এক্সপ্লোর

Alipurduar News: স্ক্রাব টাইফাস আতঙ্কে জেলা স্বাস্থ্য দফতরকে নিয়ে বৈঠক আলিপুরদুয়ার জেলা প্রশাসনের

Scrub Typhus: এই বৈঠকে জেলা স্বাস্থ্য দফতর ছাড়াও উপস্থিত ছিলেন আলিপুরদুয়ার এবং ফালাকাটা পুরসভার চেয়ারম্যানরা। জানা গিয়েছে, প্রায় ২ ঘণ্টা চলে এই বৈঠক।

অরিন্দম সেন, আলিপুরদুয়ার: আতঙ্ক বাড়াচ্ছে স্ক্রাব টাইফাস (Scrub Typhus)। পাশের জেলাতেই একাধিক মানুষ আক্রান্ত হয়েছেন স্ক্রাব টাইফাসে। সেই আতঙ্ক থেকেই জেলা স্বাস্থ্য দফতরকে নিয়ে তড়িঘড়ি বৈঠকে বসল আলিপুরদুয়ার (Alipurduar) জেলা প্রশাসন। তাদের উদ্যোগে প্রশাসনিক ভবন ডুয়ার্স কন্যায় আজ বৈঠক হয়। এই বৈঠকে জেলা স্বাস্থ্য দফতর ছাড়াও উপস্থিত ছিলেন আলিপুরদুয়ার এবং ফালাকাটা পুরসভার চেয়ারম্যানরা। জানা গিয়েছে, প্রায় ২ ঘণ্টা চলে এই বৈঠক।

স্ক্রাব টাইফাস আতঙ্কের জের আলিপুরদুয়ারে-

বৈঠক প্রসঙ্গে জেলা স্বাস্থ্য আধিকারিক সুমিত গঙ্গোপাধ্যায় বলেন, 'এই মুহূর্তে আলিপুরদুয়ার জেলায় ডেঙ্গি এবং স্ক্রাব টাইফাসের প্রভাব অন্যান্য জেলার তুলনায় অনেকটাই কম। কিন্তু মাথায় রাখতে হবে কোচবিহার এবং জলপাইগুড়িতে স্ক্রাব টাইফাস এবং ডেঙ্গির প্রভাব বেড়েছে। তাই আমরা কোনওরকম ঝুকি নিতে চাইছি না। সাবধানে কীভাবে থাকা যায়, জেলার মানুষদের কীভাবে নিরাপদে রাখা যায়, তার জন্য়ই এই বৈঠক।' সূত্রের খবর, জেলার বিভিন্ন স্বাস্থ্য আধিকারিকদের নিয়ে এবং দুই পুরসভাকে নিয়ে প্রায় ২ ঘণ্টা এই বৈঠক চলে। জানা গিয়েছে, কোন কোন পদক্ষেপ আরও ভালোভাবে নেওয়া যেতে পারে, তার উপর বিশেষ জোর দেওয়া হচ্ছে।

আরও পড়ুন - Scrub Typhus: কোচবিহারে ছড়াচ্ছে স্ক্রাব টাইফাস, আক্রান্ত প্রায় ৬০।Bangla News

ডেঙ্গি এড়াতে, মশার উপদ্রব কমাতে এলাকায় জল জমতে না দেওয়া, স্ক্রাব টাইফাসের ক্ষেত্রে দ্রুত রোগীকে চিহ্নিতকরণ করা নিয়েই মূলত বৈঠক হয় বলে জানিয়েছেন সুমিত গঙ্গোপাধ্যায়। তাঁর বক্তব্য, চলতি বছর এখনও পর্যন্ত ডেঙ্গিতে ১৫জন এবং স্ক্রাব টাইফাসে ৯জন আক্রান্ত হয়েছেন। আক্রান্তের সংখ্যা নিয়ন্ত্রণে থাকলেও এর প্রভাব যাতে আরও বেশি মানুষের মধ্যে না পড়ে, সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক যাতে ছড়িয়ে না পড়ে, তার জন্য স্বাস্থ্যকর্মীদের সঙ্গে নিয়ে বাড়তে বাড়িতে গিয়ে প্রচার চালানোর কথাও জানান তিনি। পাশাপাশি জানিয়েছে, পুরসভাকেও এই সমস্ত বিষয়ে সতর্ক করা হয়েছে বলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Update : বিদেশ যেতে পারবেন অভিষেক? আজ কী নির্দেশ সুপ্রিম কোর্টের ?
বিদেশ যেতে পারবেন অভিষেক? আজ কী নির্দেশ সুপ্রিম কোর্টের ?
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকছে না, কী কী করলে টাকা পাবেন আপনি?
অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকছে না, কী কী করলে টাকা পাবেন আপনি?
Arpita Sarkar : 'ওই মেয়েটা বোরখা পরে থাকত'... মেয়ের জ*ঙ্গিযোগ নিয়ে একের পর এক চাঞ্চল্যকর তথ্য, কার দিকে আঙুল অর্পিতার বাবার
'ওই মেয়েটা বোরখা পরে থাকত'... মেয়ের জ*ঙ্গিযোগ নিয়ে একের পর এক চাঞ্চল্যকর তথ্য, কার দিকে আঙুল অর্পিতার বাবার
Abhishek Banerjee: বিদেশ যেতে পারবেন অভিষেক? তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ মামলার ভবিষ্যৎ কী? আজ জোড়া মামলায় কী নির্দেশ দেবে সুপ্রিম কোর্ট
বিদেশ যেতে পারবেন অভিষেক? তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ মামলার ভবিষ্যৎ কী? আজ জোড়া মামলায় কী নির্দেশ দেবে সুপ্রিম কোর্ট

ভিডিও

Malda News | মালদায় উদ্ধার কোটি কোটি টাকা, এত টাকার মালিক কে? ABP Ananda LIVE
Tulu Mondal | 'ক্রিমিনাল সিন্ডিকেট'-এর দায়িত্বে ছিল, এবার গ্রেফতার টুলুর ম্যানেজার | Birbhum News
Terrorist in Burdwan News | ইনস্টাগ্রামে 'ফাঁদ'! তরুণ তরুণীদের মগজ ধোলাই করত অর্পিতা?
Indranil Khan| মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টার সঙ্গে ব্যাডমিন্টন খেললেন ক্রীড়ামন্ত্রী | Subrata Gupta
Malda Money Recovered: কাঁড়ি কাঁড়ি টাকা, গুনতে আনা হল মেশিন, মালদায় উদ্ধার কত কোটি?| ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget