এক্সপ্লোর

Alipurduar Railway Employee Retirement: পুষ্প বৃষ্টিতে শুভেচ্ছা, মালা পরিয়ে বরণ; বিদায় সম্বর্ধনা অনুষ্ঠানে আবেগপ্রবণ রেল কর্মী

West Bengal News: জানা যায়, রেলের লোকো-পাইলট হিসেবে চাকরি জীবনের শেষ যাত্রায় শিলিগুড়ি জংশন থেকে আলিপুরদুয়ার জংশন পর্যন্ত আসেন তিনি।

অরিন্দম সেন, আলিপুরদুয়ার: অবসর গ্রহণের আগে অভিনব অভিজ্ঞতা। ট্রেন স্টেশনে পৌঁছতেই বরণ করা হল লোকো পাইলটকে। ৩২ বছরের কর্মজীবনের অবসরের আগে সহকর্মীদের আয়োজনে আবেগপ্রবণ লোকো-পাইলট কাজল চন্দ্র। 

অনেকটা যেন বিয়ের আয়োজন। বরকে বরণ করার মতো করেই সব আয়োজন করেছিলেন সহকর্মীরা। উত্তর-পূর্ব সীমান্ত রেলের আলিপুরদুয়ার জংশন স্টেশনে অভিনব ঘটনার সাক্ষী রইলেন যাত্রীরাও। রেলের লোকো-পাইলট ছিলেন কাজল চন্দ্র। চাকরি জীবনের শেষ যাত্রায় শিলিগুড়ি জংশন থেকে আলিপুরদুয়ার জংশন পর্যন্ত ট্রেন নিয়ে আসার সময় বারবার আবেগপ্রবণ হয়ে পড়ছিলেন। অথচ কঠিন প্রতিকূলতার মাঝে এমনকি রেল ট্র‍্যাকে হাতির মুখোমুখি পড়েও নিজেকে স্থির রাখতে পেরেছেন কর্মজীবনে। ইঞ্জিন ক্লিনার থেকে লোকো-পাইলট, দীর্ঘ ৩২ বছরের চলন্ত কর্মজীবন থমকে যাবে গন্তব্যে ফিরলেই। যদিও তিনি ভাবতেও পারেননি কেমন সম্বর্ধনা জুটতে চলেছে তাঁর কর্মজীবনের বিদায় লগ্নে। শেষদিনে চমক ছিল তাঁর জন্য। নেপথ্যে সহকর্মীরা। 

সকাল প্রায় ১১:২৮ মিনিটে যাত্রীবাহী শিলিগুড়ি-বামনহাট প্যাসেঞ্জার ট্রেন নিয়ে কর্মজীবনের শেষ স্টেশন আলিপুরদুয়ার জংশনে প্রবেশ করেন। সঙ্গে সঙ্গে ব্যান্ড বাজিয়ে স্বাগত জানাতে শুরু করেন তাঁর সহকর্মীরা। যা দেখে আবেগ আর ধড়ে রাখতে পারছিলেন না কাজল চন্দ্র। চোখ তার ঝাপসাও হয়ে যায়। শেষ বারের জন্য প্রণাম জানিয়ে ইঞ্জিন ছাড়েন। সহকর্মী ও পরিবারের সদস্যদের পুষ্প বৃষ্টিতে শুভেচ্ছা জানান। পাশাপাশি মাথায় পাগড়ি পড়িয়ে একের পর এক ফুলের মালা দিয়ে সম্বর্ধনায় বুকে টেনে নেন। শুধু তাই নয়, চাকরি জীবনের ইতি টানতে ইঞ্জিন থেকে রেলের ক্রু লবি পর্যন্ত বাজনা সহযোগে সহকর্মীদের উচ্ছ্বাস, উদ্দিপনা যেন এক স্মরণীয় দিন বলে মনে করছেন অবসরপ্রাপ্ত রেলকর্মী। একইভাবে সিনিয়র সহকর্মীর অবসরে মন খারাপ নব-প্রজন্মের রেলকর্মীদেরও। 

অবসর মুহূর্তে এমন অভাবনীয় বিদায় সম্বর্ধনা জুটবে ভাবতেও পারেননি কাজল চন্দ্র। তার কথায়, এটা প্রকাশ করা দায়। তিনি বলেন, "চ্যালেঞ্জিং এই কর্মজীবন সুন্দরভাবে পার করতে পারায় খুশি আমি। সবই সম্ভব হয়েছে পরিবারের সহযোগিতায়। বর্তমান প্রজন্মের ছেড়ে যাওয়া সহকর্মীদের উদ্দেশ্যে তার বার্তা, নিষ্ঠা ও নিয়মানুবর্তিতার পাশাপাশি রেলের এই চলমান কর্মজীবনের মাঝে পর্যাপ্ত বিশ্রাম অবশ্যই নিতে হবে নিজেকে সুস্থ রাখতে।''                      

আরও পড়ুন: East Burdwan News: শিক্ষকের অভাবে বন্ধ ঝাঁপ, মঙ্গলকোটের স্কুলে বসছে হাট

সেরা শিরোনাম

Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই
অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই "যোগ্য"দের জন্য জরুরি বার্তা রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রার, “মা-বোনেদের..”
Uttar Dinajpur News: পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
Meera Bhattacharya: অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মীরা ভট্টাচার্য, কী হয়েছে বুদ্ধদেব জায়ার?
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মীরা ভট্টাচার্য, কী হয়েছে বুদ্ধদেব জায়ার?
BJP News: গুপ্তা ব্রাদার্সে গুন্ডাগিরি, গ্রেফতার হওয়ার পরের দিনই জামিন পেলেন বিজেপি নেতা
BJP News: গুপ্তা ব্রাদার্সে গুন্ডাগিরি, গ্রেফতার হওয়ার পরের দিনই জামিন পেলেন বিজেপি নেতা

ভিডিও

Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |
Jadavpur University | আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur University |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget