এক্সপ্লোর

Corruption in Scholarship: সংখ্যালঘু পড়ুয়াদের স্কলারশিপেও 'দুর্নীতি'! FIR দায়ের করল CBI

CBI:দুর্নীতি দমন আইন ও অপরাধমূলক ষড়যন্ত্র, প্রতারণার ধারায় মামলা রুজু করা হয়েছে।

কলকাতা: এবার সংখ্যালঘু পড়ুয়াদের স্কলারশিপেও দুর্নীতির (Corruption in Scholarship) অভিযোগ উঠল। আর সেই অভিযোগের প্রেক্ষিতে FIR দায়ের করল সিবিআই (CBI)। কী অভিযোগ? সংখ্য়ালঘু উন্নয়ন মন্ত্রক সূত্রে দাবি, বাংলার বহু স্কুল থেকে সংখ্যালঘু স্কলারশিপের জন্য অনেক আবেদন জমা পড়েছে, জমা পড়া সেই আবেদনের বেশিরভাগই ভুয়ো। ২০১৭ থেকে ২০২২ সালের মধ্যে সংখ্যালঘু পড়ুয়াদের স্কলারশিপের নামে প্রায় ১৪৪ কোটি টাকা তছরুপের অভিযোগ উঠেছে। এই নিয়ে দুর্নীতি দমন আইন ও অপরাধমূলক ষড়যন্ত্র, প্রতারণার ধারায় মামলা রুজু করা হয়েছে।

নিয়োগ দুর্নীতি নিয়ে রাজ্যে এখনও তোলপাড় চলছে, একদিকে স্কুল-অন্যদিকে পুরসভা- সর্বত্র নিয়োগ নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছে। সেই আবহেই সংখ্যালঘু সম্প্রদায়ের পড়ুয়াদের স্কলারশিপেও ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠল। আর সেই অভিযোগের প্রেক্ষিতেই এবার FIR করেছে CBI. আরও তাৎপর্যপূর্ণ হল, সংখ্যালঘু স্কলারশিপ-দুর্নীতির অভিযোগের সঙ্গেও জড়িয়ে গেছে বাংলার নামও। কেন্দ্রীয় সংখ্যালঘু উন্নয়নমন্ত্রক সূত্রে দাবি, বাংলার বহু স্কুল থেকে সংখ্যালঘু স্কলারশিপের জন্য এমন অনেক আবেদন মিলেছে, যার বড় সংখ্যক আবেদনকারীই ভুয়ো। ২০১৭ থেকে ২০২২ সালের মধ্যে, ৫ বছরে সংখ্যালঘু পড়ুয়াদের স্কলারশিপের নামে সংশ্লিষ্ট মন্ত্রকের প্রায় ১৪৪ কোটি টাকা তছরুপের অভিযোগ উঠেছে। এই ঘটনায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও ব্যাঙ্কের অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে একাধিক ধারায় FIR করেছে CBI. তার মধ্যে অপরাধমূলক ষড়যন্ত্র, প্রতারণা, জালিয়াতির ধারা যেমন রয়েছে, দুর্নীতি দমনের ধারাও যোগ করা হয়েছে তাতে। কেন্দ্রীয় সংখ্যালঘু উন্নয়নমন্ত্রক সূত্রে খবর, ন্যাশনাল স্কলারশিপ পোর্টালের মাধ্যমে দেড়হাজারের বেশি সন্দেহজনক প্রতিষ্ঠানের মূল্যায়ন করা হয়েছিল। অভিযোগ, সেই মূল্য়ায়নে ২১টি রাজ্যে এমন ৮৩০টি প্রতিষ্ঠানের সন্ধান মিলেছে, যেগুলির বেশিরভাগই নিষ্ক্রিয় ও ভুয়ো। অনেকগুলির আবার অস্তিত্বই নেই বলে অভিযোগ। এই ২১টি রাজ্যের মধ্যে বিজেপি শাসিত অসম, উত্তরপ্রদেশ যেমন রয়েছে, তেমনই রয়েছে তৃণমূল শাসিত বাংলা এবং কংগ্রেস শাসিত রাজস্থানও। কেন্দ্রীয় সংখ্যালঘু উন্নয়নমন্ত্রক সূত্রে খবর, অসমে এমন গোলমেলে শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ২২৫ টি।  তালিকায় তারপরের স্থানেই রয়েছে কর্ণাটক। সেখানে সংখ্যাটা হল ১৬২টি। বিজেপি শাসিত রাজ্য উত্তরপ্রদেশে সংখ্যালঘু-স্কলারশিপে জালিয়াতিতে অভিযুক্ত ১৫৪টি শিক্ষাপ্রতিষ্ঠান। কংগ্রেস শাসিত রাজস্থানে এই সংখ্যাটা হল ৯৯।                                       


আরও পড়ুন: 'স্মাইল প্লিজ!' বিক্রমের profile pic তুলল সঙ্গী প্রজ্ঞান

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu On Mamata: আপনি তো আজ অভয়ার বাড়িতে যেতে পারতেন ক্ষমা চাইতে, মমতাকে কটাক্ষ শুভেন্দুর
আপনি তো আজ অভয়ার বাড়িতে যেতে পারতেন ক্ষমা চাইতে, মমতাকে কটাক্ষ শুভেন্দুর
Mamata Banerjee Live: অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
Sumit Roy: সরকারি জমি প্রাইভেট ল্য়ান্ডে বিক্রি, কীভাবে দুর্নীতি করেছেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায় ?
সরকারি জমি প্রাইভেট ল্য়ান্ডে বিক্রি, কীভাবে দুর্নীতি করেছেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায় ?
TMC-BJP News: তোলা চেয়ে না মেলায় BJP সমর্থকের মায়ের শ্লীলতাহানি! গ্রেফতার TMC-র প্রাক্তন ব্লক প্রেসিডেন্ট
তোলা চেয়ে না মেলায় BJP সমর্থকের মায়ের শ্লীলতাহানি! গ্রেফতার TMC-র প্রাক্তন ব্লক প্রেসিডেন্ট

ভিডিও

Bhangar News | তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় বিজেপি, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ
Kunal Ghosh: 'Mamata Banerjee-র উপর আক্রমণের প্রতিবাদে বিধানসভায় প্রতিবাদ কর্মসূচি', পোস্ট কুণালের
Mamata Banerjee: হালিশহরে গিয়ে প্রবল ক্ষোভের মুখে মমতা বন্দ্যোপাধ্যায় | Halisahar | ABP Ananda
Suvendu Adhikari | ''অভয়া ভুলিনি...আমি কমিটেড'', অভয়া স্মরণ কর্মসূচিতে বললেন মুখ্যমন্ত্রী | RG Kar
Deganga News: সরকারি কলেজের অধ্যাপিকার জমি দখল করে বিজেপির পার্টি অফিস! | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget