরদুয়ারে। দেহটি দিন তিনেকের পুরনো বলেই অনুমান ছিল বন দফতরের। পেটের কাছের বেশ কিছুটা অংশ খুবলে তুলে নেওয়া হয়েছিল। সেই অবস্থাতেই দেহটি উদ্ধার হয়। বন্য কোনও জন্তুর হামলাতেই ভালুকটির মৃত্যু হয়েছে বলে অনুমান ছিল বন দফতরের আধিকারিকদের। 

আলিপুরদুয়ারের অন্তর্গত দলগাঁও রেঞ্জ জঙ্গল থেকে ভালুকের (Black Bear Found Dead) দেহটি উদ্ধার হয়। সকালে বনদফতরের জলপাইগুড়ি ডিভিশনের অধীনস্থ ১৯৭৯ প্ল্যান্টেশন এলাকায় টহল দেওয়ার সময় সেটি চোখে পড়ে। সঙ্গে সঙ্গে খবর যায় বন দফতরে। ঘটনাস্থলে ছুটে আসেন অন্যান্য আধিকারিকরা। প্রাথমিক তদন্তের পর বন দফতর (Forest Department) জানায়, সেটি হিমালয়ান ব্ল্যাক প্রজাতির স্ত্রী ভালুকের দেহ (Himalayan Black Bear)। সম্ভবত দিন তিনেক আগে ভালুকটির মৃত্যু হয়। কোনও বন্য জন্তুই তার পেটের অংশ খুবলে খেয়েছে বলে মনে করছেন বন দফতরের আধিকারিকরা।  দেহটির ময়নাতদন্ত করে দেখা হয়।

 

সেরা শিরোনাম

West Bengal Live News Update: আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
Agnimitra Paul:
"অ্যান্টি স্কিড রং করা হয়েছে, তাও কেন স্কিড করল...", চিংড়িহাটা ব্রিজে বাইক দুর্ঘটনা নিয়ে কী বললেন পুরমন্ত্রী?
CPM News: পুজো শুরু হতেই বামেদের বুকস্টলে হামলা ও মারধর, অভিযোগের তির বিজেপির দিকে
পুজো শুরু হতেই বামেদের বুকস্টলে হামলা ও মারধর, অভিযোগের তির বিজেপির দিকে
Abhijeet Dipke:
"তেরঙ্গা ওড়ানোর জন্য সৌরভ ও আশুকে জেলে ঢোকানো হয়েছে...", তেরঙ্গা হাতে প্রতিবাদের ডাক অভিজিৎ দীপকের

ভিডিও

Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Embed widget