এক্সপ্লোর

Teesta Torsha Express: তিন মাসের জন্য বন্ধ তিস্তা-তোর্সা এক্সপ্রেস, রেলের ভূমিকায় সরব বিজেপি-তৃণমূল

North Bengal Train TimeTable: কলকাতা থেকে আলিপুরদুয়ার যাওয়ার জন্য তিনটে ট্রেন রয়েছে। তবে শিয়ালদা, নবদ্বীপ, কাটোয়া, আজিমগঞ্জ, ফারাক্কা হয়ে উত্তরবঙ্গে আসার একমাত্র ট্রেন তিস্তা তোর্সা।

অরিন্দম সেন, আলিপুরদুয়ার: কুয়াশার কারণে তিন মাসের জন্য তিস্তা-তোর্সা এক্সপ্রেস (Teesta Torsha Express) বন্ধ রাখার সিদ্ধান্তে, ক্ষোভের আঁচ আলিপুরদুয়ারে (Alipurduar)। ভরা পর্যটনের মরসুমে রেলের (Indian Railway) ভূমিকায় প্রশ্ন তুলেছেন ব্যবসায়ীরা। সরব হয়েছে তৃণমূল (TMC)-বিজেপি (BJP)। পুনর্বিবেচনার আশ্বাস দিয়েছেন পূর্ব রেলের জিএম। বেড়ানোর মরশুমেই তিন মাসের জন্য বন্ধ হচ্ছে তিস্তা-তোর্সা এক্সপ্রেস। রেল জানিয়েছে কুয়াশার কারণে, পয়লা ডিসেম্বর থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ রাখা হবে এই ট্রেন। কলকাতা থেকে আলিপুরদুয়ার যাওয়ার জন্য তিনটে ট্রেন রয়েছে। তবে শিয়ালদা, নবদ্বীপ, কাটোয়া, আজিমগঞ্জ, ফারাক্কা হয়ে উত্তরবঙ্গে আসার একমাত্র ট্রেন তিস্তা তোর্সা।

ভরা পর্যটনের মরশুমে রেলের এই সিদ্ধান্তে বেজায় ক্ষুব্ধ আলিপুরদুয়ারের পর্যটন ব্যবসায়ীরা। জলদাপাড়ার পর্যটন ব্যবসায়ী বিশ্বজিৎ সাহা বলেন, "শীতের সময় ট্রেন বন্ধ রাখার ফলে ডুয়ার্সের পর্যটন মার খাবে। এই রুটের একমাত্র ট্রেন। উত্তরবঙ্গ বঞ্চিত হবে।" শিয়ালদা থেকে দুপুরে ছেড়ে তিস্তা-তোর্সা আলিপুরদুয়ার ঢোকে পরের দিন সকালে। শীতের সময় ভোরের দিকে উত্তরবঙ্গ থাকে ঘন কুয়াশা। এই যুক্তি দেখিয়ে তিন মাসের জন্য ট্রেন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়ায়, রেলকে তীব্র আক্রমণ করেছে তৃণমূল। সরব হয়েছে বিজেপিও।

আরও পড়ুন, ফের ঊর্ধ্বমুখী পারদ, মঙ্গলবার দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাস

 তৃণমূল নেতা ও প্রাক্তন পর্যটনমন্ত্রী গৌতম দেব বলেন,  "কেন্দ্রের উচিত ছিল আধুনিক টেকনোলজি আনার, যাতে কুয়াশায় ট্রেন চলে। লকডাউনের সময় স্পেশাল নাম দিয়ে রেলের দ্বিগুন ভাড়া নিয়েছে, লুটেরাদের সরকার। আলিপুরদুয়ারের বিজেপি বিধায়ক সুমন কাঞ্জিলাল বলেন, "পর্যটন ধাক্কা খাবে। ব্যবসায়ীরা সমস্যায় পড়বে। রেলের জিএমকে পূনরায় বিবেচনা করার আর্জি জানিয়েছি। উনি আশ্বাস দিয়েছেন।" 

এই পরিস্থিতিতে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আশ্বাস দিয়েছেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার অরুণ অরোরা। তিনি বলেন, "কুয়াশার কারণে বাতিল করা হয়েছে ট্রেন। তবে আমরা পূনর্বিবেচনা করে দেখছি। আশাকরি আপনারা ভালো খবরই পাবেন দ্রুত। রেল-কর্তার আশ্বাসের পর, তিস্তা-তোর্সা কি ডিসেম্বরে ট্র্যাকে ফিরবে? তা নিয়ে চর্চায় আলিপুরদুয়ারবাসী।

সেরা শিরোনাম

Suvendu Adhikari: ৮০ হাজার কোটি টাকা থেকে বঞ্চিত বাংলার মানুষ, কেন ? কারণ জানালেন মুখ্যমন্ত্রী ও পঞ্চায়েত মন্ত্রী
৮০ হাজার কোটি টাকা থেকে বঞ্চিত বাংলার মানুষ, কেন ? কারণ জানালেন মুখ্যমন্ত্রী ও পঞ্চায়েত মন্ত্রী
BJP Extortion Allegation: ফের তোলাবাজির অভিযোগ বিজেপির বিরুদ্ধে, এবার ক্যাফেতে ভাঙচুরের অভিযোগ, গ্রেফতার বিজেপি নেতা
ফের তোলাবাজির অভিযোগ বিজেপির বিরুদ্ধে, এবার ক্যাফেতে ভাঙচুরের অভিযোগ, গ্রেফতার বিজেপি নেতা
West Bengal News Live Updates: সরিষায় তৃণমূলের পার্টি অফিসে নোটের বান্ডিল, তৃণমূলের কার্যালয়ে পুলিশের তল্লাশি, কোটি টাকার হদিশ
সরিষায় তৃণমূলের পার্টি অফিসে নোটের বান্ডিল, তৃণমূলের কার্যালয়ে পুলিশের তল্লাশি, কোটি টাকার হদিশ
BJP MLA Attacked: তোলাবাজির প্রতিবাদ, দলীয় কর্মীদের হাতেই মার খাওয়ার অভিযোগ বিজেপি বিধায়কের, এখনও গ্রেফতার শূন্য
তোলাবাজির প্রতিবাদ, দলীয় কর্মীদের হাতেই মার খাওয়ার অভিযোগ বিজেপি বিধায়কের, এখনও গ্রেফতার শূন্য

ভিডিও

BJP News : দেগঙ্গায় তোলাবাজির টাকা না পেয়ে রেস্তোরাঁয় হামলা-মারধর, তোপ BJP-র স্থানীয় নেতাদের দিকে
Newtown Private Hospital Vandalized News : নিউটাউনের বেসরকারি হাসপাতালে ভাঙচুর চালাল কারা?
BJP News : বেসরকারি রিসর্টে মহিলা ম্যানেজারের সঙ্গে ছাতনার BJP বিধায়কের বচসা! তুঙ্গে রাজনৈতিক তরজা
Assam Encounter News : বিজেপি শাসিত অসমে এনকাউন্টারে নিহত অভিযুক্ত | ABP Ananda
CM Suvendu Adhikari : 'পঞ্চায়েতে ৭১৯০ জনের নিয়োগ হবে', পঞ্চায়েত দফতরের সঙ্গে বৈঠকের পর জানালেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
Rohit Sharma: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিতের সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিত শর্মার সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
Weather Update: ‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
Food Poisoning : বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
Fake 20 Rupee Coin: কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
Embed widget