এক্সপ্লোর

Alipurduar News: লাল রঙের কাপড়ের ব্যাগ হস্তান্তর মাত্রই পর্দাফাঁস; ব্রাউন সুগার-সহ হাতেনাতে গ্রেফতার TMC নেতা-সহ ২ !

Brown Sugar Smuggling: অভিযোগ, দীর্ঘদিন ধরেই এলাকায় মাদকের ব্যাবসা করতেন বিষ্ণু। এমনকী এই অভিযোগও রয়েছে যে, বাড়ির সামনে অবস্থিত তৃণমূল কার্যালয়েই চলত মাদক সেবনের কাজ।

অরিন্দম সেন, আলিপুরদুয়ার : খবর পেয়ে সাদা পোশাকে হানা পুলিশের। ব্রাউন সুগার-সহ হাতেনাতে গ্রেফতার তৃণমূলের অঞ্চল সভাপতি ও মালদার বাসিন্দা এক যুবক। সোমবার গভীর রাতে শামুকতলা থানার পুলিশ আলিপুরদুয়ার-২ নং ব্লকের মাঝেরডাবড়ি গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে গ্রেফতার করে এই দুই অভিযুক্তকে। ধৃতদের কাছ থেকে উদ্ধার করা হয় ৫২ গ্রাম ওজনের ব্রাউন সুগারের প্যাকেট , নগদ টাকা ও ওজন মাপার একটি যন্ত্র। ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা রুজু করেছে পুলিশ। ঘটনার জেরে শোরগোল পড়ে গিয়েছে।

কী ঘটনা ?

সোমবার রাতে খবর পেয়ে অভিযান চালায় শামুকতলা থানার পুলিশ। মাঝেরডাবড়ি গ্রাম পঞ্চায়েতের ১১/২৬৩ নং বুথ এলাকার বাসিন্দা ধৃত বিষ্ণু রায়ের বাড়ির পাশে অভিযান চালানো হয়। ধৃত বিষ্ণু রায় আলিপুরদুয়ার জেলা হাসপাতালের একজন গ্রুপ-ডি কর্মী ও তৃণমূল পরিচালিত মাঝেরডাবড়ি গ্রাম পঞ্চায়েত এলাকার ১১/২৬৩ নং বুথের তৃণমূল পঞ্চায়েত সদস্যার স্বামী তথা তৃণমূলের অঞ্চল সভাপতিও। বিষ্ণু রায় ও মালদার কালিয়াচকের বাসিন্দা যুবক চন্দন মণ্ডলের মধ্যে ব্রাউন-সুগার আদান-প্রদানের সময়ই হাতে-নাতে ধরে ফেলে শামুকতলা পুলিশের সাদা পোশাকের দল। চন্দনের লাল রঙের কাপড়ের ব্যাগের ভেতরে রাখা একটি টিফিন বক্স থেকে উদ্ধার করা হয় ৫২ গ্রাম ওজনের ব্রাউন সুগারের প্যাকেট ও নগদ টাকা। পাশাপাশি স্থানীয় অঞ্চল সভাপতির কাছ থেকেও উদ্ধার হয় ওজন মাপার একটি যন্ত্র। অভিযুক্ত দু'জনকেই পুলিশ গ্রেফতার করেছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন মালদা থেকে চন্দন নামের ওই মাদক পাচারকারী ট্রেনে করে নিউ আলিপুরদুয়ার স্টেশনে এসে পৌঁছায়। আগাম পাওয়া খবরের সুত্র ধরেই সাদা পোশাকে পুলিশ চন্দনের পিছু নেয়। সেই সময় নিজের বাড়ির সামনেই থাকা তৃণমূল কার্যালয়ের সামনে একটি ইলেকট্রনিক ওজন মাপার যন্ত্র নিয়ে অপেক্ষা করছিলেন বিষ্ণু রায়। চন্দন বিষ্ণু রায়ের বাড়ির সামনে এসে সেই মাদক হস্তান্তর করা মাত্রই পুলিশ তাকে হাতেনাতে ধরে ফেলে। 

অভিযোগ, দীর্ঘদিন ধরেই এলাকায় মাদকের ব্যাবসা করতেন বিষ্ণু। এমনকী এই অভিযোগও রয়েছে যে, বাড়ির সামনে অবস্থিত তৃণমূল কার্যালয়েই চলত মাদক সেবনের কাজ। যার নমুনা দেখা যায় কার্যালয়ে থাকা খাটের উপরে। 

ধৃত চন্দন পুলিশের জেরায় অভিযোগ স্বীকার করেছে বলে জানা গিয়েছে। যদিও বিষ্ণু রায় ও তাঁর পরিবার ড্রাগ সেবনের কথা স্বীকার করলেও, ব্যাবসার অভিযোগ মানতে নারাজ। 

সেরা শিরোনাম

News Live Update : যাদবপুরে SFI-এর জমায়েতে ধুন্ধুমার, পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি
যাদবপুরে SFI-এর জমায়েতে ধুন্ধুমার, পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি
Bankura News: বেসরকারি কারখানায় চুল্লি ফেটে আহত তিনজন শ্রমিক, শ্রমিক নিরাপত্তায় গাফিলাতির অভিযোগ
বেসরকারি কারখানায় চুল্লি ফেটে আহত তিনজন শ্রমিক, শ্রমিক নিরাপত্তায় গাফিলাতির অভিযোগ
Jadavpur Chaos: যাদবপুরে ABVP-র মিছিল ঘিরে তুলকালাম, SFI-এর র‍্যালিতেও উত্তেজনা, পুলিশি বাধার মুখে ভাঙল ব্যারিকেড, চরম অশান্তি
যাদবপুরে ABVP-র মিছিল ঘিরে তুলকালাম, SFI-এর র‍্যালিতেও উত্তেজনা, পুলিশি বাধার মুখে ভাঙল ব্যারিকেড, চরম অশান্তি
Tulu Mondal: 'ইন্দ্রজিতের মত মেঘের আড়াল থেকে সব দেখছেন', টুলু মণ্ডলকে নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য বিচারপতির
'ইন্দ্রজিতের মত মেঘের আড়াল থেকে সব দেখছেন', টুলু মণ্ডলকে নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য বিচারপতির

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget