এক্সপ্লোর

Alipurduar Tea Garden: বাড়তে পারে চা-এর দাম? নদীর জল ঢুকে বিপর্যস্ত চা বাগান, মাথায় হাত চা-শ্রমিক থেকে বাগান কর্তৃপক্ষের

Tea Price: খরস্রোতা নদীর তাণ্ডব শুধু থাবা বসায়নি চা বাগানে, থাবা বসিয়েছে ওদের পরিবারের অন্ন সংস্থানেও।

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • তোর্সা নদীর বাঁধ ভেঙে সুভাষিনী চা বাগান প্লাবিত হয়েছে।
  • প্রায় ৯০ হেক্টর জমি নষ্ট, পলি জমেছে পুরো বাগানে।
  • চা-শ্রমিকদের রুটি-রুজি অনিশ্চিত, সাহায্যের আবেদন জানানো হয়েছে।
  • আলিপুরদুয়ার জেলা পরিষদ বাঁধ মেরামতির কাজ শুরু করেছে।

অরিন্দম সেন, আলিপুরদুয়ার: ফুঁসছে তোর্ষা। খরস্রোতা নদী পাড় ভেঙেছে আলিপুরদুয়ারের সুভাষিনী চা বাগান সংলগ্ন বাঁধের। নদীর জল ঢুকে বিপর্যস্ত চা বাগান। মাথায় হাত চা-শ্রমিক থেকে বাগান কর্তৃপক্ষের।                                            

দুর্যোগে তছনছ হয়ে গেছে আলিপুরদুয়ারের সুভাষিনী চা বাগান। তোর্সার রুদ্ররূপে তলিয়ে গেছে চা বাগান সংলগ্ন বাঁধ। হুড়মুড়িয়ে জল ঢুকছে চা বাগানে। চা বাগানের একাংশ ইতিমধ্যেই তলিয়ে গেছে জলের তলায়। জমেছে পলিমাটি। নষ্ট হয়েছে জমি। মাথায় হাত পড়েছে চা বাগান কর্তৃপক্ষের।                                                         

সুভাষিনী চা বাগানের ম্যানেজার শীর্ষেন্দু বিশ্বাস বলেন, 'বাগানের পরিস্থিতি খুবই খারাপ। জল ঢুকে ৯০ হেক্টর জমি নষ্ট করে দিয়েছে। পুরো বাগানে পলি ভরে গেছে। অবস্থা খুবই খারাপ।' এদিকে, স্থানীয়দের অনেকেই যুক্ত এই চা বাগানের সঙ্গে।                                       

খরস্রোতা নদীর তাণ্ডব শুধু থাবা বসায়নি চা বাগানে, থাবা বসিয়েছে ওদের পরিবারের অন্ন সংস্থানেও। চা বাগানের শ্রমিকের কথায়, 'বাগানের পরিস্থিতি খারাপ। বাঁধ ভেঙে চা বাগান ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা আবেদন করছি, আমাদের সাহায্য করুন।' 

চা বাগানের আরেক শ্রমিকের কথায়, 'এখানে পরিস্থিতি এখন এমন যে চারা লাগালেও হবে না। এখানে বালি ও ডলোমাইট মিশে আছে। দ্বিতীয়বার এখানে হবে না। সরকারের কাছে আবেদন বাগানটা একটু দেখুন।'                                           

ইতিমধ্যেই বাঁধ মেরামতির কাজ শুরু করেছে আলিপুরদুয়ার জেলা পরিষদ। প্রশাসনের পক্ষ থেকে আশ্বাসও মিলেছে। আলিপুরদুয়ার জেলা পরিষদের সভাধিপতি স্নিগ্ধা শৈব বলেন, 'এই বাগানটাকে কীভাবে তৈরি করা যায় সেই ব্যাপারে আমাদের আলোচনা চলছে। দেখা যাক কত দ্রুত ছন্দে ফিরিয়ে আনা যায়।' 

দুর্যোগ কাটলেও পরিস্থিতি কবে স্বাভাবিক হবে? কবে আবার হাসি ফিরবে দুটি পাতা একটি কুড়ির দেশে? 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Nadia News: বাবা-ছেলের গাড়ি আটকে এলোপাথাড়ি কোপ, পর পর গুলি, চোখের নিমেষে শেষ কংগ্রেস নেতা ও তাঁর ছেলে
বাবা-ছেলের গাড়ি আটকে এলোপাথাড়ি কোপ, পর পর গুলি, চোখের নিমেষে শেষ কংগ্রেস নেতা ও তাঁর ছেলে
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Asish Banerjee Son Reacts: ‘আমরা আর রাজনীতিতে নেই’, কান্নায় ভেঙে পড়লেন আশিস বন্দ্যোপাধ্য়ায়ের ভাইপো
‘আমরা আর রাজনীতিতে নেই’, কান্নায় ভেঙে পড়লেন আশিস বন্দ্যোপাধ্য়ায়ের ভাইপো

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: রাজ্যের এই অংশে আচমকাই চলল গুলি ..
North 24 Parganas News: রাজ্যের এই অংশে আচমকাই চলল গুলি ..
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
Weather Alert: রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
RG Kar Case: RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও,
RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও, "এরা যা অত্যাচার করেছে, মেয়েটার ওপর .."
Embed widget