এক্সপ্লোর

Alipurduar News: লোকালয়ে ঘুরছে দুটি চিতল হরিণ, উদ্ধার করলেন চা বাগানের শ্রমিকরা

Alipurduar News: লোকালয়ে ঘুরে বেড়ানোর সময় দুটি চিতল হরিণকে উদ্ধার করে বন দফতরের হাতে তুলে দিলেন চা বাগানের শ্রমিকরা। শুক্রবার ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ারের কালচিনি ব্লকের চিঞ্চুলা চা বাগান এলাকায়।

অরিন্দম সেন, আলিপুরদুয়ার: আলিপুরদুয়ারে (Alipurduar) জঙ্গল এলাকা থেকে মাঝে মধ্যে লোকালয়ে বেরিয়ে আসে বিভিন্ন পশু। চোখে পড়লেই তাদের উদ্ধার করে বন দফতরের হাতে তুলে দেন স্থানীয় বাসিন্দারা। শুক্রবার ফের সেই একই ঘটনা ঘটল। লোকালয়ে বেরিয়ে আসা দুটি চিতল হরিণকে (chital deer) উদ্ধার করে বন দফতরের হাতে তুলে দিলেন চা বাগানের শ্রমিকরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, বক্সা ব্যাঘ্র প্রকল্পের পানা রেঞ্জের জঙ্গল থেকে লোকালয়ে চলে এসেছিল দুটি চিতল হরিণ। ‌শুক্রবার এই ঘটনার খবর জানাজানি হতেই উত্তেজনা ছড়িয়ে পড়ে কালচিনি ব্লকের চিঞ্চুলা চা বাগান এলাকায়। 

আরও পড়ুন: Loksabha Elections 2024: ভোটের মধ্যে ভাইরাল ঘাটালের অডিও, চাকরি বিক্রি নিয়ে দেবকে নিশানা হিরণের

প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, চা বাগানের শ্রমিক মহল্লায় ঢুকে পড়েছিল তারা। তারপর ওই হরিণ দুটি বিভিন্ন এলাকায় দাপিয়ে বেড়ায়। বেশ কিছুক্ষণ ধরে চেষ্টা করার পর ওই এলাকার বাসিন্দারা হরিণ দুটিকে  ধরে ফেলেন। পাশাপাশি খবর দেন বন দফতরে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দুটি হরিণকে উদ্ধার করেন বক্সা ব্যাঘ্র প্রকল্পের পানা মোবাইল রেঞ্জের বনকর্মী ও আধিকারিরা।‌ প্রাথমিক চিকিৎসার পর দুটি হরিণকে গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হয় বলে বন দফতর সূত্রে খবর।‌

প্রসঙ্গত উল্লেখ্য, বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলে প্রচুর পরিমাণে সম্বর ও বার্কিং হরিণ থাকলেও বাঘদের খাদ্য তালিকার অতিপ্রিয় চিতল হরিণের সংখ্যা কম ছিল। ওই ঘাটতি মেটানোর জন্য বর্ধমান, বীরভূম ও শিলিগুড়ির বেঙ্গল সাফারি সহ রাজ্যের বিভিন্ন অভয়ারণ্য থেকে বক্সার জঙ্গলে চিতল হরিণ নিয়ে এসে ছাড়ে বন দফতর। ২০২৩ সালের ডিসেম্বর মাসে বীরভূমের বল্লভপুরের জঙ্গল থেকে ৮৩টি হরিণ এনে ছাড়া হয়েছিল। তার আগে শিলিগুড়ি ও বর্ধমান থেকে হরিণ নিয়ে ছাড়া হয় বক্সা জঙ্গলে। বর্তমানে তাই চিতল হরিণের সংখ্যা ভালোই আছে সেখানে। সেই হরিণগুলিই মাঝে মধ্যে জঙ্গল থেকে খাবার সন্ধানে লোকালয় বেরিয়ে আসে। শুক্রবার সেই রকমই ঘটনাই ঘটেছিল কালচিনি ব্লকের চিঞ্চুলা চা বাগান এলাকায়।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Weather Updates: তাপপ্রবাহ না প্রবল বৃষ্টি? পঞ্চম দফার ভোটে কেমন থাকবে জেলার আবহাওয়া?

সেরা শিরোনাম

News Live Updates: জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ফের পথে ককরোচ জনতা পার্টি
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ফের পথে ককরোচ জনতা পার্টি
JNU Molestation Case: JNU-এ যৌন হেনস্থার অভিযোগ কংগ্রেস সাংসদের বিরুদ্ধে, অভিযুক্তকে সাসপেন্ডের দাবিতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ BJP-র মহিলা সাংসদদের
JNU-এ যৌন হেনস্থার অভিযোগ কংগ্রেস সাংসদের বিরুদ্ধে, অভিযুক্তকে সাসপেন্ডের দাবিতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ BJP-র মহিলা সাংসদদের
Calcutta High Court: বামেদের বুকস্টল দেওয়ার অনুমতি নিয়ে, রাজ্য়কে অবস্থান স্পষ্ট করতে বলল হাইকোর্ট,
বামেদের বুকস্টল দেওয়ার অনুমতি নিয়ে, রাজ্য়কে অবস্থান স্পষ্ট করতে বলল হাইকোর্ট, "ওঁনারা বই বিক্রি করতে চান, খাবার না.."
News Live Blog: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা

ভিডিও

Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget