এক্সপ্লোর

Pragyan Rover Latest Images: 'স্মাইল প্লিজ!' বিক্রমের profile pic তুলল সঙ্গী প্রজ্ঞান

Chandrayaan 3 Misssion:সেই ছবি X হ্যান্ডেলে শেয়ার করল ISRO

কলকাতা: চাঁদের দক্ষিণ মেরু-জয়ের পরে ইতিমধ্যেই চাঁদের মাটিতে চাকা গড়িয়েছে প্রজ্ঞানের। রোভারের একাধিক ছবি, চাঁদের মাটির ছবি দেখেছে পৃথিবীবাসী। এবার সামনে এল চাঁদের মাটিতে দাঁড়িয়ে থাকা বিক্রম ল্যান্ডারের ছবি। আর সেই ছবি তুলেছে প্রজ্ঞান রোভার। সেই ছবি X হ্যান্ডেলে শেয়ার করল ইসরো (ISRO)। 

সেই পোস্টে ইসরো (ISRO) জানিয়েছে, এই 'image of the mission' তুলেছে রোভার প্রজ্ঞানে থাকা নেভিগেশন ক্যামেরা ন্যাভক্যাম (NavCam)

চন্দ্রযান ৩ (Chandrayaan 3) অভিযানে যে ন্যাভক্যাম (NavCam) রয়েছে সেটি তৈরি করেছে ল্যাবরেটরি ফর ইলেকট্রো-অপটিকস সিস্টেম (LEOS)। বেঙ্গালুরুর (Bengaluru) পেন্যা ইন্ডাস্ট্রিয়াল এস্টেটে রয়েছে এই LEOS-এর গবেষণাগার।

 

ইসরোর অন্যতম গুরুত্বপূর্ণ ইউনিট LEOS. ডিজাইন, সেই সংক্রান্ত নানা কাজ, বিভিন্ন গুরুত্বপূর্ণ সেন্সর তৈরির কাজ করে এই ইউনিট। রিমোট সেন্সিং এবং মেটেরিওলজিক্যাল পে-লোডের জন্য অপটিক্যাল সিস্টেম তৈরির কাজ করে এই ইউনিট। 

ইতিমধ্যেই একাধিক তথ্য পাঠিয়েছে রোভার প্রজ্ঞান। রোভার ও ল্যান্ডারের সব পেলোডই ঠিকমতো কাজ করছে বলে দফায় দফায় জানিয়েতে ইসরো। মঙ্গলবারই ইসরো জানিয়েছিল যে চাঁদের মাটিতে সালফারের হদিশ পেয়েছে রোভার প্রজ্ঞান। দক্ষিণ মেরুর কাছে, চন্দ্রপৃষ্ঠে রোভারের ভিতরে রাখা Laser-Induced Breakdown Spectroscope বা LIBS কোনও রকম ধোঁয়াশা ছাড়াই সালফারের অস্তিত্বের প্রমাণ পেয়েছে। তাৎপর্যপূর্ণভাবে, এর সঙ্গে আরও কিছুর অস্তিত্ব টের পাওয়া গিয়েছে বলে জানিয়েছিল ইসরো (ISRO)। কী কী রয়েছে সেই তালিকায়? Al, Ca, Fe, Cr, Ti, Mn, Si, and O-এগুলির অস্তিত্ব টের পাওয়া গিয়েছে, দাবি ইসরোর।  পর্যায় সারণী বা পিরিয়ডিক টেবল অনুযায়ী, এই আটটির নাম যথাক্রমে, অ্যালুমিনিয়াম, ক্যালসিয়াম, ফেরাস (আয়রন), ক্রোমিয়াম, টাইটেনিয়াম, ম্যাঙ্গানিজ, সিলিকন এবং অক্সিজেন। ইসরোর বিবৃতি অনুযায়ী, প্রাথমিক বিশ্লেষণে এই আটটিরই অস্তিত্ব টের পাওয়া গিয়েছিল। আরও গভীর বিশ্লেষণ করে ম্যাঙ্গানিজ, আয়রন এবং অক্সিজেনের অস্তিত্ব মিলেছে। আপাতত, হাইড্রোজেনের খোঁজে রয়েছে রোভার 'প্রজ্ঞান'। 

আরও পড়ুন: টাকার লোভ দেখিয়েছিল কেরামত! দাবি নিহত সামসুলের মায়ের

সেরা শিরোনাম

Animal Intelligence: পুরুষ গাধা ও ষাঁড়ের বিরল সম্পর্ক! ভিন্ন প্রজাতির মধ্যে সমপ্রেম কি সম্ভব? হতবাক বিজ্ঞানীরা
পুরুষ গাধা ও ষাঁড়ের বিরল সম্পর্ক! ভিন্ন প্রজাতির মধ্যে সমপ্রেম কি সম্ভব? হতবাক বিজ্ঞানীরা
NASA: মহাকাশ থেকে ধরা পড়ল ভয়াবহ ছবি! ভারত-পাকিস্তানের আকাশ ঢেকেছে বিষাক্ত ধোঁয়াশায়, নাসার স্যাটেলাইটে উদ্বেগজনক দৃশ্য
মহাকাশ থেকে ধরা পড়ল ভয়াবহ ছবি! ভারত-পাকিস্তানের আকাশ ঢেকেছে বিষাক্ত ধোঁয়াশায়, নাসার স্যাটেলাইটে উদ্বেগজনক দৃশ্য
Hubble Space Telescope: পৃথিবীতে আছড়ে পড়তে পারে হাবল টেলিস্কোপ! বাঁচাতে মরিয়া NASA, হাতে সময় কমছে প্রতিদিন
পৃথিবীতে আছড়ে পড়তে পারে হাবল টেলিস্কোপ! বাঁচাতে মরিয়া NASA, হাতে সময় কমছে প্রতিদিন
NASA Telescope Falling to Earth: পৃথিবীর দিকে ধেয়ে আসছে নাসার দেড় টনের টেলিস্কোপ! ধ্বংসাবশেষ পড়তে পারে ভারতের এই ২ শহরে
পৃথিবীর দিকে ধেয়ে আসছে নাসার দেড় টনের টেলিস্কোপ! ধ্বংসাবশেষ পড়তে পারে ভারতের এই ২ শহরে

ভিডিও

Train Derailment: উৎসবের সকালে ভয়াবহ রেল দুর্ঘটনা, দিগারুর কাছে বেলাইন কলকাতা-সাইরাং এক্সপ্রেস
Plane Hijack: শৌচালয়ে হাইজ্যাকের লিখিত হুমকি দেখে বিমানজুড়ে আতঙ্ক
Jahangir Khan House Demolish: এবার ফলতায় পুষ্পার বাড়ি ভাঙার কাজ শুরু
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.১১.২৬)পর্ব ২: NRS-এর চিকিৎসকের রহস্যমৃত্যু ঘিরে ঘনাচ্ছে প্রশ্নের মেঘ
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.১১.২৬)পর্ব ১: প্রতিটা ওয়ার্ডে কো-অর্ডিনেটর হবেন BJP-র লোকজন: মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget