এক্সপ্লোর

Murshidabad News: জমি নিয়ে বিবাদ, খুনের চেষ্টার অভিযোগ আত্মীয়দের বিরুদ্ধেই

Attempt To Murder: জমি নিয়ে বিবাদের জেরে এক ব্যক্তিকে খুনের চেষ্টার অভিযোগ উঠল আত্মীয়দের বিরুদ্ধে। মুর্শিদাবাদ জেলার বড়ঞা এলাকার ঘটনা। হামলার মুহূর্তও ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়।

অনির্বাণ বাগচী, মুর্শিদাবাদ: জমি (land) নিয়ে বিবাদের (controversy) জেরে এক ব্যক্তিকে খুনের (murder) চেষ্টার (attempt) অভিযোগ উঠল আত্মীয়দের (relative) বিরুদ্ধে। মুর্শিদাবাদ (murshidabad) জেলার বড়ঞা এলাকার ঘটনা। হামলার মুহূর্তও ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়। তবে ফুটেজটির সত্যতা আলাদা ভাবে যাচাই করেনি এবিপি আনন্দ।

কী ঘটেছিল?
বড়ঞা থানার অন্তর্গত কুমরাই মসজিদ পাড়া। গতকাল দুপুরে সেখানেই ঘটনাটি ঘটেছে। হামলার অভিযোগ উঠেছে ওসমান মির্জা ও গোলাম মোস্তফার বিরুদ্ধে। প্রাথমিক ভাবে শোনা গিয়েছে, কদর আলি মির্জার সঙ্গে জমি নিয়ে পুরনো বিবাদ ছিল ওসমান ও গোলামের। অভিযোগ, সেই বিবাদ থেকেই ধারাল অস্ত্র দিয়ে কদর আলি মির্জার উপর হামলা চালাল ওই দুজন যার ভিডিও সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। পুলিশ সূত্রে খবর, গত কাল দুপুরে রাস্তায় ওই ব্যক্তিকে দু’জন এসে ধারাল অস্ত্র দিয়ে আঘাত করার পরই তিনি বাড়িতে ঢুকে দরজা দিয়ে দেন। বড়ঞা থানায় দায়ের হয়েছে অভিযোগ। ঘটনার পর থেকেই অভিযুক্ত ২ জন পলাতক। এর আগেও নানা অপরাধের খবরের কারণে শিরোনামে এসেছে। সপ্তাহদুয়েক আগেই এক হাড় হিম করা খুনের খবর শোনা গিয়েছিল এই জেলাতেই।

আগেও শিরোনামে...
সপ্তাহদুয়েক আগের ঘটনা। স্ত্রীর সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক সন্দেহে প্রতিবেশীকে বাড়িতে ডেকে এনে গলার নলি কেটে খুনের অভিযোগ উঠেছিল স্বামীর বিরুদ্ধে। ঘটনার পর থানায় গিয়ে আত্মসমর্পণ করেন স্বামী। অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। মুর্শিদাবাদের শক্তিপুর থানা এলাকার ঘটনা। মৃতের নাম ফিরদৌস শেখ। বয়স হয়েছিল ৪২ বছর। পুলিশ সূত্রে খবর, প্রতিবেশী ফিরদৌসের সঙ্গে তাঁর স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে বলে মনে সন্দেহ তৈরি হয়েছিল আখতারুল শেখের। অভিযোগ, এই অবস্থায় বুধবার স্ত্রীকে দিয়ে ফোন করিয়ে ফিরদৌসকে ডেকে পাঠান আখতারুল। তার পর গলার নলি কেটে নৃশংসভাবে খুন করেন। অভিযুক্তের স্ত্রী সনিয়া বিবি বলেন, "বাড়ি থেকে বেরিয়ে গেল...খোঁজ পাচ্ছিলাম না...পরে শুনলাম মেরে দিয়েছে।" আবার সেপ্টেম্বরে বহরমপুরের রাজধরপাড়ায়  বৃদ্ধ দম্পতি খুনের ঘটনায় গ্রেপ্তার করা হয়েছিল দুই নাতিকে। পুলিশি জেরায়, তারা অপরাধ স্বীকার করে বলে দাবি পুলিশের। পুলিশ সুত্রে জানা গিয়েছে, ধৃতরা দাদুর কাছে থেকে পৈতৃক সম্পত্তি না পাওয়ার জন্যই এই খুন করে। 

আরও পড়ুন:সরকারি স্কুলে বাথরুমের দেওয়াল ভেঙে ছাত্রের মৃত্যু! হাইস্কুলে ভাঙচুর, মালদায় ধুন্ধুমার

 

   

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live : NEET-কাণ্ডের প্রতিবাদের নামে তাণ্ডব, পুনর্নির্মাণের জন্য ধর্মতলায় অভিযুক্তকে খালি পায়ে হাঁটাল পুলিশ
NEET-কাণ্ডের প্রতিবাদের নামে তাণ্ডব, পুনর্নির্মাণের জন্য ধর্মতলায় অভিযুক্তকে খালি পায়ে হাঁটাল পুলিশ
Suvendu Adhikari: মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনায় ৫ লক্ষ টাকা! কারা কারা পাবেন এই সুবিধা? বড় ঘোষণা
মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনায় ৫ লক্ষ টাকা! কারা কারা পাবেন এই সুবিধা? বড় ঘোষণা
Sreelekha Mitra : প্রধানমন্ত্রীর 'কুরুচিকর' ছবির প্ল্যাকার্ড হাতে শ্রীলেখা ! FIR হতেই শ্রীলেখার দাবি 'চশমা ছাড়া গেছিলাম'
প্রধানমন্ত্রীর 'কুরুচিকর' ছবির প্ল্যাকার্ড হাতে শ্রীলেখা ! FIR হতেই শ্রীলেখার দাবি 'চশমা ছাড়া গেছিলাম'
কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, বিরাট আওয়াজে কাঁপল এলাকা, মহেশতলায় শ্রমিকের মর্মান্তিক মৃত্যু
কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, বিরাট আওয়াজে কাঁপল এলাকা, মহেশতলায় শ্রমিকের মর্মান্তিক মৃত্যু

ভিডিও

Durgapur NIA: আন্তর্জাতিক মানব পাচারের তদন্তে দুর্গাপুরে অভিযানে নামল NIA
Gosaba Arms Recovery: গোসাবার তৃণমূল নেতার বাড়ির পুকুর থেকে উদ্ধার হল আগ্নেয়াস্ত্র ও কার্তুজ!
Weathe News: দক্ষিণবঙ্গে হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি
NIA on Human Trafficking: আন্তর্জাতিক মানব পাচারের তদন্তে দুর্গাপুরে অভিযানে নামল NIA
TMC News: বেআইনি অস্ত্র মামলায় বিপাকে দক্ষিণ ২৪ পরগনার গোসাবার তৃণমূল নেতা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Tollywood News: কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
Messi Retirement: মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
Embed widget